What do you think?

মনের মতো সালাত
সালাত কোনো সাধারণ আয়োজন বা আনুষ্ঠানিকতা নয় যে, দিনের মধ্যে এক বা একাধিক ঘণ্টা তাতে ব্যয় করে দিলেই দায় সেরে গেল। সালাতের উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা। বিগলিত অন্তরে সিজদায় লুটিয়ে পড়া।
একটু ভেবে দেখুন তো, ক্ষুদ্র এই জীবনে সালাত নামক রণাঙ্গনে কতশত বার আপনাকে পরাস্ত করেছে বিতাড়িত শয়তান? কতবার সে সালাত থেকে আপনার মনোযোগ সরিয়ে দিগ্বিদিক নিয়ে গেছে? আর নিজের সঙ্গীসাথিদের কাছে নিজের বিজয়ের গল্প শুনিয়ে অট্টহাসিতে ফেটে পড়েছে! কখনো কি নিজেকে এই প্রশ্নগুলো করেছেন—
কতবার সালাত শেষ হয়ে গিয়েছে, অথচ (মন কোথায় ছিল তা) আপনি টেরই পাননি?
কতবার সালাতে মনোযোগ না থাকাকে আপনি হালকা ভেবে উড়িয়ে দিয়েছেন?
কতবার এমন হয়েছে যে, সালাত আদায় করাটা খুব কঠিন আর ক্লান্তিকর মনে হয়েছে?
কতবার আপনি গাফলতির সাথে সালাতে দাঁড়িয়েছেন, আর রাজ্যের আলস্য আর উদাসীনতা দিয়ে নিজেই শয়তানকে স্বাগত জানিয়েছেন?
সালাত ছিল রাসূল সা.-এর চক্ষুর শীতলতা। আপনি কি কখনো সেই স্বাদ আস্বাদন করেছেন? আপনি কি সালাতের হাজার বছর পুরোনো সেই স্বাদ ফিরে পেতে চান, যার মূর্ছনায় হারিয়ে যেতেন আমাদের সালাফগণ?
ইন শা আল্লাহ, ‘মনের মতো সালাত’ বইখানি আপনাকে সাহায্য করবে সেই স্বাদ ফিরে পেতে। আপনাকে সাহায্য করবে সালাতে উদাসীনতার চক্রব্যূহ থেকে বের হয়ে আসতে।

184 pages, Paperback
First published October 1, 2021
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
June 29, 2026
ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে ঈমানের পরেই সালাতের স্থান। সালাতকে বলা হয় মুমিনের মেরাজ, মহান আল্লাহর সাথে বান্দার এক পরম দিদার। সালাত আদায়কারীদের মধ্যে কমন একটা সমস্যা হলো সালাতে মনোযোগ না থাকা। এমন কোনো মুসলিম হয়তো খুঁজে পাওয়া যাবে না, যিনি এই সমস্যায় পড়েননি। সালাতে কী কী কৌশলে মনোযোগ বৃদ্ধি করা যায় সেই উপায় নিয়েই লেখা এই বইটি।
সাহাবি এবং সালাফদের সালাত কেমন ছিল? তাঁরা যখন সালাতে দাঁড়াতেন, চারপাশের পৃথিবীর আর কোনো অস্তিত্বই যেন তাঁদের কাছে থাকত না। কিন্তু আমরা কেমন হলাম যে, দুনিয়াবী জীবনের যত চিন্তা-পরিকল্পনা আছে সবই ঐ এক সালাতের সময়ই এসে ভর করে!
হাদিসে এসেছে কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেয়া হবে। সুতরাং, সালাতে গাফিলতির সুযোগ নাই। যেখানেই থাকেন না কেন আপনাকে সালাত নিবেদন করতেই হবে। কিন্তু আল্লাহর দরবারে যা নিবেদন করবেন সেটা অন্তঃসারশূন্য হলে কীভাবে হবে?
আল্লাহ তা'য়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন,
◑ فَوَیْلٌ لِّلْمُصَلِّیْنَ
◑ الَّذِیْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَ
অর্থ: অতএব দুর্ভোগ সেইসব সালাত আদায়কারীদের জন্য, যারা তাদের সালাতে উদাসীন। (সূরা আল-মাঊন, ১০৭:৪-৫)
এখানেই মনোযোগের সাথে সালাত আদায়ের গুরুত্ব বোঝা যায়। কোনোমতে রুকু-সেজদা দিয়ে সালাত শেষ করলে হয়তো ফরজের দায়টুকু থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু মহামহিম আল্লাহর দরবারে এরকম টুটাফাটা নিবেদন পাঠানো কি সাজে?
এমন দায়সারা সালাত দিয়ে কি আমরা এর সর্বোচ্চ কল্যাণটা নিতে পারবো? সালাতের মধ্যে আমরা চমৎকার সব দু’আর ভারী ভারী বাক্য আওড়াই। কিন্তু সেগুলোর অর্থই যদি না বুঝি তাহলে কি সেই দু'আগুলো কবুল হওয়ার আশা করি কীভাবে?
আমরা শেষ যামানার গুনাহগার বান্দা। আমাদের সালাতে ত্রুটি আছেই। থাকাটাই স্বাভাবিক। কিন্তু তার জন্য কোনো দুঃখবোধ-আফসোস না থাকা, সংশোধনের জন্য চেষ্টা-মুজাহাদা না থাকা- সেটাই বরং অস্বাভাবিক।
ঠিক এই জায়গাটাতেই আপনাকে আলো দেখাবে খালিদ আবু শাদির “মনের মতো সালাত” বইটি। বইটি পাঠককে সালাতের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটি রুকনের রহস্য উন্মোচন করে দেখাবে। সেই সাথে পাঠকের মনের ভেতর তৈরি করবে এক গভীর আত্মসমালোচনা। শিখিয়ে দেবে সালাতে নিজের মনটাকে বেঁধে রাখার রকমারি কৌশল। এক এক করে বোঝাবে প্রত্যেক নড়াচড়ার অর্থ।
আপনি কি চান না আপনার সালাতকে কেবল একটি যান্ত্রিক অভ্যাস থেকে জীবন্ত এক ইবাদতে রূপান্তর করতে? পাঠের যাত্রায় সালাতে মনোযোগের রহস্য উন্মোচনের পথটা পাড়ি দিতে চেষ্টা করে কি দেখবেন না একবার?

April 22, 2023
সালাতের মত গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য ট্রেনিং প্রয়োজন। একবার শিখেই সারা জীবন চালিয়ে দেয়ার মত বিষয় নয় এই প্রাত্যাহিক ইবাদতটি। এই ট্রেনিংয়ের এক প্রধাণতম রিসোর্স হতে পারে এই বইটি। হৃদয়গ্রাহী বাক্যে সালাতের প্রতি আহ্বান, সালাতের গুরুত্ব ও ধাপে ধাপে করণীয় বর্জনীয় এর সাথে প্র্যাক্টিক্যাল উদাহরণের মিশেলে বইটি একইসাথে অত্যন্ত উপভোগ্য এবং শিক্ষনীয়। চেকলিস্টের ব্যাপারটাও অনেক ভাল লেগেছে। বইটির কন্টেন্ট সাজানোর বিন্যাসটিও বেশ আকর্ষণীয় লেগেছে আমার কাছে। হালকা পাতলা সুন্দর এই বইটি সংগ্রহে রাখার মত।
আমার মতে এই বইটি সালাত বিষয়ক বাংলা ভাষায় এক অনবদ্য রচনা। লেখকের মূল বক্তব্যের সুচারু অনুবাদের জন্য অনুবাদকের ধন্যবাদ প্রাপ্য। সেই সাথে শক্তি ভাইয়ের অন্তরে গেথে থাকার মত বর্ণনা। শক্তি ভাইয়ের লেখা সব সময়েই অন্তর ছুয়ে যায়, এই বইও তার ব্যতিক্রম নয়। মনে হচ্ছিল এক বড় ভাই যেন অত্যন্ত দরদের সাথে নবীজী (সা) এর চক্ষুশীতলকারি এই ইবাদতকে আমাদের সামনে তুলে ধরেছেন। এই বই থেকে ব্যক্তিগতভাবে অনেক উপকার পেয়েছি। আল্লাহপাক এর সাথে জড়িত সকলকে উত্তম প্রতিদান দান করুক।

March 23, 2025
কেউ যদি সালাত সুন্দর করতে চান, খুশুর সঙ্গে সালাত আদায় করতে চান, তবে এই বইটি পড়তে পারেন। এই বইতে যা কিছু বলা আছে সবকিছুই আমাদের কম-বেশি জানা। তবুও যখনই মনে হবে আপনার সালাত সুন্দর হচ্ছে না তখনই আপনি এই বইটি পড়তে পারেন। বারবার পড়া যায় শুধুমাত্র আরেকবার নিজেকে স্মরণ করানোর জন্য।
Displaying 1 - 3 of 3 reviews