বিখ্যাত-স্বল্পখ্যাত ৪০জন নতুন-পুরােনাে লেখক-লেখিকার ইতিহাসের উপাদানে গড়া গল্প নিয়ে এই সংকলন। শৌর্যবীর্য, দেশাত্মবােধ, অ্যাডভেঞ্চার সব রসের গল্পই আছে এই সংকলনে। অতীত সততই রােমাঞ্চকর, স্মৃতিমেদুর। কিশাের কল্পনায় তা আরও বেশি গভীর, অর্থব্যঞ্জক, অর্থনামা হয়ে উঠতে পারে এই ঐতিহাসিক গল্পগুলিতে।