যে-সব 'তথ্য-প্রমাণের' ভিত্তিতে শঙ্কু-কাহিনিকে কল্পবিজ্ঞানের গোত্র থেকে অপসারিত করে ফ্যান্টাসির আওতায় আনা হয়, এটি তাদের মধ্যে অন্যতম। এ-কথা অনস্বীকার্যও যে গল্পটা অবৈজ্ঞানিক ও অপবৈজ্ঞানিক কাজ-কারবারে ঠাসা। কিন্তু...
কিন্তু কী দুর্দান্তরকমের উপভোগ্য একখান জিনিস লিখেছেন রায়মশাই!
শঙ্কুর একেবারে প্রথম দিকের লেখা (ব্যোমযাত্রীর ডায়েরি, প্রোফেসর শঙ্কু ও রোবু)-গুলো ছিল হেশোরাম হুঁশিয়ার আর প্রফেসর চ্যালেঞ্জারের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য তথা প্যারডি। এই গল্প— যাতে সাহিত্যের ছাত্ররা নিজেকে ও নিজের সৃষ্টিকে নিয়ে করা ঠাট্টার বেশ কিছু আদর্শ নিদর্শন পাবেন— অনেকটা সেই ধাঁচেরই জিনিস।
কিন্তু, আবারও বলি, কী খাসা একখান গল্প এটি।
আগে পড়েননি? করেছেন কী? এক্ষুনি পড়ে ফেলুন।