বইয়ের নামঃ সিদ্ধার্থ লেখকঃ হেরমান হেসে অনুবাদকঃ মুহাম্মদ তানিম নওশাদ
সিদ্ধার্থ আর গোবিন্দ দুই বন্ধু। ব্রাহ্মণপুত্র হলেও তাঁরা কোন ভাবেই তৃপ্ত হতে পারছিলনা। কোন একটা কিছু তাদের টানছিল খুব করে। একদিন আচানক তাঁরা সিদ্ধান্ত নেয়, তাঁরা শ্রমণ হবে। শ্রমণ মানে ভিক্ষু বা সন্ন্যাসী। যেই ভাবা সেই কাজ। একদিন পরিবারের অনুমতি নিয়েই বেরিয়ে পড়ল তাঁরা। পথে তাদের সাথে এক সন্ন্যাসী দলের সাথে দেখা হল। তাদের সাথে চলে এই দুই বন্ধু অনেক কিছু জানতে পারল। শিখল সব কিছুর উপরে থেকে কিভাবে নিজের আত্মা দিয়ে অনুভব করতে হয়। পথিমধ্যে গৌতম বুদ্ধের সাথে তাদের সাক্ষাৎ হয়। এই সাক্ষাৎ বদলে দিল তাদের জীবন। এদের মধ্যে একজন কে টানল সন্ন্যাস অন্যজন কে টানল জগতের মোহ মায়া। কিন্তু বদলে যাওয়া শ্রমণ থেকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসা কি সহজ? কি ঘটবে এদের জীবনে? জার্মান ভাষা থেকে অনূদিত বইটি। অনুবাদকে অতটা মান সম্মত মনে হয়নি। জার্মান থেকে অনুবাদ করা তো সহজ না আসলে। তবে, কেনার আগে রিভিউ দেখেছিলাম কয়েকটা ভালো মনে হয়েছিল সত্যি বলতে বইটা পড়ে একটু হতাশ হয়েছি। তবে কিছু কিছু বিষয় ভালো লেগেছে। নিজেকে অনুধাবন করার মত কিছু কথা আছে। খুব খারাপ না আবার খুব ভালো বলা যায় না। পড়তে চাইলে পড়তে পারেন। না করব না, বইটা সুন্দর।