Jump to ratings and reviews
Rate this book

গন্ধিপুরে ধুন্ধুমার

Rate this book
Collection of Stories fপঞ্চালিকা প্রকাশনীর প্রথম নিবেদন সুপরিচিত লেখক কৃষ্ণেন্দু দেব- এর “গন্ধিপুরে ধুন্ধুমার”-এর প্রতিটি গল্পই স্বতন্ত্র – মজা, হুল্লোড় আর রহস্যের ঠাস বুননে গাঁথা।or the Juvenile Readers

182 pages, Paperback

First published July 16, 2021

1 person want to read

About the author

Krishnendu Deb

7 books1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,869 followers
January 24, 2022
বিশেষভাবে কিশোরী ও কিশোর পাঠকদের মন ভালো করে দেওয়ার মতো গল্প কি এখনও লেখা হয়?
হয়; তবে তেমন ছোট্ট-ছোট্ট রঙিন গল্পগুলো প্রায়ই আমাদের সামনে যথাযথভাবে পরিবেশিত হয় না। সৌভাগ্যক্রমে পঞ্চালিকা প্রকাশন এই সুমুদ্রিত, সু-অলংকৃত বইটিতে সেই অভাব কিছুটা হলেও পূরণ করেছে। এই সময়ের জনপ্রিয় সাহিত্যিক কৃষ্ণেন্দু দেব-এর দশটি ছোটোগল্পকে সাজিয়ে-গুছিয়ে পরিবেশন করা হয়েছে আমাদের সামনে।
গল্পগুলো হল~
১) মকাইঘাটের মর্কট;
২) মিনির বন্ধুরা;
৩) কাবুপিসির কেরামতি;
৪) বিলুর বিপদ;
৫) দোয়েল ও টুনটুনি;
৬) গন্ধিপুরে ধুন্ধুমার;
৭) রতনের মুক্তি;
৮) লালির কীর্তি;
৯) নাটক বিভ্রাট;
১০) নীলকান্ত উধাও।
নিটোল এই লেখাগুলোর মধ্যে, কোনোরকম ভাষণ বা জ্ঞান না দিয়েও পাঠকের মনে সঞ্চারিত করে দেওয়া হয়েছে নানা মূল্যবোধ আর শুভচিন্তা। কোনো গল্পের শেষে চোখটা জলে চকচক করে ওঠে, তো কখনও মুখ ভরে ওঠে হাসিতে।
বাড়ির ছোটোটিকে দেওয়ার মতো বই খুঁজে হয়রান হয়ে গিয়ে থাকলে এটি অবশ্যই বেছে নিতে পারেন। আর হ্যাঁ, সুযোগ পেলে নিজেও পড়ে নিতে পারেন; দিব্যি লাগবে!
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.