বিচিত্র আর ভিন্ন স্বাদের রহস্য গল্পপ্রিয় পাঠকদের জন্য চমৎকার এক অনুবাদ-সঙ্কলন এ বই। রহস্য কাহিনীর ঐতিহ্য অনুযায়ী হত্যা, তদন্ত, সমাধান সবই রয়েছে বইটিতে। প্রিয় পাঠক, থ্রিল আর সাসপেন্সের জগতে আপনাকে স্বাগতম। বইটি হাতে নিয়ে নিশ্চিন্তে হারিয়ে যান রহস্যের জগতে।
প্রথম গল্প "খুনের মোটিভ" আর শেষ গল্প "অগ্নি উপাসক" কিছুটা ভালো, এর বাইরে বাকি সব গল্পই গড়পড়তা, এর মধ্যে একশন গল্পগুলো বেশ খারাপ। সেবার অনুবাদের মান ভালোই হয়, এই সংকলনের অনুবাদও ভালো হয়েছে।
আমার কাছে ভালোই লাগলো কয়েকটা গল্প, যদিও যে গল্পের নামে বইটার নামকরণ, সেটা ভালো লাগেনি খুব একটা কিন্তু ভালো লেগেছে। মোটামুটি সবগুলো গল্পই ছিল মার্ডার মিস্ট্রি ঘরানার।
১৬ টা বিদেশি রহস্য গল্পের সংকলন। কয়েকটা গল্প আগেই পড়া ছিল রহস্যপত্রিকায়। ভাল দিক, ঝরঝরে অনুবাদ, পড়ে আরাম পাওয়া যায়। দূর্বল দিক, প্রেডিক্টেবল। প্র্যায় সবগুলা গল্পেরই ট্যুইস্ট আগে থেকেই প্রেডিক্ট করা যায়। ভাল্লাগছে প্রথম গল্পটা, 'খুনের মোটিভ'। বিরক্ত লাগছে টাইটেল স্টোরি 'গড অভ ডেথ’। আরে, জামার হাতায় মোম লাগার আরও বারোটা কারনও তো থাকতে পারে!