আল্লাহ তা'আলা ইলিয়াস সাহেব(রহঃ) এর মাধ্যমে আজিব এক কাজ পুরো পৃথিবীতে চালু করে দিয়েছেন যার মাধ্যমে লক্ষ লক্ষ পথহারা মানুষ হেদায়াতের আলো দ্বারা আলকিত হচ্ছে।হযরতজি(রহ) এর দিলে আল্লাহ তা'আলা উম্মতের প্রতি কত দরদ দিয়েছেন তা এই কিতাব পড়লেই পাঠক বুঝতে পারবেন। কেউ যদি নিজেকে বড়দের রঙে রঙিন করতে চায় তাহলে বড়দের জীবনী পাঠ সহায়ক ভূমিকা পালন করবে