Jump to ratings and reviews
Rate this book

কাপ্রিতে মৃত্যু

Rate this book

119 pages, Hardcover

Published February 1, 2022

Loading...
Loading...

About the author

Muradul Islam

17 books154 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (33%)
4 stars
11 (61%)
3 stars
1 (5%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Harun Ahmed.
1,752 reviews511 followers
April 10, 2022
৩.৫/৫
মুরাদুল ইসলামের যে কোনো লেখাই আমি আগ্রহ নিয়ে পড়ি।"কাপ্রিতে মৃত্যু" তে গল্প আছে ১৪ টি।২৭ টি ছোটবড় স্বয়ংসম্পূর্ণ অধ্যায় সম্বলিত "হামিদুর রহমানের নোটবুক থেকে" গল্পে দার্শনিক প্রশ্ন ও আধিভৌতিক,অলৌকিক ঘটনার সমন্বয় উপভোগ করেছি খুব।লেখকের শক্তিমত্তা ও স্টাইল সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে এ গল্পটি পড়লে।মনে রাখার মতো বহু উদ্ধৃতি আছে।যেমন-


"আমার মনে হচ্ছিল, বাক্সের মতো আমাদের ঘরবাড়ি। আমাদের ঘরবাড়িতে দরজা, ছাদ ইত্যাদি থাকে। বিশালতা থেকে এভাবেই আমরা নিজেদের আলাদা করে রাখি। আর এই বাক্স কীভাবে বানানো হবে, কীভাবে করলে সুন্দর হবে, ইত্যাদি নিয়ে ভেবে সময় ব্যয় করি। টাকা ব্যয় করি এর পেছনে। এগুলি সম্ভবত আমাদের ভুলে থাকার চেষ্টা যে, আমরা এই ঘর আসলে বানাচ্ছি বিশালতা থেকে নিজেদের আলাদা করতে। ক্ষুদ্রতায় আবদ্ধ করতে। কারণ বিশালতা আমাদের কাছে অসহনীয়।"


বইয়ের অধিকাংশ গল্পই রোমাঞ্চধর্মী। অনেক গল্পের বিষয়বস্তু তেমন নতুন না হলেও লেখকের স্বাদুগদ্যের গুণে পড়ে আনন্দ পেয়েছি।শেষ গল্প " আলী ও কাঠবিড়ালী " অনবদ্য। আমাদের চিরাচরিত perception বা প্রত্যক্ষণে আঘাত দেওয়া কাহিনি আমার বরাবরই পছন্দের।
Profile Image for সালমান হক.
Author 69 books2,056 followers
May 31, 2023
আমার মনে হচ্ছিল, বাক্সের মতো আমাদের ঘরবাড়ি। আমাদের ঘরবাড়িতে দরজা, ছাদ ইত্যাদি থাকে। বিশালতা থেকে এভাবেই আমরা নিজেদের আলাদা করে রাখি। আর এই বাক্স কীভাবে বানানো হবে, কীভাবে করলে সুন্দর হবে, ইত্যাদি নিয়ে ভেবে সময় ব্যয় করি। টাকা ব্যয় করি এর পেছনে। এগুলি সম্ভবত আমাদের ভুলে থাকার চেষ্টা যে, আমরা এই ঘর আসলে বানাচ্ছি বিশালতা থেকে নিজেদের আলাদা করতে। ক্ষুদ্রতায় আবদ্ধ করতে। কারণ বিশালতা আমাদের কাছে অসহনীয়।

মুরাদুল ইসলামের প্রায় সবগুলো বইই আমার পড়া আছে। প্রত্যেকটাই উপন্যাস। এই প্রথম গল্প সংকলন পড়লাম তার। চমৎকার গল্প লিখেন ভদ্রলোক, স্বীকার করতেই হবে। কিছু কিছু দর্শন ভাবনা মনে দাগ কেটে যাওয়ার মতন। মুরাদুল ইসলামের লেখায় দর্শনের প্রভাব আগেও ছিল, আশা করি ভবিষ্যতেও থাকবে। বইয়ের প্রথম এবং শেষ গল্প দু'টো মনে থাকবে লম্বা সময়।
Profile Image for Yeasin Reza.
531 reviews94 followers
August 4, 2022
শুধুমাত্র বইয়ের প্রথম ও শেষ গল্পটির জন্য বইটি চোখ বুজে কেনা যায় ( যদিও আমি ফ্রি তে পড়েছি 😁)। আমার পড়া মুরাদুল ইসলামের দুটো উপন্যাসে খেয়াল করলাম তিনি গল্পে গল্পে দর্শন নিয়ে বাতচিত করতে খুব পছন্দ করেন।উক্ত গল্পগ্রন্থেও তার ব্যতিক্রম হয়নি,প্রথম গল্পটিতে দর্শনের দর্শন ভরপুর মাত্রায় পাওয়া যাবে। বেশিরভাগ গল্পেই কমবেশি অতীন্দ্রিয়বাদ স্পর্শ করে গেছে। ভালো মন্দ বিচারের আগেই গল্পগুলো একটানা পড়ে ফেলা যায় বলে গল্পগুলোকে এক্ষেত্রে সুখপাঠ্য বলতেই হয়। সবমিলিয়ে কাপ্রিতে মৃত্যু মন্দ নয়, মৃ্ত্যু কবেই বা মন্দ হয়!!
Profile Image for Ashek Haq.
266 reviews5 followers
March 22, 2022
i was not prepared at all for these stories. They are quite good. One if the highlights of boi mela 2022.
Profile Image for Mohtasim Hadi Hadi.
Author 11 books54 followers
March 24, 2022
পার্সেপশানে ধাক্কা দেয়ার মতো কয়েকটি গল্প। সুন্দর লিখনি।
Profile Image for Rafat Tamim.
73 reviews8 followers
April 3, 2024
হামিদুর রহমানের নোটবুক থেকে, চিত্ত পরিতোষ, রেড বুকের লোকেরা, বাসায় চুরি, বস্রহরন, কৌতূহল, আলী ও কাঠবিড়ালী গল্পগুলো ভাল লেগেছে। এই সংকলের সেরা গল্প "হামিদুর রহমানের নোটবুক থেকে"।

অতিলৌকিক গল্পগুলো তেমন ভালো লাগে নাই, প্রেডিক্টেবল গল্পগুলো।
Profile Image for Showkat Jubayer.
19 reviews
May 23, 2024
বইয়ের গল্প গুলো ভাল, তবে একটু এলোমেলো ভাবে সাজানো হয়েছে, বইয়ের প্রথমে কোন ভূমিকা নাই, একেকটা একেক টাইপের গল্প, তবে গল্পগুলো সুন্দর, আমার কাছে ভাল লেগেছে, কিন্তু বইটি আরেকটু গোছানো হলে ভাল হতো, শেষের গল্পটা অসম্পূর্ণ মনে হয়েছে।
Displaying 1 - 8 of 8 reviews