Jump to ratings and reviews
Rate this book

গল্পরথ

Rate this book
সূচীপত্র

১। চর্মকার - আলী ওয়াহাব সৌহার্দ্য
২। পাপ বৃক্ষ - নিয়াজ মেহেদী
৩। নিমফুলের মৌ - ইমতিয়ার শামীম
৪। খরগোশকে মারো - মাশুদুল হক
৫। যখন এসেছিলে- মাহমুদুর রহমান
৬। তাম্বুল রাতুল হৈল - নাবিল মুহতাসিম
৭। এক রবিবার - হামিম কামাল
৮। ক্লোজ এনকাউন্টার অব থার্ড কাইন্ড অথবা আহনাফদের ছাদে বর্হিজীব! - মোহাম্মদ নাজিম উদ্দিন
৯। কলহগাঁথা- আবরার আবীর
১০। শ্রুতিবিশোধন - কৌশিক মজুমদার
১১। ঘুমক বর্ষ - কৌশিক জামান
১২। ধুর! - শরীফুল হাসান
১৩। এভাবেও কেউ ভালোবাসে - মাহবুব ময়ূখ রিশাদ
১৪। ভোজ - তানজীম রহমান
১৫। যমজ সূর্যমুখী - ওবায়েদ হক
১৬। ভ্রমে বিভ্রমে - মোজাফ্‌ফর হোসেন
১৭। সন্দেহ - প্রান্ত ঘোষ দস্তিদার
১৮। সবিতা বার - অরিজিৎ দত্ত
১৯। জন্মান্তর - বাপ্পী খান
২০। মাশুল - ফারিয়া প্রেমা
২১। দ্যাখে একঝাঁক পাখি সব - শাহরিয়ার খান শিহাব
২২। গন্তব্য ফিফথ এ্যাভিনিউ - মাহরীন ফেরদৌস
২৩। কলম্বাসের মহাজাগতিক প্রেতাত্মা - মোহাম্মদ সাইফূল ইসলাম
২৪। দিকভ্রান্ত মেয়েটি যেভাবে দশদিকে গেলো - লুৎফর হাসান
২৫। ফেরা - রাফিউজ্জামান সিফাত
২৬। আগুনের গল্পঃ একটি সুফী কাহিনী - মুহাম্মদ আহসান নাহিয়ান
২৭। আলো ছায়া - সুফাই রুমিন তাজিন
২৮। আমি বাবা মায়ের শত আদরের ছেলে - জাইমা হামিদ জোয়া
২৯। লিহুয়ান - তানজিরুল ইসলাম
৩০। মহাজাগরণ - মোহাইমিনুল ইসলাম বাপ্পী
৩১। উপাসনা - কিঙ্কর আহসান
৩২। জাহাজ - সালমান হক
৩৩। মায়ের দোয়া স্টোর - জাহিদ হোসেন
৩৪। শেষ ঠগী - রবিন জামান খান
৩৫। নিজেকে না চেনা মানুষ -জাকির তালুকদার
৩৬। বইপাড়ায় যেভাবে আগুন লাগল - ওয়াসি আহমেদ

416 pages, Hardcover

Published March 1, 2022

1 person is currently reading
41 people want to read

About the author

Wasee Ahmed

56 books791 followers
মৌলিক গ্রন্থ:
* আঁধারের গহীন নিরুদ্দেশে (উপন্যাস)
* যে বাক্য অশ্রুত অন্ধকার (গল্প সংকলন)
* হান্নান বোতলে পরী আটকে রাখে (উপন্যাস)
* মৃতদের স্মরণে সমবেত প্রার্থনা (গল্প সংকলন)
* আখতারুজ্জামান একটু চা খেতে চান (উপন্যাস)
* কলেজ খুইলাছে (উপন্যাস)
* মাগুর মাছের ঝোল (উপন্যাস)

অনুবাদ:
* দ্য স্পাই (পাওলো কোয়েলহো)
* হিপ্পি (পাওলো কোয়েলহো)
* দি আর্চার (পাওলো কোয়েলহো)
* দ্য জুডাস স্ট্রেইন (জেমস রলিন্স)
* কোরালাইন (নিল গেইম্যান)
* আ মনস্টার কলস (প্যাট্রিক নেস)
* উই হ্যাভ অলওয়েজ লিভড ইন দ্য ক্যাসেল (শার্লি জ্যাকসন)
* ব্লাড অন স্নো (জো নেসবো)
* রামেসিস: দ্য ব্যাটল অফ কাদেশ (ক্রিশ্চিয়ান জাক)
* মিশর পুরাণ (রজার ল্যান্সেলিন গ্রিন)
* নর্স মিথলজি (নিল গেইম্যান)
* আফটার ডার্ক (হারুকি মুরাকামি)
* অডিশন (রিউ মুরাকামি)
* দ্য গার্ল অন দ্য ফ্রিজ এন্ড আদার স্টোরিজ (এটগার কেরেট)
* সী প্রেয়ার (খালেদ হোসাইনি)
* টেন্ডার ইজ দ্য ফ্লেশ (আগুস্তিনা বাস্তারিকা)
* আয়নাদোজখ ও অন্যান্য
* অভ মাইস এন্ড মেন (জন স্টাইনবেক)
* ডেইজ অ্যাট দ্য তোরুনকা কফিশপ (সাতোশি ইয়াগিসাওয়া)

সংকলন:
* প্রহেলিকা (অরণ্যমন প্রকাশনী, কলকাতা)
* অতীন্দ্রিয় (আফসার ব্রাদার্স)
* অলৌকিক (আফসার ব্রাদার্স)
* ছায়াপথ (আফসার ব্রাদার্স)
* প্যাপিরাসে পুরাণ (জাগৃতি)
* প্রতিবাস্তব: স্বপ্ন ও স্মৃতি (ঢাকা কমিক্স)
* থ্রিল এক্সপ্রেস (সতীর্থ)
* রহস্য রোমাঞ্চ- থ্রিলার ও অতিপ্রাকৃত গল্প সংকলন (পুঁথিপুরাণ)
* সবুজ বসন্ত (ফেরিওয়ালা, কলকাতা)
* কার্নিভাল অফ অ্যানাইহিলেশন (বুক স্ট্রিট)
* ইনিভিজিবল প্ল্যানেটস (আফসার ব্রাদার্স)
* ব্রোকেন স্টার (আফসার ব্রাদার্স)
* হরর-থ্রিলার গল্প সংকলন (প্রতিচ্ছবি)
* দ্য উইটনেস ফর দ্য প্রসেকিউশন এন্ড আদার স্টোরিজ - আগাথা ক্রিস্টি (আদী প্রকাশন)
* দে ডু ইট উইথ মিররস - আগাথা ক্রিস্টি (আদী প্রকাশন)
* শার্লক ভার্সেস পোয়ারো (সেবা প্রকাশনী)

সম্পাদনা:
* গল্পতরু (অবসর প্রকাশনা সংস্থা)
* গল্পরথ (অবসর প্রকাশনা সংস্থা)
* নিশুতি ১,২,৩,৪ ৫,৬ (আদী প্রকাশন)
* এডগার অ্যালান পো: আতঙ্কের অলীক আখ্যান (অবসর প্রকাশনা সংস্থা)
* ১: রক্তে লেখা বিপ্লব (বুক স্ট্রিট পাবলিশিং হাউজ)
* অভিযাত্রিক - কিশোর গল্প সংকলন (আদী প্রকাশন)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (23%)
4 stars
9 (52%)
3 stars
4 (23%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Wasim Mahmud.
357 reviews29 followers
July 19, 2022
গল্পকথন মিথলজির চেয়েও পুরনো। বহুকাল ধরে মনুষ্যজাতি স্টোরিটেলিং এর আশ্রয় নিয়েছে। কখনো অতীতকে ভুলে থাকার বা মনে রাখার জন্যে। কখনো বর্তমান বিস্মৃত হয়ে কল্পনার জগতে ঘুরে বেড়ানোর নিমিত্তে। আবার কখনো অনাগত ভবিষ্যতকে বর্তমানের বর্ধিত রূপ হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষায়। গল্প মানবজীবনের এক বিস্বস্ত সঙ্গি হিসেবে রয়ে গেছে।

৩৬ জন লেখকের সৃজন করা গল্প আছে এই গ্রন্থে। সবার লেখা ভালো লেগেছে একথা বলবো না তবে বেশিরভাগ গল্প ভালো লাগার মতো। ওয়াসি আহমেদের সম্পাদনা এবং নাবিল মুহতাসিমের নামকরণে গল্পের এক রথযাত্রার মধ্য দিয়ে ভ্রমণ করা হয়েছে এই ব‌ইয়ের মাধ্যমে।

কিছু গল্পের নাম বলতে হয়।

যেমন :

চর্মকার : আলী ওয়াহাব সৌহার্দ্য

তাম্বুল রাতুল হৈল : নাবিল মুহতাসিম

ক্লোজ এনকাউন্টার অব থার্ড কাইন্ড
অথবা আহনাফদের ছাদে বহির্জীব : মোহাম্মদ নাজিম উদ্দিন

ধুর! : শরীফুল হাসান

ভোজ : তানজীম রহমান

গন্তব্য ফিফথ অ্যাভিনিউ : মাহরিন ফেরদৌস

ব‌ইপাড়ায় যেভাবে আগুন লাগল : ওয়াসি আহমেদ

উল্লেখ্য গল্পসমুহ আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আলী ওয়াহাব সৌহার্দ্য ইজ জাস্ট ব্রিলিয়ান্ট। তাম্বুল হৈল রাতুল আমার ওয়ান অফ দ্য ফেবারিটস। শরীফুল হাসানের কোন পূর্নাঙ্গ ব‌ই পড়িনি। তবে ধুর! পড়ে বুঝতে পারলাম এত নামডাক কেন হয়েছে তার। ঐ গল্পে কোথায় যেন হুমায়ূন আহমেদ একঝলক উকি দিয়ে গেলেন‌। তানজীম রহমানের ভোজ মনে হয় এই ব‌ইয়ের সবচেয়ে প্রিয় গল্প আমার। তার‌ও কোন উপন্যাস এখনো পড়িনি। মোহাম্মদ নাজিম উদ্দিন উপহার দিয়েছেন একদম অন্যরকম একটি গল্প। বেশ মজা পেয়েছি পড়ে। গন্তব্য ফিফথ অ্যাভিনিউ এক গল্পে মিশ্র অনুভুতির সৃষ্টি করে বেশকিছু। ওয়াসি আহমেদের গল্পটি খুব ভালো লেগেছে।

এই ব‌ইয়ের বেশিরভাগ গল্পকার যে জনরার ব‌ই লিখেন সচরাচর সেগুলোর থেকে খানিকটা বেরিয়ে এসে তাদের অন্যরকম লেখনী প্রতিভার পরিচয় রেখেছেন নিজ নিজ স্টোরিতে। বিষয়টা আমাকে খানিকটা চমকে দিয়েছে।

তবে গুডরিডসে যে ৪৮৬ পৃষ্ঠার ব‌ই বলা হয়েছে সেটি সঠিক নয়। গ্রন্থটি ৪০৩ পৃষ্ঠার। তাছাড়া লিহুয়ান গল্পটি মনে হয় পুরোপুরি প্রিন্ট হয়নি।

গল্পকথনে লেখক নিজে হারিয়ে যান এবং অন্যদের নিরুদ্দেশ এক কল্পনার রাজ্যে পাঠিয়ে দেন। এই গল্পরথে সেই উদ্দেশ্যহীন এবং অসম্পূর্ণ এক যাত্রায় হারিয়ে যেতে পারেন সচেতন পাঠক।

বাস্তব জীবন এবং ফিকশনে তেমন কোন পার্থক্য নেই। আমাদের এক একজনের জীবন তো এক একটি গল্প-ই।

বুক রিভিউ

গল্পরথ

সম্পাদক : ওয়াসি আহমেদ

প্রথম প্রকাশ : মার্চ ২০২২

প্রকাশনা : অবসর প্রকাশনা সংস্থা

প্রচ্ছদ : কাজী যুবাইর মাহমুদ

অলংকরণ : ওয়াসি আহমেদ

জনরা : গল্প সংকলন

রিভিউয়ার : ওয়াসিম হাসান মাহমুদ
Profile Image for Sanowar Hossain.
282 reviews25 followers
September 16, 2023
উপন্যাসের চাইতে গল্পগ্রন্থ পড়ার একটি সুবিধা হলো, একেকটি গল্প একেকরকম অনুভূতির সৃষ্টি করে। এছাড়া একটি গল্প পড়ার পরে বিরতি দিয়ে আরেকটি গল্প পড়া যায়। আর একই সংকলনে একাধিক লেখকের গল্প থাকলে গল্প কিংবা বর্ননায় যে বৈচিত্র্য আসে তা দারুণ। এই সংকলনে মোট ৩৬ জন লেখকের বিভিন্ন স্বাদের গল্পগুলো একত্রিত করা হয়েছে।

ইমতিয়ার শামীমের 'নিমফুলের মৌ' গল্পটি এই গ্রন্থের সবচেয়ে পছন্দের গল্প। চাটমোহরের শিমুল চৌধুরীর বাড়িতে একজন বুনো নাকি সাঁওতাল থাকে। সেই অদ্ভুত মানুষটিকে ঘিরেই এই গল্পটি আবর্তিত হয়েছে, সাথে রয়েছে গ্রামীণ পরিবেশের ছাপ। নাবিল মুহতাসিমের 'তাম্বুল রাতুল হৈল' গল্পটির সমাপ্তি যেভাবে টেনেছেন লেখক, তাতে তাঁর মুন্সিয়ানার পরিচয় পাওয়া যায়। গল্পটির মূল বিষয়বস্তু দারুণ লেগেছে। হামিম কামালের 'এক রবিবার' গল্পটিতে একটি শিশুর চোখে বাবার কর্মস্থলের চিত্র ফুটে উঠেছে। সুন্দর পরিপাটি একটি গল্প। আবরার আবীরের 'কলহগাথা' গল্পে বংশপরম্পরায় প্রেম পিরিতির গল্প পড়ে পাঠক হাসতে বাধ্য। মাহবুব ময়ূখ রিশাদের 'এভাবেও কেউ ভালোবাসে' গল্পের অনুরাগ কি জানে ২০২২ সালে মেসি তার বহুল আকাঙ্ক্ষিত শিরোপার স্বাদ পেয়েছেন? তানজীম রহমানের 'ভোজ' গল্পটি সুন্দর ছিল। মোহাম্মদ সাইফূল ইসলামের 'কলম্বাসের মহাজাগতিক প্রেতাত্মা' গল্পটি আমাদের প্রতি প্রশ্ন ছুঁড়ে দেয়, আসলেই কি আমরা এই মহাবিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্বের দাবি রাখতে পারি? মোহাইমিনুল ইসলাম বাপ্পীর 'মহাজাগরণ' গল্পটি অসাধারণ বিজ্ঞান কল্পকাহিনী। একই নামে আরেকটি বই দেখেছিলাম। বইটা কি এই গল্পেরই বর্ধিত অংশ! হতে পারে। জাহিদ হোসেনের 'মায়ের দোয়া স্টোর' গল্পটাও ভালো লেগেছে।

এক তৃতীয়াংশ গল্প একেবারেই ভালো লাগেনি। কিছু গল্প একটু বেশিই ভালো ছিল। বাকিগুলো মোটামুটি রকমের। রবিন জামান খানের 'শেষ ঠগি' গল্পের ঘটনা শ্রীপান্থের বইতে পড়েছিলাম। নতুন কিছু মনে হয়নি। তানজিরুল ইসলামের 'লিহুয়ান' গল্পটি সম্ভবত পুরোটা আসেনি বইতে। বাদ পড়ে গেছে। সম্পাদনার ঘাটতি। নিয়াজ মেহেদীর 'পাপবৃক্ষ' গল্পটি লেখকের একক গল্পগ্রন্থে অন্য নামে সংকলিত আছে। শুধু নামটা পরিবর্তন করে দেওয়া হয়েছে।

আসলে এতগুলো নবীন প্রবীণ লেখকের গল্প পড়লে মিশ্র প্রতিক্রিয়া আসাটাই স্বাভাবিক বলে মনে করি। গল্পগুলোর ভিন্নতা যেমন আছে, তেমনি অনুভূতি সৃষ্টিতেও ভিন্নতা আসবে পাঠকের। ভিন্ন স্বাদের এক ঝাঁক লেখকের গল্পের সাথে সময় কাটাতে বইটি হতে পারে আপনার পাঠ্য। হ্যাপি রিডিং।
Profile Image for Syeda Banu.
99 reviews52 followers
January 7, 2023
উপন্যাসের জয়জয়কার আজকাল। ওয়ার্ড কাউন্ট করে বিশাল উপন্যাস লেখার ফাঁকে ছোট গল্প কেমন কোণঠাসা হয়ে গেছে। তবে আমার সবসময়ই গল্প পড়তে ভালো লাগে। আমার মতো যারা গল্প-প্রিয় পাঠক তাদের জন্য 'গল্পরথ' মাস্টরিড মনে করি। বাংলাদেশ ও কলকাতার নবীন প্রবীণ লেখকদের বাছাই করা সব গল্প এক করেছেন এখানে ওয়াসি আহমেদ। বেশিরভাগ গল্পই মনে রাখার মতো।
Profile Image for সাঈদ আনাস.
Author 7 books7 followers
March 19, 2022
ছোটগল্প বরাবরই টানে আমাকে। তাই চেষ্টা করি গল্পসংকলন পড়তে আর সংগ্রহে রাখতে। তাই নিয়েছিলাম অবসর প্রকাশিত আর ওয়াসি আহমেদ সম্পাদিত 'গল্পরথ'। বলতেই হয়, হতাশ হওয়ার কোনো সুযোগ ছিলো না।


যেসব গল্প মন ছুয়ে গিয়েছে:
আলী ওয়াহাব সৌহার্দ্যের 'চর্মকার'। (এটা ৫/৫)
নিয়াজ মেহেদীর 'পাপবৃক্ষ'। (গল্পটা আগেও পড়েছি, চমৎকার)
নাবিল মুহতাসিমের 'তাম্বুল রাতুল হৈল'। (এটা ৫/৫, নিজেকেই ভালোবাসতে হবে)
মোহাম্মদ নাজিম উদ্দিনের 'আহনাফদের ছাদে বহির্জীব'। (টুইস্ট সেরা ছিলো 😂)
আবরার আবীরের 'কলহগাথা'। (বংশপরম্পরায় ফষ্টিনষ্টি 🥴)
মোহাইমিনুল ইসলাম বাপ্পীর 'মহাজাগরণ। (নিজে সাইন্সের স্টুডেন্ট, তার উপর সাইকো���জি নিয়ে হালকাপাতলা ঘাটাঘাটি করার অভ্যাসও আছে। তাও পুরো গল্পটা দুইবার পড়তে হয়েছে বুঝতে, আর বুঝতে পেরে তন্ময় হয়ে বসেছিলাম কিছুক্ষণ)


সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি, তানজিরুল ইসলামের 'লিহুয়ান' গল্পটা শেষ হয়নি।

গল্পরথ
সম্পাদনা: ওয়াসি আহমেদ
প্রচ্ছদ: কাজী যুবাইর মাহমুদ
প্রকাশক: অবসর প্রকাশনা সংস্থা
পৃষ্ঠা সংখ্যা: ৪১৫
মুদ্রিত মূল্য: ৬৫০৳
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.