What do you think?

কুহু কথন
বইয়ের মুল চরিত্র কুহু। তারা দুই বোন। তাদের জীবন সংগ্রাম, আনন্দ বেদনার কাব্য হলো এই কুহু কথন।
80 pages, Hardcover
First published January 1, 2021
About the author
শানজানা আলম
28 books10 followersবায়োগ্রাফি : শানজানা আলম লেখালেখির অভ্যাসটা পেয়েছেন বাবার কাছ থেকে। বাবা অধ্যাপনার সঙ্গে যুক্ত। শানজানার মা করেন শিক্ষকতা। শানজানা গল্প বলেন, নিজের চারপাশের কথাগুলোই লিখে দৃশ্যমান করার চেষ্টা করে চলেন অবিরাম। তার লেখার মূল বৈশিষ্ট্য হচ্ছে, গল্প বলার সহজ-সাবলীল নিজস্ব ভঙ্গি। তার প্রকাশিত গ্রন্থ ‘এলাচিফুল’, ‘কুহুকথন’, ‘শঙ্খচিল’ প্রভৃতি বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। তার এক্সক্লুসিভ ইবুক ‘ফুলবউ’ প্রকাশ করেছে বইঘর। এটিও হয়েছে বেশ সমাদৃত। শানজানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। এখন তাঁর সময় কাটে লেখালেখি করে ও একমাত্র কন্যা আফশীনকে নিয়ে।
(source- boighor.com)
(source- boighor.com)
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 4 of 4 reviews
July 4, 2023
বেশ সুন্দর আর কনভেনশনাল গল্প।
December 16, 2023
শানজানা আলমের ‘কুহু কথন’ বইটা অল্প সময়ে পড়লাম। লেখকের গল্প বলার ধরন সুন্দর ও সাবলীল। কুহু নামের এক মেয়ের জীবনের গল্প লেখক তুলে ধরেছেন। মেয়েটার জীবন তুলে ধরতে গিয়ে সমাজের কিছু বাস্তব দিক চিত্রায়িত করেছেন। লেখকের মতে, গল্পটা সাধারণ। আমিও সাধারণই বলব। কিন্তু ভালো লাগার মতো গল্প। অনেক কিছু উপলব্ধি করার মতো গল্প। বিশেষ করে শ্রেণি-বিভক্ত এ সমাজ মানুষের জন্য কী প্রস্তুত রেখেছে তা সুন্দরভাবে ফুটে উঠেছে।
লেখকের ‘এলাচিফুল’ বইটা পড়েছি বেশ আগে। তখন সব ধরনের ভুল-ত্রুটি চিহ্নিত করে লিখে রাখতাম। এখন সেটা আর করা হয় না। বিশেষ কারণ আছে।
সেই ভুলের অধিকাংশই ছিল সম্পাদনার দুর্বলতা। এবার চোখে তেমন ভুল পড়ছিল না বলে ভালো লাগছিল। কিন্তু শেষমেশ যে ভুলটা চোখে পড়ল- চরিত্রের নাম পাল্টে ‘কুহুর পরিবর্তে পিহু’ হয়ে যাওয়া এবং নতুন একটা নামের (মুন্না) আগমন যেটা বইয়ের অন্য কোথাও আসেনি। কোনো প্লটের সাথেও সম্পর্কিত না।
এলাচিফুল বইটা পড়ার লেখকের অন্য বই পড়ার ইচ্ছা ছিল। সেটা বইঘর অ্যাপের ব্লাক ফ্রাইডে অফারের কারণে সহজ হলো, মানে ই-বুক পড়েছি।
কমল উদ্দিন
১৬ ডিসেম্বর, ২০২৩

March 7, 2022
শানজানা আলম অল্পসময়েই পাঠকের হৃদয় জয় করেছেন। লেখনীর সাবলীলতা, গল্পবিন্যাসে মোহনীয়তা রয়েছে লেখকের লেখায়। এটা আমার পড়া লেখকের লেখা প্রথম কোন বই।
November 3, 2022
সহজ-সরল কুহুর জীবন সংগ্রামের গল্প। লেখকের সহজ সাবলীল লেখাগুলো অসাধারণ
Displaying 1 - 4 of 4 reviews