Jump to ratings and reviews
Rate this book

গ' তে গালি ফ' তে ফেমিনিস্ট!

Rate this book
ফেমিনিজম আসলে কি? এবং
ফেমিনিজম কেনো এখন একটা গালির রূপ ধারণ করলো?

এই প্রশ্নের উত্তরই পাবেন বইয়ে। সাথে আছে ছোট একটা অনুসন্ধান বা রিসার্চ এবং কিছু এক্সক্লুসিভ ইন্টার্ভিউ!

ফেমিনিজম নিয়ে আমরা অনেকে অনেক কথা শুনি। সেই শোনা কথা থেকে আর চোখের সামনে গড়পড়তা কিছু উদাহরণ দেখে অনেকে অনেককিছু ভেবে বসে থাকি; কিন্তু ফেমিনিজম আসলে কি এবং আমাদের সমাজের সার্বিক পরিস্থিতি কি, আমরা সর্বসাধারণ সে জিনিস বুঝিইনা কিংবা বোঝার ভান করি আর যে যার অবস্থান থেকে বিচার করি।

রচনার উপসংহারের মত শুরু করলে বলতে হবে, পৃথিবীতে সবকিছুরই দুটো দিক থাকে; ভালো এবং মন্দ।
হালকা পেঁচিয়ে কঠিন করে বললে, এ ধরণীর যাহা কিছু দেখি আমরা এখন-তখন সবেরই আছে কিছু না কিছু গড়পড়তা ধরন ও ফাঁকফোকর। যেথায় দিবে ফাল, দেখে নিও তোমার পেছনকার গড়া জাল।

থাক গে! এসব ভাবালুতার কথা বাদ দেই। স্পষ্টভাবে বলি। মানুষের মতের মিল হয়, বিরোধ হয়। এই বইও প্রত্যেকটি ব্যক্তির ভালো লাগবেনা। কারো খুব ভালো লাগবে, কারো কম বা বেশি, কেউ বা দাও নিয়ে কোপানোর ইচ্ছাও পোষণ করতে পারে এবং ভালো লাগা, ভালোবাসা, খারাপ বাসা, আলোচনা, সমালোচনা সবই আমি স্বাদরে আমন্ত্রণ জানাচ্ছি।
আমি দুই চক্ষু মেলিয়া আশেপাশে উচ্চবিত্ত থেকে শুরু করে নিন্মবিত্ত সবখানে যা দেখেছি, কয়েক বছর যাবত তাবৎ ঢাকা শহরের বস্তিগুলো ঘুরে-ঘুরে, হাজারখানেক ঘরের ভেতর ও বাহির অবলোকন করে যা উপলব্ধি করেছি তাই উপস্থাপন করার চেষ্টা করেছি এই বইয়ে।
আমি আশা করবো, আপনি যদি একজন পবিত্র মনের, স্বশিক্ষিত মানুষ হোন, এই বইয়ের সাথে নিজের সংযোগ ঘটাতে পারবেন, যদি এমন একজন মানুষ হোন যার কিনা জানার আগ্রহ প্রচন্ড সে অনেককিছুই জানবেন এবং শেষমেষ যদি সেই দলের যাত্রী হোন যারা কিনা প্রথমেই কিছু খতিয়ে না দেখে প্রশ্নবিদ্ধ করেন তাহলে আপনাকে শুধু একটা কথাই বলবো, দয়া করে ভাববেন কিন্তু সহজ-সরল্ভাবে এবং একদিন আলো খুজে পাবেন।

139 pages, Hardcover

Published February 21, 2022

1 person is currently reading
15 people want to read

About the author

Owakila Tabassum Mumu

4 books3 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (28%)
4 stars
6 (42%)
3 stars
4 (28%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Mahrufa Mery.
207 reviews117 followers
April 4, 2022
ফেমিনিজম নিয়ে চারপাশে অনেক ধরনের মতবাদ দেখতে পাই। ব্যক্তিবিশেষে ভিন্ন ভিন্নভাবে ফেমিনিজমকে এক্সপ্লেইন করতে গিয়ে ফেমিনিজমের ক্ষতি যেটা হয়েছে তা হল- বিশেষত উপমহাদেশে ফেমিনিজম একটি গালিতে পরিনত হয়েছে।
ব্যক্তিবিশেষে না বুঝে নিজের মত ব্যখ্যা দিয়ে নিজের ভাল লাগা মন্দ লাগা মিশিয়ে ফেমিনিজমকে প্রমোট করাতে যে ক্ষতিটুকু হয়েছে তা মিনিমাইজ করার উপায় হল তাত্বিক(থিওরিটিক্যাল) ফেমিনিজমকে জানা, বোঝা। এইটুকু বোঝার জন্য অনেকদিন ধরে ফেমিনজম নিয়ে পড়া শুরু করব ভাবছিলাম। তার অংশ হিসেবে এই বইটি দিয়ে শুরু করলাম। তবে এ বইটি তাত্বিক ফেমিনিজম নিয়ে নয়। ফেমিনিজম নিয়ে অল্প কথায় লিখে তারপর ফেমিনিজম নিয়ে কে কি ভাবছে, বাংলাদেশে বিভিন্ন আর্থ সামাজিক স্তরের নারীদের অবস্থা, নারীরা নারীবাদ নিয়ে কি ভাবছেন, আমাদের দেশে নারীবাদের সুলুকসন্ধান, নারীবাদ ছাড়া নারীদের অবস্থা কেমন ইত্যাদি নিয়ে বইটি লিখেছেন। তবে হ্যা, লেখিকা বইটিতে নারীদের পক্ষে কোন পক্ষপাতিত্ব করেননি, একতরফাভাবে নারীদের দোষ ঢেকে জাননি।
বইটির শুরুতে লেখা আছে- এই বইয়ে অনেক কিছুই পাবেন- যা পাবেননা তা হল পক্ষপাতিত্ব। বইতে কিছু সাক্ষাৎকার আছে, এমনকি আছে নারীর হাতে নির্যাতিত পুরুষের সত্যি ঘটনা। সদ্য গ্র্যাজুয়েট হিসেবে লেখিকা এখনো অনেক ইয়াং, অথচ চিন্তাভাবনায় বেশ ম্যাচিওর, এই বয়সে তার চিন্তাভাবনার গভিরতা আমাকে মুগ্ধ করেছে। বইটা আলাপচারতার ঢং এ লেখা বলে পড়তে গিয়ে মাথা ধরে না, বোর লেগে ঘুম আসে না, এটা বইটার একটা পজিটিভ দিক। বইয়ের শেষের দিকে রিসার্চ সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর রয়েছে এবং কিছু কেস স্টাডি আছে যার মাধ্যমে নারীদের চিন্তাভাবনা এবং সে চিন্তাভাবনার পেছনের সামাজিক অনুঘটকগুলো এক্টূ হলেও বোঝা যায়।
নারীবাদের বর্তমান অবস্থা নিয়ে ১৩৪ জনের উত্তরের সবকটাই তুলে দিয়েছেন লেখিকা, এটা অভয়েড করে মতামত/মন্তব্যের সামারিটা তুলে ধরলে বেশি ভাল হত বলে মনে হয়েছে।
সবমিলে বইটা ঠিকঠাক লেগেছে, নিজের ধারনার ক্ল্যারিটি বোঝার জন্য পড়া যায়।
Profile Image for Famil Faiza.
12 reviews26 followers
March 9, 2022
এই বইটা পড়ে একটা কথাই realize করলাম। আমি যদি feminism নিয়ে বই লিখতাম, হয়তো এই কথা গুলোই বলতে চাইতাম। মনে হচ্ছিল আমার মনের কথাগুলোই যেনো সুন্দর করে গুছিয়ে বইয়ের মলাটে পেয়ে গেছি।

হয়তো, in different circumstances, এই বইটা পড়া হতো না, but I'm glad this book exists। বাংলাদেশের প্রেক্ষাপটে feminism বিষয়ক সহজ - সরল বই একদম নেই বললেই চলে! ধর্ম, আইন, সমাজের দৃষ্টিকোণ থেকে নারী কি সেই অবস্থার করুন বর্ণনা দিয়ে লাফালাফি না করে, খুব সহজ ভাষায় পাঁচটা দশটা সাধারণ মানুষ আসলে নারীবাদ কতটুক বুঝে, এবং এই বুঝায় কতটুক গলদ আছে এই বইয়ে তার স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে।
কিছু কর্মী নারীর সাহসী জীবনযাপনের কথা বলা হয়েছে, যারা হয়তো জানেই না ওদের এমন সাহস এই বই পড়া সাধারণ কিছু নারীর ভিতর বেচেঁ থাকার উদ্যম যোগাচ্ছে।

এই বইটা এখানেই শেষ না, এর আরো part আছে, লেখিকার আরো অনেক কথা বলার আছে নারীবাদ নিয়ে। বইটা পড়লে বুঝা যায় এখনোও অনেকটাই অসম্পূর্ণ বই। এই বইটা আসলে চিন্তার খোরাকী, এই চিন্তার শেষ ঘটবে এর 2nd part এ। ততদিন পর্যন্ত এই বই পড়ে ছেলেমেয়ে নির্বিশেষে সবারই একটু একটু চিন্তা করা উচিত।
Profile Image for Shojjoti Hossen.
30 reviews3 followers
March 9, 2022
"ঝাঁঝি শ্যাওলা" বইটির প্রচুর আলোচনা সমালোচনার মাধ্যমে আমার লেখিকাকে চেনা। প্রসঙ্গ ক্রমে বলে রাখি এই বইটি আমার পড়া হয়নি এখনো।।
তো, লেখিকা আমার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত থাকার সুবাদে উনার বিভিন্ন ইন্টারভিউ নেয়া আর হাবিজাবি কাজ চোখে পড়তো। তখন দেখেই আগ্রহ এত পরিশ্রম করে বইটি লিখছেন, পড়ে দেখতে হবে আসলে। তো যেই ভাবা সেই কাজ।

বইমেলায় গিয়ে মুমু আপুর বইটি তুলে নিয়ে চলে আসি। বইটি পড়া শেষ হয়েছে আরো দুদিন আগে কিন্তু আমার অলসতা আর খানিকটা ব্যস্ততার জন্য দুদিন পর রিভিউ লিখতে বসলাম।

বইটি নিয়ে কি লিখব ঠিকঠাক বুঝে ওঠতে পারছি না। বইটি আমার দারুণ লেখেছে৷ হ্যাঁ কিছু জায়গায় তো মতবিরোধ আছেই! আর থাকা ই যে স্বাভাবিক। ওহ্ হ্যাঁ বইটির নামই বলা হলো না! বইটির নাম "গ তে গালি ফ তে ফেমিনিস্ট "। ফেমিনিজম নিয়ে আমার আগ্রহ বরাবরই আছে বা ছিলো, এটাও একটা কারণ বইটি কেনা।

তো যা বলছিলাম, 'গ তে গালি ফ তে ফেমিনিস্ট' বইটির প্রথম দিকে বেশ লেগেছে আমার। আলাদা করে উৎসর্গের কথাও বলি, উৎসর্গ পত্রটা ভালো লেখেছে৷ বইটির মাঝ দিয়ে আমার একটু মন খারাপ হচ্ছিলো কারণ এক্নপেক্টেশন বেড়ে গেছিলো আমার! তারপর আবার লাস্টে ঠিক লেগেছে। আসলে বইটি নিয়ে আলাদা করে খুব কিছু বলার নেই বইটি পড়লেই আপনি বুঝতে পারবেন কি দারুণ! তবে হ্যাঁ মতবিরোধ তৈরি হবে!

বইটি পড়লেই বুঝতে পারবেন লেখিকা কত কষ্ট করে বইটি লিখেছেন। অনেক পরিশ্রম, বস্তি বস্তি ঘুরে বেড়ানো, কত মানুষ জীবনের গল্প তুলে আনা, কখনো বা রাস্তায় পরিচয় হওয়া পথিকের মুখ থেকে জানা কোনো জীবনের গল্প, এছাড়াও কত রিসার্চ করেছেন তিনি!

আসলে নারীবাদ বা ফ্যামিনিজম কী? কী জন্যে ফ্যামিনিজম তৈরি হলো, কারা ফেমিনিস্ট, ফ্যামিনিজম নিয়ে মানুষের ধারণা, বিভিন্ন সার্ভে, আমাদের সমাজে নারীদের অবস্থা, কতশত নারী কিভাবে অবহেলা অত্যাচারের শিকার হচ্ছে! আর ঠিক কোন জায়গাটায় ফেমিনিজম প্রয়োজন। কোনো না কোনো ক্ষেত্রে আমরা প্রত্যেকেই একজন ফেমিনিস্ট এই ব্যপারটারও কি সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ওয়াকিলা তাবাসসুম মুমু আপু'র লেখা 'গ তে গালি ফ তে ফেমিনিস্ট' বইটি আপনাকে ফেমিনিজম কি তা শেখাবে৷ ফ্যামিনিজম নিয়ে আগ্রহ থাকলে কিংবা আপনি একজন ফেমিনিস্ট হয়ে থাকলে অবশ্যই এই বইটি পড়া উচিত৷ ফেমিনিজম জগতে আপনাকে স্বাগতম!

এবার আসি প্রচ্ছদের আর বাইন্ডিং এর কথায়। বইটির প্রচ্ছদ আমাদের অন্য দশটা বইয়ের মতো না। আসলে প্রচ্ছদ বলতে তেমন কিছু নেই জাস্ট লাল রঙের একটা কভারে সোনালি লেটারিং এ বইটি এবং লেখিকার নাম লেখা। বইটিতে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে লেখিকার পরিচয়,ছবি এ জাতীয় কিছু নেই৷
এত ভালো কিছুর পর বইটির বাইন্ডিং আমাকে হতাশ করেছে। ঠিক দোষও দেয়া যায় না তবে কেমন যেন, পাতা উল্টে পড়তে আমার বেশ কষ্ট হচ্ছিলো৷ পাতাগুলো খানিকটা কুচকে যাচ্ছিলো :))


গ তে গালি ফ তে ফেমিনিস্ট
ওয়াকিলা তাবাসসুম মুমু
চৈতন্য প্রকাশনী
Profile Image for Aprotim  Saha.
14 reviews3 followers
April 18, 2024
ওয়াকিলা তাবাসসুম মুমু'র লেখা বইটি হাতে নিয়ে পড়তে শুরু করেছিলাম বইটার নামকরণের পিছনের গল্পগুলো জানার সুতীব্র আকাঙ্খা থেকে৷

উৎসর্গটা আরও আকর্ষণীয় লাগলো। মূল বিষয়টায় যাওয়ার আগে লেখিকার জবানবন্দিতে কয়েকটা কথায় একমত না হয়ে পারলাম না। ��মাজ সংস্কৃতির যে পরিচয়টা একজন নারী সমন্ধে মানুষকে সচেতন করে তুলে, তীক্ষ্ণ যুক্তিতে তার প্রতি পদক্ষেপকে প্রশ্নের মুখে ফেলে তার সদুত্তর পাওয়া যায় না এই বর্তমান সমাজবাস্তবতায়। এই সমাজের মানুষ হিসেবে লেখিকার পর্যবেক্ষণকে আমি সত্যি বলেই মেনে নিচ্ছি তবুও এই সমাজ চিত্রটা পাল্টানোর কোন দায় কারও মধ্যে উপলব্ধি না করাটা একটা হতাশার ব্যাপার। সব স্থানেই গোঁড়ামীর জয়জয়কার, মূর্খের ঔদ্ধত্য। মোটাদাগে ভালো-মন্দ যুক্তির দোটানায় পড়ে এতটুকু সত্যি যদিও তিনি লিখেছেন যা অগ্রাহ্য করার মতো সাহস নেই। বইটা ফেমিনিজম বা নারীবাদ নিয়েই শুধু নয় সাথে পুরুষতান্ত্রিক সমাজ এবং মানসিকতারও চরম দৈন্যদশাকেও চিত্রায়নে সমান পারদর্শিতা দেখিয়েছেন তিনি।

নিজের জীবনের অকপট স্বীকারোক্তি দুশ্চিন্তা ছাড়াই শেয়ার করেছেন বইয়ের পাতায়৷ কি করে আর দশটা মেয়ের মতো তাকে সকল ইচ্ছের জলাঞ্জলি দিয়ে তার অভিভাবক নির্দেশিত জীবনের পথে নিতান্ত অনিচ্ছায় হাঁটতে হয়েছিল, পড়তে হয়েছিল ওয়ার জার্নালিস্ট হওয়ার সুতীব্র আকাঙ্খাকে বুকে চেপে ইঞ্জিনিয়ারিং!

বইটার পাতা উল্টে দিলেই পরে পৃষ্ঠায় নতুন আরেক বাস্তবতাই ফুটে ওঠে, হ্যাঁ অগ্রাহ্য করতে পারবেন নাহ কারন আপনার মনে হবে এটাই সত্যি। যেন নিজের উপলব্ধি টাই লেখিকার কলমে সজোরে ছুটে চলেছে।

গুলশান নিকেতন পার্কে বসে থাকা সেই বাবার আজকের উপলব্ধির শক্তিটা আরও একটু আগে এলেই হয়তো তার মেয়েটাও আজ তার পাশে থাকতে পারতেন। এই বাস্তব চিত্রটা এখন সব রক্ষণশীল ঘরেই দৃশ্যমান। একজন নারীকে শিকলে বাঁধতে পারা আর কিছু করতে বা হতে না দেওয়ার যে যাঁতাকল তা এই সমাজের গভীরে আজও প্রথিত৷

লেখিকা, মুমু যদিও বইটির ২য় খন্ড লিখতে চেয়েছিলেন। তাও ২ বছর আগের সেই অভিপ্রায় এখনও মনে হয় না আলোর মুখ দেখেছে। সুযোগ থাকলে তার পরবর্তী বইটিও পড়ার ইচ্ছে রাখি। আশা করি এই দীর্ঘ জীবনযাত্রাটি তিনি সম্পূর্ণ করবেন।
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.