What do you think?

মাহেন্দ্রানী
মেহেন্দিপুরে মাহেন্দ্রানী
জিগলীপুরার রাজবাড়ির একটা রোমাঞ্চকর ইতিহাস আছে। সেই ইতিহাসের সঙ্গে হঠাৎ করেই জড়িয়ে পড়েছিল কয়েকজন। কী সেই ইতিহাস? কী হয়েছিল কাঞ্চনগড়ে? কেন মরিয়া হয়ে মৃত্যুর জন্যে অপেক্ষা করছিল রাধামাধব মল্লিক?… এই কাঞ্চনগড়ের সঙ্গে কীভাবে মেহেন্দিপুরের বালাজি মন্দির জড়িয়ে পড়ল? কী যোগসূত্র? কেন যেতে চেয়েছিল মাহেন্দ্রানী, ধ্রুব আর আশুতোষ মেহেন্দিপুর বালাজি মন্দিরে?… মাহেন্দ্রানী সিরিজের দ্বিতীয় বই এটি।
204 pages, Paperback
First published February 1, 2022
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 2 of 2 reviews
March 11, 2022
মাহেন্দ্রানী নামের সেই মেয়েটির কথা মনে আছে আপনাদের?
নিতান্ত সহজ, সুশ্রী এই মেয়েটির মধ্যে ছিল কিছু ঐশ্বরিক শক্তি৷ তাই নিয়ে সে দুর্গতের পাশে দাঁড়াতে চেয়েছিল বারবার। এই বইয়ে স্থান পেয়েছে তার তিনটি অভিজ্ঞতা। সেগুলো হল~
১. অভিশপ্ত নূপুর;
২. আমাকে মৃত্যু দাও;
৩. মেহেন্দিপুরে মাহেন্দ্রানী।
এই তিনটি গল্পেই যোগসূত্র হয়ে থেকেছে মেহেন্দিপুরের বালাজি মন্দির। তিনটি কাহিনিতেই ভয়ংকর চেহারায় প্রকট হয়েছে প্রাচীন কোনো অভিশাপ। ঘনিয়েছে রীতিমতো আতঙ্কজনক কিছু মুহূর্ত।
তারই পাশাপাশি তিনটি গল্পেই দেখা গেছে আর্তের জন্য মাহেন্দ্রানী'র কষ্টস্বীকার, আর ধ্রুব ও তার মধ্যে মৃদু গুঞ্জনের মতো করে বয়ে যাওয়া এক অনুভূতির শব্দ— যাতে আছে শ্রদ্ধা, নির্ভরতা, ভালোবাসা।
সব মিলিয়ে তিনটি গল্প পড়তে বেশ ভালো লাগল। রক্ত, মাংস, নরমুণ্ড প্রভৃতির আতিশয্যের বদলে এদের শক্তির উৎস হল সহজ ভাষা ও সহানুভূতি।
যাঁরা ভয়ের গল্পের মধ্যেও মানবিক সম্পর্কেরই অনুরণন খোঁজেন, তাঁরা এই সুমুদ্রিত, সু-অলংকৃত বইটিকে পড়ে দেখতে পারেন।
অলমিতি।

August 29, 2023
মেহেন্দিপুরে মাহেন্দ্রানী
মহুয়া ঘোষ
শব্দ প্রকাশন
মম : ২৫০/-
ভৌতিক আর তন্ত্র-মন্ত্র, এই দুয়ের মিশেলে বর্তমান লেখার মধ্যে মহুয়া ঘোষ এর মাহেন্দ্রানী সিরিজ আমার খুবই প্রিয়। এই বইটিও আমাকে একেবারেই হতাশ করেনি।
ভিন্ন প্লট আর লেখার গতি গল্পগুলোকে আলাদা মাত্রা দিয়েছে। মাহেন্দ্রানীর গল্প একবার নিয়ে বসলে পড়া শেষ করে তবেই উঠতে ইচ্ছে করে।
এই বইতে তিনটি গল্প রয়েছে।
১. অভিশপ্ত নূপুর
২. আমাকে মৃত্যু দাও
৩. মেহেন্দিপুরে মাহেন্দ্রানী
গল্প গুলো যথেষ্ট পরিমান ভৌতিক আবহ সৃষ্টি করে। শেষ গল্পতে এডভেঞ্চার এর পরিমান তুলনামূলকভাবে বেশি।
আমার ভালো লাগার কারণ অযথা তন্ত্র-মন্ত্রের বিশদ বিবরণ বাদ দিয়ে গল্পের আর অলৌকিক আবহের ওপর জোর দিয়েছে।
এই বইটি পড়ে মেহেন্দিপুরের বালাজি মন্দির প্রসঙ্গে অনেক কিছু জানলাম। বিশদে বিবরণ দিয়েছে গল্পের মধ্যে। এটা উপরি পাওনা।