Jump to ratings and reviews
Rate this book

শোলাইপুরে শোরগোল

Rate this book
Collection of Stories for Juvenile Readers

98 pages, Hardcover

First published January 31, 2017

Loading...
Loading...

About the author

Krishnendu Deb

12 books1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
2 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,910 followers
March 14, 2022
ছিমছাম গদ্যে, নিতান্ত ঘরোয়া পটভূমিতে হাসি, রোমাঞ্চ আর মানবিকতার মিশেলে লেখা ছ'টি ছোট্ট গল্প আছে এই বইয়ে৷ তারা হল~
১. শোলাইপুরে শোরগোল: শোলাইপুর এক অদ্ভুতুড়ে জায়গা। সেখানে ভূগোল-প্রেমী ব্যবসায়ী গজেনের বাড়িতে চুরি করল সাধুচরণ। তারপর কী হল?
২. বাঘিনি: পিসিমা'র ঘ্রাণশক্তি এমনই প্রখর যে তাঁকে এই নামেই ডাকে সবাই। দীঘায় বেড়াতে গিয়ে কোন রহস্যভেদ করলেন তিনি?
৩. কাশীবদ্যির শিশি: অনাথ সন্তুর কোনো অবলম্বন নেই— কাশীদাদু ছাড়া। একদিন হারিয়ে গেলেন কাশীদাদু। সন্তুরও ঘনাল চরম বিপদ। ঠিক তখনই...!
৪. মৌচাক: স্কুলের সেরা ছাত্র সায়কের সঙ্গে নবাগত সুজনের সম্পর্ক একেবারে বদলে দিল একটা মৌচাক। কীভাবে হল তা?
৫. দৌড়: অনি'র দৌড়োতে ভালো লাগে না। দাদু'র যে আশা তার কাকু পূরণ করেননি, তা কি তাহলে অনিও পূর্ণ করবে না?
৬. ভোপাল কাণ্ডে বাগলমামা: দৃষ্টিশক্তি বটে ফুলমামা'র! এই মানুষটি ভোপালে বেড়াতে গিয়ে কী এমন করলেন যে তাঁর নামটাই বদলে গেল?
নানা কারণে ঝিমিয়ে থাকা মন একেবারে চনমনে হয়ে গেল বইটা পড়ে।
বইটির ছাপা পরিষ্কার ও শুদ্ধ। ছোটোদের জন্য লেখা হলেও এর মধ্যে আছে ছোটো-বড়ো সবার মন ভালো করার রসদ। তাই সুযোগ পেলেই বইটা জোগাড় করে পড়ে ফেলুন!
Displaying 1 of 1 review