মোট তিনটি লেখা আছে এই বইয়ে। তারা হল~ ১) জাটুগঞ্জের জাদুকর: এই গল্পটা ছোটো আর নিতান্ত চেনা ধাঁচের হলেও পড়তে বেশ লাগল। ২) কিরিবুরুর ঐরাবত: এই গল্পটা অনাবশ্যক ইনফো-ডাম্পিং করে প্রয়োজনের তুলনায় বড্ড বেশি বড়ো করে ফেলা হয়েছে। হিমাদ্রিকিশোর দাশগুপ্তের 'যুদ্ধ যখন জঙ্গলে' এই থিম নিয়েই অনেক বেশি রোমাঞ্চকর আখ্যান পেশ করেছে। ৩) অছু সাহেবের বিষয়আশয়: এই লেখাটা থেকেও মজার লেশমাত্র পেলাম না; বরং ইতিহাসের একটা বেশ কষ্টকর ক্লাস হয়ে উঠল সবটা। নাহ, এই বইটা, চমৎকার ছাপা ও বাঁধাই সত্বেও, কিছুটা হতাশই করল।
তিনটি বড় গল্প নিয়ে বইটি পড়া শেষ হলো। প্রথম দুটো গল্প ভালো লাগেনি, সত্যি কথা বলতে গেলে। প্রথমটা অত্যন্ত predictable এবং cliche. দ্বিতীয় টা যে "কি হইতে কি হইয়া গেল" খোদায় মালুম।
শেষ গল্পটা - "অছু সাহেবের বিষয় আশয়" টা কিন্তু মন্দ হয়নি। তবে ওই "ঘনাদার" জায়গায় "মনাদা" আর ওই ৩-৪ জন স্যাঙাত (নামগুলো ও মনে নেই বাপু) - এই ব্যাপারটা না করলেই পারতেন লেখক। এটা তো আর প্যারোডি নয়।
যাইহোক, মূল গল্পটা কিন্তু বেশ ভালো এবং টানটান লেগেছে আমার। তার একটা কারণ অবশ্য হতে পারে Tang Atchu র ব্যাপারে আমি খুব বেশি কিছু জানতাম না, ইন্টারেস্ট থাকলেও।
তবে কিছু ধন্দ থেকে যায় - পেলিমেম, জুশি, কিম ফেং, ফেঙ তাও - এরা কি ঐতিহাসিক চরিত্র?
গল্পের ঠিক কতটা সত্যি? শেষে লেখক বাবু একটু যদি বলে দিতেন, ভালো হতো।