Jump to ratings and reviews
Rate this book

মায়া

Rate this book
নিরিবিলি একটি গ্রামের স্কুল শিক্ষক জয়নাল সাহেব।
অংকের হিসাব মেলাতে গিয়ে সংসারের হিসাবই এখনো শুরু করা হয়ে উঠেনি তাঁর।
স্কুল শিক্ষকতার শেষ দিনে বিদায় সংবর্ধনায়, স্কুল থেকে তাঁকে দেয়া হয়েছে কয়েক ভরি ওজনের একটি রূপার দেবী মূর্তি।

মূর্তিটা আসলেই রূপার কিনা! এ ব্যাপারে অবশ্য নিঃসংশয় হওয়া যাচ্ছে না। তবে দেবী মূর্তিটা বেশ আকর্ষণীয়। অনেক প্রাচীন মূর্তিটা আসলে কিসের দেবী, কেউ জানেনা।

প্রধান শিক্ষক দীপংকর বাবু, উপহারটি সস্তায় এমন এক জায়গা থেকে কিনেছেন, যেটা কাউকে বলাও যাচ্ছে না। তাছাড়া মুসলিম শিক্ষককে কেন দেবী মূর্তি উপহার দেয়া হবে, অনেকের এই প্রশ্নে তিনি বিব্রত। কেউ উপহারের শৈল্পিক দিকটা দেখছে না। আফসোস।

তবে উপহারটা যাকে দেয়া হবে, সেই জয়নাল সাহেব তাঁর পক্ষ নিলেন। উপহার তো উপহারই। এটা তো আর পূজা দেয়ার বাধ্যবাধকতা নেই। অনেক বাড়িতেই বাচ্চারা পুতুল নিয়ে খেলে, বসার ঘরে সাজিয়ে রাখে। তিনিও না হয় শো পিস হিসাবে সাজিয়েই রাখবেন। এমন অজস্র এন্টিক শো পিস হরহামেশা মার্কেটেই বিক্রি হয়।
স্কুল কমিটির চেয়ারম্যান লোকমান সাহেবের প্রাচীন জিনিসপত্রের বিষয়ে বেশ পড়াশোনা আছে। অনুষ্ঠান শেষে তিনি জয়নাল সাহেবকে ফিসফিসিয়ে বলেন, দেখে মনে হচ্ছে এটা সাধারণ কোন দেবী মূর্তি না। হয়তো কোন তান্ত্রিক মতের দেবী মূর্তি। এ জিনিস ঘরে না নেওয়াই ভালো, তবে নিলে সাবধানে থাকবেন।

তবুও এই দেবী মূর্তি নিয়ে জয়নাল সাহেব ঘরে আসলেন।

আর সেদিন থেকেই ঘটতে লাগলো একের পর এক বিষ্ময়কর ঘটনা। তবে কি এই নাম না জানা দেবী মূর্তি, একটু একটু করে তার সুরভিত মায়ার জাল বিছিয়ে দিচ্ছে? নাকি অপেক্ষায় আছে আরো ভয়ংকর কিছুর?

সেই রহস্যময় 'মায়া'র ভুবনে পাঠককে স্বাগতম।
যে ভুবনে একবার প্রবেশ করলে ফিরে আসার পথ খুঁজে পাওয়া দুষ্কর।


মায়া
তৌফিক মিথুন
পরিবার পাবলিকেশন্স
প্রকাশকালঃ ঈদুল আযহা' ২০২০
ক্যাটাগরি: উপন্যাস
সেক্টর: সমসাময়িক, রহস্য, ভালোবাসা।

110 pages, Hardcover

Published July 25, 2020

About the author

Towfik Mithun

11 books10 followers
তৌফিক মিথুন, বাংলা ভাষার পাঠকপ্রিয় তরুণ কথাসাহিত্যিক। পুরো নাম মোঃ তৌফিক ইবনে নওশাদ (মিথুন)। তবে তৌফিক মিথুন নামেই অধিক পরিচিত।

২৫ জুলাই জন্ম নেয়া এই কথা সাহিত্যিকের জন্মস্থান ফরিদপুর হলেও, শৈশব আর কৈশোর কেটেছে পাহাড়-সমুদ্রের মিলনস্থল চট্টগ্রামে।

লেখালেখির শুরু ছোট বেলা থেকেই। তবে প্রথম গ্রন্থাকারে আবির্ভাব ২০১৯ বইমেলায় পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত ছোট গল্পের বই ‘প্রেত’ দিয়ে।

'প্রেত' এর অভাবনীয় পাঠকপ্রিয়তায় আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক লিখে যাচ্ছেন গল্প, কবিতা, উপন্যাস।

উল্লেখযোগ্য কাজ : বাংলা ভাষার প্রথম শতশব্দের শত গল্প নিয়ে একক গল্প গ্রন্থ: একাই একশা।

প্রকাশিত গ্রন্থ

*Preet (প্রেত) - 2019 - Poribar Publications
*Mohapurush (মহাপুরুষ) - 2019 - Poribar Publications
*Bhoy (ভয়) - 2020 - Dyu Publications
*Preet-2 (প্রেত-২) - 2020 - Poribar Publications
*Maya - (মায়া) - 2020 - Poribar Publications
*Aloukik - (অলৌকিক)] - 2021 - Poribar Publications
*Amader Pappu Bhai (আমাদের পাপ্পু ভাই) - 2021 - Poribar Publications
*Ekai Eksho (একাই একশো) - 2021 - Poribar Publications.
Ekai Eksho is the 1st ever story book in Bangla Literature where reader can find 100 stories, each and every stories were written in 100 words.

*Jalal Munshi (জালাল মুন্সী) - 2022 - BhashaChitra Publications.
* Fasikasthe Jibanananda (ফাঁসিকাষ্ঠে জীবনানন্দ) - 2023 - Poribar Publications.
* Atiloukik (অতিলৌকিক) - 2023 - BhasaChitra Publications.

*Vuture (ভূতুড়ে) - 2024 - Bangala Gobeshona
*Kutum Kheko (কুটুমখেকো)- 2025 - Bangala Gobeshona

* Lekha ache OshruJole (লেখা আছে অশ্রুজলে) - 2025 - Poribar Publications

Editorial Book List
*Prothom Premer Golpo (প্রথম প্রেমের গল্প) - 2020 - Poribar Publications
*Kobitar Poribar (কবিতার পরিবার) - 2020 - Poribar Publications
*Golpogulo Bhoutik (গল্পগুলো ভৌতিক) - 2021 - Poribar Publications
*Premer Kobita (প্রেমের কবিতা) - 2021 - Poribar Publications
*Eksho te eksho Golper Baksho (একশোতে একশো গল্পের বাক্স) - 2021 - Poribar Publications
*Golper Baksho-2 (গল্পের বাক্স-২) - 2022 - Poribar Publications
*Golper Baksho-3 (গল্পের বাক্স-৩) - 2023 - Poribar Publications

* Rohosya Sob Ekhanei (রহস্য সব এখানেই) - 2024 - Bangala Gobeshona
* Tomar Jonno Bhalobasa (তোমার জন্য ভালোবাসা) - 2025 - Bangala Gobeshona

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (66%)
4 stars
0 (0%)
3 stars
1 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Towfik Mithun.
Author 11 books10 followers
March 27, 2022
নিজের লেখা বই। নিজে রিভিউ লেখাটা যুক্তিযুক্ত দেখায় না।
তবে নিজের সন্তান সবার কাছেই আদুরে। তাই ৫ তারকা রেটিং দিয়েছি।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.