Jump to ratings and reviews

প্রত্যাবর্তন ২

তারা ডুবে ছিলেন ভোগবিলাসিতায়, প্রাচুর্য আর লোভ-লালসায়। গাড়ি, বাড়ি, অর্থকড়ি, সম্মান ও যশখ্যাতি—সবই ছিল তাদের জীবনে। ছিল না কেবল মানসিক প্রশান্তি। তাদের অন্তরে ছিল অন্তহীন এক অতৃপ্তি। কীসের যেন এক শূন্যতা। হৃদয়জুড়ে এক নীরব আর্তনাদ। দিনের পর দিন প্রার্থনায় লীন হয়েছেন তারা। সত্যকে খুঁজে পেতে কখনো দিনরাত গবেষণা, কখনো-বা করেছেন জ্ঞানীদের সাথে বৈঠক-আলোচনা।

অবশেষে মহান আল্লাহর অশেষ করুণায় তাদের সামনে উন্মোচিত হয় এক আলোকিত পথ। সেই সাথে নেমে আসে কালবোশেখী ঝড়। লন্ডভন্ড হয়ে যায় তাদের এতদিনের সাজানো পৃথিবী। পাহাড়সম বাধা, কল্পনাতীত পরীক্ষা আর সীমাহীন যন্ত্রণা তাদের পথ আগলে দাঁড়ায়। তবু তারা সত্যের পথে অবিচল থাকে। আল্লাহকে ভালোবাসে তারা আঁকড়ে ধরে ইসলাম। খ্রিষ্টবাদ ছেড়ে ইসলামে আসা পাদরিদের এমনই অশ্রুভেজা, ঈমানদীপ্ত, বাস্তব সব ঘটনায় গড়ে উঠেছে আমাদের এবারের আয়োজন—‘প্রত্যাবর্তন ২.০’।

152 pages, Hardcover

Published January 1, 2022

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
17 (62%)
4 stars
8 (29%)
3 stars
1 (3%)
2 stars
0 (0%)
1 star
1 (3%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for عاصف احمد.
3 reviews1 follower
March 26, 2024
প্রত্যাবর্তন ১ এর ধারাবাহিকতায় প্রত্যাবর্তন ২ ও একটি চমৎকার সমন্বয় সমকালীন টিমের পক্ষ থেকে। এই কিতাবে ধর্মান্তরিত বা প্রত্যাবর্তিত স্বনামধন্য খ্রিস্টান যাজক ও ধর্ম গুরুদের ইসলামের আলো খুঁজে পাওয়ার গল্পগুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আমরা জন্মসূত্রে মুসলমানরা অনেক সময় হেয় প্রতিপন্ন করি আমাদের দ্বীনকে। বিধর্মীদের ইসলাম খুঁজে পাওয়ার গল্পগুলো আমাদের মুসলমানদের জন্য সতর্কবাণী এবং ঈমান ঝালাই করে নেওয়ার সুযোগ।

এরকম ধর্মান্তরিত মহান ব্যক্তিদের আরো অনেক গল্প কুড়িয়ে আনুক সমকালীন টিম এই প্রত্যাশা রাখছি। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযায় খায়ের দান করুক আমিন।
Profile Image for Nur Binte Rahman.
58 reviews1 follower
May 4, 2025
সারসংক্ষেপ:-

প্রত্যাবর্তন শব্দটা বেশ চমৎকার। প্রত্যাবর্তন বলতে সাধারণত এক জায়গা থেকে অন্য কোথাও গিয়ে পুনরায় ফিরে আসা বোঝায়। সকালবেলা যে পাখিটা নীড় ছেড়ে বেরোয়, সন্ধ্যেবেলা তার নীড়ে ফিরে আসাটাই প্রত্যাবর্তন।
ঠিক একইভাবে ইসলাম থেকে দূরে সরে কিংবা একটা সময় পর্যন্ত ইসলামের ব্যাপারে উদাসীন থাকার পর অথবা সম্পূর্ণ ভিন্ন একটা ধর্ম থেকে ইসলামে যারা ফিরে আসে তাদের আগমনটাকেও প্রত্যাবর্তন হিসেবে অভিহিত করা হয়।
ইসলামে 'ফিতরাত' তথা সহজাত প্রবৃত্তি বলে একটা ধারণা আছে; প্রতিটা মানবশিশু ফিতরাতের ওপর জন্মগ্ৰহণ করে। যার মানে দাঁড়ায় – জন্মগতভাবে প্রতিটি শিশুই মুসলিম হয়ে জন্মায়। পরে বয়স এবং বুঝ হওয়ার সাথে সাথে তার পরিবার, সমাজ- সংস্কৃতির মধ্যে জীবনযাপন করতে করতে সে ফিতরাতের গন্ডি থেকে ছিটকে পড়ে।
যেহেতু প্রতিটি মানবশিশু মুসলিম হয়ে জন্মগ্ৰহণ করে এবং ধীরে ধীরে সে অন্য ধর্মে দীক্ষিত হয়ে যায়, কিন্তু তার সত্যিকার নীড় তো ইসলাম, তাই জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে যখন তার সংবিৎ ফেরে, যখন সে বুঝতে পারে সত্য-মিথ্যার তফাৎ, যখন সে তার রবকে আবিষ্কার করতে পারে, তখন সে ফিরে আসে তার আদি এবং আসল নীড়ে। এই ফিরে আসাকেই বলে প্রত্যাবর্তন ‌।
প্রত্যাবর্তন সিরিজের 'প্রত্যাবর্তন ২' বইটিতে এমন কিছু সাহসী মানুষের গল্প বলা হয়েছে যারা সম্পূর্ণ ভিন্ন একটা ধর্ম আরো স্পষ্ট করে বললে খ্রিষ্টধর্ম থেকে কীভাবে মুসলিম হলেন ,কীভাবে ইসলামের আলো খুঁজে পেলেন, কীভাবে গির্জার ঘন্টা ছেড়ে তারা আপন করে নিলেন আযানের ধ্বনি । একটা ভিন্ন ধর্ম থেকে অন্য একটা ধর্মে নিজেকে নিয়ে আসাটা বরাবরই চ্যালেঞ্জের। কিভাবে সেই চ্যালেঞ্জ বুক পেতে নিয়েছিলেন এই মানুষগুলো — তাদের সেইসব ঘটনাবলীরই একটা সংক্ষিপ্ত রুপ 'প্রত্যাবর্তন ২' বইটি।
বইটিতে ইউসুফ এস্টেস, রাফায়েল নারবেজ সহ মোট ১৫ জন ব্যক্তির খ্রিষ্টধর্ম থেকে ইসলাম ধর্মে ফিরে আসার গল্প ওঠে এসেছে।

পাঠ প্রতিক্রিয়া:-

‘প্রত্যাবর্তন ২’ — এমন একটি বই, যা পড়ার পর হৃদয় জুড়ে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়। দ্বীনে ফেরার গল্প পড়তে আমি বরাবরই ভালোবাসি। এসব গল্পে যারা অন্য কোনো ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছেন, তাদের আত্মত্যাগ, প্রচেষ্টা আর আল্লাহর প্রতি নির্ভরতার দৃষ্টান্ত আমাকে গভীরভাবে নাড়া দেয়। তখনই নিজেকে প্রশ্ন করি — আমি, যে জন্মগতভাবে মুসলমান, আমার দ্বীনের প্রতি দায়বোধ, আন্তরিকতা ও আমল কেন আরও গভীর হবে না?

এই বইটি আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে — হিদায়াত চাইলেই পাওয়া যায়, দরকার কেবল হৃদয়ের দরজা খুলে দেওয়া। আমি বিশ্বাস করি, যারা এখনো দ্বিধা বা সংশয়ে আছেন, সিরাতুল মুস্তাকিমের সহজ-সরল পথে আসতে দ্বিধাবোধ করছেন, এই বইটি তাদের মধ্যে সত্যের আলো জ্বালাতে সহায়তা করবে।

জীবনের পথ ও ধারা বদলে ফেলার এক শক্তিশালী তাগিদ তৈরি করতে সক্ষম এই বইটি।
সবার জন্য এককথায় মাস্ট রিড।
——————————
বই : প্রত্যাবর্তন ২
সম্পাদনা: মুওয়াফফিকা বিনতে আব্দুল্লাহ, জাকিয়া সিদ্দিকী ।
প্রকাশনী: সমকালীন প্রকাশন।
বিষয়: ইসলামি আদর্শ ও মতবাদ
পৃষ্ঠা: ১৫২
মুদ্রিত মূল্য: ২৫০ টাকা
রেটিং: ⭐⭐⭐⭐⭐/ ৫
Displaying 1 - 2 of 2 reviews