আসলে ৫/৫ রেটিং-ই দিতাম। কিন্তু বইয়ে যে পরিমাণ বানান ভুল, তার আর ইয়ত্তা নাই। বইয়ের কম্পোজিশনের খরচ বাঁচাতে প্রকাশক ভালোই ফন্দি আাঁটেন।
রাসূল ﷺ এর সীরাত পাঠ বরাবরই অন্যরকম আবেগ। এমন মহামহিম, সত্যের প্রতিচ্ছবি, দয়া ও ক্ষমার মূর্ত প্রতীক আর কে-ই বা আছেন? যিনি ব্যক্তিগত কারণে কখনো কাউকে অভিশাপ দেননি, প্রতিশোধ নেননি, এমন আদর্শ কি আর কেউ দেখাতে পারবে?
রাসূল ﷺ ই একমাত্র দার্শনিক যিনি তাঁর ﷺ জীবদ্দশায় তাঁর ﷺ দর্শনকে প্রতিষ্ঠিত হতে দেখেছিলেন।