Jump to ratings and reviews

সংশয়বাদী

266 pages, Unknown Binding

Published April 1, 2021

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
20 (62%)
4 stars
10 (31%)
3 stars
0 (0%)
2 stars
1 (3%)
1 star
1 (3%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for তাশদীদ তন্ময়.
19 reviews1 follower
August 2, 2022
কিছু কিছু বই থাকে সব সময়ের জন্য, সব কালের জন্য। এইসব বই সাহিত্যের সেরা বই এর তালিকার উপরের দিকে থাকার মত। জ্ঞানের জগতে আমি তুলনার যোগ্য না। তাই মাস্টারপিস বই এর র‍্যাংকিংও করি না। তবে ড্যানিয়েল হাকিকাতযুর লেখা আসিফ আদনানের অনুবাদ "সংশয়বাদী" বইটি একবার পড়লে নিজের জ্ঞানের জগতে একটা বড়সড় আলোড়ন তৈরি হবে আশা করি।
মুসলিম সমাজে নাস্তিকতা, লিবারেলিজম, সংস্কারপন্থীদের ভন্ডামী যে কতটা ভয়ানক ভাবে মাথাচাড়া দিয়ে উঠছে তার একটা ইন ডেপথ ধারনা পাওয়া যায় বইটিতে। একই সাথে এই সব প্রথম বিশ্বের ধ্বংসাত্মক তত্ত্বের কচকচানি আমাদের সমাজে কিভাবে নরমালাইজড হচ্ছে সে সবের ধারনাও কিছুটা পাবেন আশা করা যায়। মুসলিমরা পিছয়ে পড়ার পিছনের যেসকল মুখরোচক গল্প সমাজে প্রচলিত সেসব নিয়ে দ্বিতীয়বার ভাবার মত প্রচুর ম্যাটেরিয়াল পাবেন। একই সাথে সমকামিতা,হিজাব, স্বাধীনতাসহ অনেক গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা এসেছে বইটিতে।

প্রগতিবাদীরা সাধারণত মোল্লাদের বই পড়তে চান না নাক ছিটকান। হার্ভার্ডে ফিজিক্স গ্রেজুয়েট হাকিকাতযুর লেখা এই বইটি নিয়েও মৌলবাদী নাস্তিকরা কিছুটা নাক ছিটকিয়েছে 😁

আশেপাশে তোতাপাখির বুলির বাইরে গিয়ে কোন শব্দ শুনতে চাইলে বইটি একটি ভাল আশ্রয়।
Profile Image for Shihab Uddin.
298 reviews3 followers
March 4, 2025
"যে শাসকের দরজায় যায়, সে ফিতনায় পতিত হয়৷ শাসকের সাথে যার নৈকট্য যত বৃদ্ধি পায়, আল্লাহর থেকে তার দূরত্ব তত বেশি বেড়ে যায়।"(১)

"সংশয়বাদী" আসিফ আদনান এর একটি অনন্য গ্রন্থ, যা বিভ্রান্তি ও সংশয়ের জগতকে চিত্রিত করে। লেখক মানব মনে দ্বন্দ্ব, আকাঙ্খা এবং অত্যাবশ্যকীয় প্রশ্নগুলোর প্রতি গুরুত্ব দিয়ে পাঠককে চিরকালীন প্রশ্নের সন্ধানে নিয়ে যায়।

আসিফ আদনান একটি শক্তিশালী চরিত্র নির্মাণ করেছেন, যে একজন অনুসন্ধিৎসু মস্তিষ্কের অধিকারী এবং বাস্তবতার কঠিন দিকগুলোকে চ্যালেঞ্জ করে।

লেখার ভাষা মার্জিত হলেও সহজবোধ্য। তিনি পাঠককে অসামঞ্জস্য পরিস্থিতির মধ্যে নিয়ে যান, যা চিন্তাভাবনাকে উদ্দীপিত করে। বইটি একটি দার্শনিক প্রত্যাশার ঊর্ধ্বে উঠে বিভিন্ন মানবিক আবেগের সমাহার ঘটায়—সংশয়, আশা, হতাশা, ও মুক্তির চেষ্টায়।

মাথায় নানা প্রশ্ন নিয়েই পাঠককে গল্পের দিকে নিয়ে যান আসিফ। চরিত্রগুলোর জীবনের গতিপথ এবং তাদের অভিজ্ঞতা পাঠকের মনে গভীর ছাপ ফেলে। লেখকের সুক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা সমাজের বাস্তবায়ন ও মানব সম্পর্কের জটিলতা বুঝতে সাহায্য করে।

বইটি শুধু পড়ে শেষ করা হয় না, বরং এটি জীবনের চলার পথে প্রশ্ন করার ও অন্বেষণের প্রেরণা দেয়। পাঠকরা বইটি পড়ে নতুন দৃষ্টিভঙ্গি ও চিন্তার জগতে প্রবেশ করবেন, যা তাদের নিজস্ব জীবনের দিকে নতুন করে তাকানোর সুযোগ দেবে।

মুসনাদ আহমাদ (১)
5 reviews
December 19, 2022
সংশয়বাদী মন যখন আলোর দেখা পায়।আল্লাহ লেখক কে কবুল করুক।তার কলমে বারাকাহ দান করুক।আমিন।
বইটা আমায় নতুন ভাবে অনেক কিছু শুরু করার জানার পাথেয় দিয়েছে।
Profile Image for Shahi.
2 reviews1 follower
December 15, 2023
very good book with all philosophical understanding
Profile Image for Afsar .
68 reviews6 followers
August 8, 2023
Atheism Secularists Propaganda Liberalism Feminism modernity western sexology কে critic করে লেখা ব‌ই ।
Displaying 1 - 6 of 6 reviews