Jump to ratings and reviews

গোয়েন্দা পায়েল সেন সমগ্র

Collection of Mystery Stories

216 pages, Paperback

First published December 31, 2021

Loading...
Loading...

About the author

Mousumi Dutta

19 books

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (50%)
3 stars
0 (0%)
2 stars
1 (50%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Riju Ganguly.
Author 45 books1,947 followers
April 26, 2022
রহস্যভেদী পায়েল সেনের সঙ্গে আমার আলাপ হয়েছিল কিছুটা অপ্রত্যাশিতভাবে।
এই সময়, যখন প্রাইভেট ডিটেকটিভ ধারণাটাই লুপ্তপ্রায় হয়ে পড়েছে, তখনই আমার হাতে এসেছিল একটি ছোট্ট বই— পায়েল সেনের রহস্য রোমাঞ্চ গোয়েন্দা গল্প। তাতে ঠাঁই পাওয়া গল্পগুলোর কেন্দ্রে ছিলেন ইংরেজি সাহিত্যের এক অধ্যাপিকা— যিনি কিছুটা শখে, আর কিছুটা সত্যকে খুঁজে পাওয়ার তাগিদে পুলিশের সঙ্গে তাল মিলিয়ে সত্যান্বেষণ করেন।
গল্পগুলো পড়তে গিয়ে বুঝি, এগুলো মোটেই বালখিল্য প্রয়াস নয়। বরং সমাজের নানা স্তরের মানুষ, বিশেষত মহিলাদের মন ও জীবনকে খুব খুঁটিয়ে দেখে, একান্তভাবে বাস্তব কিছু রহস্যের সমাধান করা হয়েছে লেখাগুলোতে।
তারপর থেকেই আমি পায়েল সেন এবং তাঁর সহকারী তথা বোন অনামিকা'র আরও কীর্তি পড়তে উৎসুক হয়ে উঠি।
আলোচ্য বইটি পায়েলেরই আরও একঝাঁক রহস্যভেদের কাহিনি পরিবেশন করেছে।
একটি ছোট্ট 'ভূমিকা'-র পর এতে আছে~
১. ছদ্মবেশী
২. এক টুকরো আধপোড়া স্কার্ফ
৩. একটি রহস্যময় হত্যাকাহিনি
৪. পায়েলের কিস্তিমাত
৫. রহস্যের যবনিকা
৬. মরণ ফাঁদে
৭. রহস্যভেদী পায়েল
৮. রণছোড়জির স্বর্ণমূর্তি
এই গল্পগুলোর মধ্যে প্রথমটি স্টাইল এবং সিনেমাটিক এফেক্ট আনতে চেয়ে বড়ো বেশি রোমান্টিক হয়ে গেছে। কিন্তু বাকি সাতটি গল্পের প্রেরণা ও রূপায়ণ বাস্তবানুগ। বাস্তবের মতো করেই এতে আমরা মূলত তৃতীয় রিপুর প্রকোপ ও প্রকাশ দেখি। ক্ষেত্রবিশেষে ঝলসে ওঠে ষষ্ঠ বা প্রথম রিপুটি— সেও ঘরের চার দেওয়ালের গণ্ডির মধ্যেই। তবে রহস্য যেমনই হোক, তাদের সমাধানের জন্য পায়েলের অস্ত্র হয় পর্যবেক্ষণ এবং পুলিশি অনুসন্ধানের ফলে বেরিয়ে আসা তথ্য— যেমনটি বাস্তবে হওয়া উচিত।
আমার মতে, সব মিলিয়ে, এই বইয়ের জোরের জায়গা হল তার ঘরোয়া চরিত্র আর বাস্তব পটভূমি— যা অপরাধ ও তার অনুসন্ধানকে বিশ্বাসযোগ্য করে তোলে। তারই সঙ্গে থাকে সহজ ও ঘরোয়া লেখনী, আর কিছু বৈজ্ঞানিক তথ্য এবং তত্ত্ব— যারা গল্পগুলোকে বাস্তবের শক্ত জমিতে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে।
বইটির ছাপা পরিষ্কার হলেও বানানে গোলমাল আছে। 'দেখা' অর্থে শব্দটি যে 'লক্ষ্য'-র বদলে 'লক্ষ' হবে, নঞর্থক '-নি' যে ক্রিয়ার সঙ্গেই যুক্ত থাকে— এমন প্রাথমিক বিষয়টিও গোটা বইয়ে প্রুফরিডারের নজর এড়িয়ে গেছে দেখে খারাপ লাগল। তাছাড়া রহস্যকাহিনিও কিছু অলংকরণ দাবি করে; তা এই বইয়ে পেলাম না।
যদি গোয়েন্দাদের বলিষ্ঠ, সাহসী আর বাস্তবিক রহস্যভেদের কাহিনি পড়তে চান, তাহলে এই বইটি পড়তেই পারেন। আমার ধারণা, হতাশ হবেন না।
লেখক এবং পায়েল সেনের উদ্দেশে শুভেচ্ছা রইল। আশা রাখি যে অচিরেই তাঁদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে।
Profile Image for Shuveccha Dutta.
12 reviews
July 26, 2026
এই বইতে মোট আটটি গল্প রয়েছে, প্রত্যেকটি গল্পে বর্তমান জীবনের নানান দিক উঠে এসেছে। দাম্পত্য, অবৈধ সম্পর্ক, প্রতিহিংসাপরায়ণতা, লোভ, অন্ধ স্নেহ - মানবচরিত্রের বেশ কিছু কালো দিক এই গোয়েন্দা গল্পগুলির মূল চালক। গল্পের বিষয়বস্তু সুন্দর ভাবে সাজানো হয়েছে, কিন্তু রহস্য উন্মোচনের প্রথম ধাপে পাঠকের মনে যে প্রশ্নের সঞ্চার ঘটানো হয়, তদন্ত চলাকালীন একের পর এক জট খোলার উত্তেজনাকে ততখানি জায়গা দেয়া হয়নি, গল্পের শেষে ম্যাজিকের মতন পায়েল সেন সব উন্মোচন করে ফেলেন। এবং রহস্য কিভাবে সমাধান হলো সেকথা পায়েলের বয়ানেই পাঠক এক টানা শুনে যায়, তাতে কোনো নতুনত্ত্ব বা ধাপে ধাপে জট খোলা ধারাবাহিকতা থাকে না। ফলে, গোয়েন্দা গল্পের উত্তেজনা থেকে পাঠক বেশ কিছু ক্ষেত্রে বঞ্চিত হয়।
দ্বিতীয়ত, পুরুষপ্রধান এই ফিল্ডে একজন মহিলা গোয়েন্দা, যিনি প্রাথমিকভাবে একজন অধ্যাপিকা, তার নানারকম সামাজিক সমস্যার মুখোমুখি হওয়ার কথা, অথচ একটি গল্পেও তেমন আভাস নেই। প্রতিটি গল্পে তিনি পুলিশের সাহায্য পাচ্ছেন, যেখানেই যাচ্ছেন সবাই তাকে চেনে বা তার নাম জানে অথচ তাতেও পায়েল সেন কোনোরকম অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন না, আবার তার খুড়তুতো বোন একজন জনপ্রিয় মডেল হয়েও সব জায়গায় অবাধে যেতে পারছেন- এই বিষয়গুলো সম্পূর্ণ বাস্তবসম্মত না।
তৃতীয়ত, গল্পের প্রুফ সঠিকভাবে সংশোধন করা হয়নি, কোথাও পায়েলের প্রতিবেশী সোমা বৌদি তাদের উল্টো দিকের ফ্ল্যাটে থাকেন, কোথাও আবার তাদের ওপরের তলায় থাকেন, কোথাও ও সি সরখেল পায়েলদের স্থানীয় থানার, আবার তিনিই কোথাও পায়েলের মক্কেলের পাড়ার থানার ও সি। এই বিষয়গুলি গল্পের গতিকে প্রথমেই ধাক্কা দেয়।
Displaying 1 - 2 of 2 reviews