What do you think?

ক্রিসেন্ট পাহাড়ের নরখাদক
"ক্রিসেন্ট পাহাড়ের নরখাদক" দক্ষিণ ভারতের শিকারী ও জঙ্গলপ্রেমী কেনেথ এন্ডারসনের চারটি লেখার অনুবাদ। বইটিতে স্থান পেয়েছে যথাক্রমে - "ক্রিসেন্ট পাহাড়ের নরখাদক", " দিবারাত্রির অরণ্য", "ভালাইথোথুর স্বামী" এবং "বাঘ" এই চারটি লেখা।
152 pages, Hardcover
Published February 1, 2022
About the author
Kenneth Anderson
94 books75 followersLibrarian Note: There is more than one author in the GoodReads database with this name. See this thread for more information.
Kenneth Anderson (1910 – 1974) was an Indian writer and hunter who wrote many books about his adventures in the jungles of South India.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
June 1, 2022
ক্রিসেন্ট পাহাড়ের নরখাদক দুর্দান্ত একটি বই। জিম করবেট সারা ভারতবিখ্যাত হলেও কেনেথ এন্ডারসনও কম যাননা। তাঁকে দক্ষিণ ভারতের করবেট বলা যেতে পারে। সুজিত পালের অনূদিত বইটিতে এই দক্ষিণী করবেটের চারটি কাহিনী বর্ণিত আছে।
বইটির পজিটিভিটি হলো অনুবাদ অত্যন্ত সাবলীল। লেখক আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করেছেন। পড়তে পড়তে বৃষ্টি কিংবা জ্যোৎস্নাস্নাত জঙ্গলের ভেতর হারিয়ে যাবেন। ক্রিসেন্ট পাহাড়ের নরখাদক গল্পে এক হতভাগা কুষ্ঠরোগীর অর্ধভুক্ত মৃতদেহ ঘিরে এন্ডারসন তাঁর সন্তানকে নিয়ে যেভাবে সারাটাদিন অপেক্ষা করেছেন, কিভাবে মানুষখেকোর পিছু নিয়েছেন তা পড়তেই গা ছমছম করে উঠবে। মড়া পাহারা দেবার প্রকৃত বিবরণই এসেছে- শকুন কাক মাছি পিঁপড়া কিছু বাদ যায়নি। বীভৎসতা বর্ণনায় কেনেথ পিছপা হননি, এমনকি মৃতের ছিন্ন মস্তকের চোখের দৃষ্টিও তাঁর বর্ণনায় এসেছে।
.
দিবারাত্রির অরণ্য একটি জঙ্গল ভ্রমণের বিবরণ, যেখানে এন্ডারসনের সঙ্গী পাঠক। হায়েনা বনকুকুর বাঘ চিতা সম্বর চিত্রা হাতি ভালুক সহ অনেক প্রাণীর সাথে কল্পিত মোকাবেলা হবে পাঠকের। এটা ঠিক শিকার নয়, ভ্রমণকাহিনী। এরপরই ভালাইথোথুর স্বামীতে দেখা যায় কিভাবে প্রাচীন ভারতের অন্ধ ধর্মব্যবসা আর মানুষখেকো বাঘের কীর্তি এক সুতায় মিলেছে। এই অভিযানটা ইউনিক। শুধু বাঘ শিকারই নয়, সাথে কেনেথ শিকার করেছিলেন এক ধর্ম ব্যবসায়ীর কারসাজিকেও।
.
বইয়ের শেষ লেখাটি বাঘ। এক বাচ্চা বাঘের শিশুকাল থেকে কৈশোর যৌবন ও শেষমেশ মানুষখেকো হয়ে ওঠা, তার প্রতিনিয়ত স্ট্রাগল, একের পর এক দুঃসহ অভিজ্ঞতা তাকে কিভাবে এক তরুণ বাঘ থেকে হিংস্র ধূর্ত শয়তানে পরিণত করলো তার বিবরণ আছে এ লেখায়। প্রথমত লেখাটি তৃতীয় পুরুষে লেখা, দ্বিতীয়ত লেখাটিতে বাঘদের সম্পর্কে অনেকে অজানা জিনিস জানা যায় যেমন তাদের যৌনজীবন ও হাতি/সজারুসহ অন্য প্রাণীর সাথে ইন্টারেকশনের বিষয়টি। খুবই সাবলীল লেখা।
.
বইয়েট নেগেটিভিটি বলতে কিছু জায়গায় বানান ভুল ও একই বাক্যের পুনরাবৃত্তি চোখে পড়েছে। প্রথম লেখার ক্লাইম্যাক্সে স্পট গুলোর অবস্থানের বিবরণ কিছুটা টায়ারিং ছিলো। বাকিটা ঠিকাছে।
.
দেড়শো পাতার ঝরঝরে বই। পৃষ্ঠাও উন্নতমানের। সবুজ প্রেমীদের জন্য মাস্ট রিড। রেটিং ৪.৫/৫।