Jump to ratings and reviews

শ্রেষ্ঠ গল্প

গল্প কোনো ঘটনার ধারাবিবরণী নয়। ঘটনাটি হ'ল সেই ধুলোর কণিকাটি, যাকে কেন্দ্র করেই বাষ্প ঘনীভূত হয়, বৃষ্টি-ফোঁটা তৈরি হয়। কিংবা বাস্তবের ঘটনাটি হ’ল সেই শূককীট, গুটিপোকার মতন থাকে। ভালবাসা ওকে প্রজাপতি করে। অথবা ছোট্ট কুঁড়িটি, যা গল্পে ইচ্ছে-কুসুম হয়ে ফুটে ওঠে। স্বপ্নময় চক্রবর্তীর গল্প মানে সেই ইচ্ছে-কুসুম ফোটানো। তা থেকে কিছু গল্প নিয়েই এই সংকলন।

270 pages, Hardcover

Published January 1, 2003

Loading...
Loading...

About the author

Swapnamoy Chakraborty

44 books38 followers
স্বপ্নময় চক্রবর্তীর জন্ম ২৪ আগস্ট, ১৯৫১ সালে উত্তর কলকাতায়। রসায়নে বিএসসি (সম্মান), বাংলায় এমএ, সাংবাদিকতায় ডিপ্লোমা করেছেন। লেখকজীবন শুরু করেন সত্তর দশকে। প্রথম দিকে কবিতা লিখলেও থিতু হয়েছেন গল্প ও উপন্যাসে। তাঁর লেখা গল্পের সংখ্যা প্রায় ৩৫০। প্রথম উপন্যাস ‘চতুষ্পাঠী’ প্রকাশিত হয় ১৯৯২ সালে শারদীয় আনন্দবাজার পত্রিকায়। পাঠক মহলে সাড়া ফেলেন স্বপ্নময় চক্রবর্তী। বিশ্লেষণধর্মী প্রবন্ধ এবং কলাম কিংবা রম্যরচনাতেও সিদ্ধহস্ত। তাঁর রচিত ‘হলদে গোলাপ' উপন্যাসটি ২০১৫ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হয়। ‘অবন্তীনগর' উপন্যাসের জন্য ২০০৫ সালে বঙ্কিম পুরস্কার পান তিনি। এ ছাড়া মানিক বন্দ্যোপাধ্যায় পুরস্কার, সর্বভারতীয় কথা পুরস্কার, তারাশঙ্কর স্মৃতি পুরস্কার, গল্পমেলা, ভারতব্যাস পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। সাহিত্যের বাইরে তিনি গণবিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত।

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (80%)
4 stars
1 (20%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Imran.
141 reviews32 followers
March 18, 2026
গল্পগুলো অনবদ্য। কী নির্মম, কষ্টদায়ী নির্মাণশৈলী! নগ্ন বাস্তবতার করাঘাত, দারিদ্র্য, স্মৃতিবেদনা, প্রচলিত সমাজব্যবস্থার ভণ্ডামিকে কটাক্ষ—মোটাদাগে গল্পগুলোর থিম।
Profile Image for Kripasindhu  Joy.
680 reviews5 followers
February 13, 2026
স্বপ্নময় চক্রবর্তীর লেখার সাথে আমার পরিচয় ঘটে উপন্যাসের মাধ্যমে। স্বাভাবিকভাবেই গল্পে তার ধারাটা একটু আলাদা। কাহিনির বিস্তৃতি, লেখার সৌন্দর্য সব দিক দিয়েই গল্পগুলো পড়ে ফেলা যায় সহজে। পড়তেও ভালো লাগে।
Profile Image for ASHIK.
267 reviews67 followers
April 4, 2026
একটা বাদে সবগুলো গল্পই টপ ক্লাস।
Displaying 1 - 3 of 3 reviews