Jump to ratings and reviews
Rate this book

এই পুরাতন আখরগুলি

Rate this book

200 pages, Hardcover

Published January 1, 2019

Loading...
Loading...

About the author

Hasan Azizul Huq

78 books75 followers
Hasan Azizul Huq (Bengali: হাসান আজিজুল হক) is a Bangladeshi writer, reputed for his short stories. He was born on 2 February, 1939 in Jabgraam in Burdwan district of West Bengal, India. However, later his parents moved to Fultala, near the city of Khulna, Bangladesh. He was a professor in the department of philosophy in Rajshahi University.

Huq is well known for his experiments with the language and introducing modern idioms in his writings. His use of language and symbolism has earned him critical acclaim. His stories explore the psychological depths of human beings as well as portray the lives of the peasants of Bangladesh.

He has received most of the major literary awards of Bangladesh including the Bangla Academy Award in 1970.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (27%)
4 stars
9 (50%)
3 stars
4 (22%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Israt Zaman Disha.
194 reviews651 followers
April 12, 2020
অনেক বেশি আশা নিয়ে বইটা শুরু করা। একে তো হাসান আজিজুল হকের স্মৃতিচারণ তার উপর ভালো ভালো রিভিউ। আমি বেশ ভালোই হতাশ। এত বেশি পুনরাবৃত্তি। ১৯২ পৃষ্ঠার মধ্যে ১৬০ পৃষ্ঠায় খুব বেশি রিপিটেশন চোখে পড়ে। লেখককে আগে থেকে ভালো না লাগলে হয়ত শেষ করতাম না। এর মধ্যেও কিছু ভালো লাগা ছিল। ছোটবেলায় অনেক অনেক বই পড়া, দারিদ্র্যতার সাথে মানিয়ে চলা, স্কুল নিয়ে ভালো লাগা। তবে শেষ ৩০ পৃষ্ঠায় বিবরণ ছিল মনোমুগ্ধকর। ক্লাসিক আজিজুল হকের ফ্লেভার পাওয়া যায়। এই ক'টা পৃষ্ঠার জন্যই ৩ তারা।
Profile Image for Shadin Pranto.
1,507 reviews583 followers
December 2, 2019
শৈশব আর কিশোরবেলা তো সব লেখকই পেরিয়ে এসেছেন। কিন্তু ক'জন পেরেছেন এত স্নিগ্ধতায় ভরা মনোমুগ্ধকর গদ্যে নিজের কিশোরকালের স্মৃতিচারণ করতে? হাসান আজিজুল হকের এই স্মৃতিকথা নিঃসন্দেহে আমার পড়া অন্যতম সেরা স্মৃতিচারণমূলক গ্রন্থ হতে যাচ্ছে।

হাসান আজিজুল হকের পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গের বর্ধমানের যবগ্রামে। এসএসসি পর্যন্ত সেখানেই থেকেছেন। জন্ম থেকে স্কুল ফাইনাল যার বর্তমান নাম এসএসসি দেওয়ার আগপর্যন্ত সময়কে বইয়ের পাতায় আবদ্ধ করেছেন এখানে।

দারিদ্র্যতা, পারিবারিক ভাঙন, স্কুলে মন্দ ছাত্র থেকে ভালো ছাত্র আর একনিষ্ঠ পাঁড় পাঠক হয়ে ওঠা, হিন্দু-মুসলমানের তিক্ততা ( সাম্প্রদায়িকতার বিষকে যতটা সম্ভব এড়িয়ে নিজের কথা লিখতে চেয়েছেন) সবই দারুণ সুন্দর করে গুছিয়ে লিখেছেন হাসান আজিজুল হক।

মাস্ট রিড ঘরানার স্মৃতিকথা।
Profile Image for  Sabit Ara Orpa.
78 reviews17 followers
November 6, 2021
পঞ্চাশের দশকে পশ্চিম বাংলার মুসলমানদের সামগ্রিক চিত্র না আসলেও খন্ড খন্ড কিছু রূপ এসেছে। নস্টালজিয়া লেখা বলেই বিধায় একই কথা বার বার এসেছে। It's my bad luck that i didn’t find a such a amazing writer before this book. অন্যান্য লেখকদের মতই এনার লেখার বড় অংশ জুড়ে রয়েছে ছোটবেলায় পড়া বই। সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে আমি অনেক সুন্দর সুন্দর গান খুজে পাইসি এই বইয়ের মধ্যে থেকে।
Profile Image for Asif Khan Ullash.
150 reviews12 followers
January 27, 2026
আগুনপাখি থেকে কিছুটা জানা যায় হাসান আজিজুল হকের শৈশোব-কৈশোর সম্পর্কে। এই আত্মজীবনী সেই ইউনিভার্সেরই এক্সটেনশন।

পশ্চিমবংগের ক্ষয়িষ্ণু মুসলিম পরিবারে জন্ম। বেড়ে ওঠা আর দশটা সাধারণ গ্রামীণ বালকের মতই। পার্থক্য হয়ে যায় শুধু স্কুলে উঠে পড়তে শেখার পর। লেখকের সামনে যেন অন্য এক জগতের দুয়ার খুলে যায়। এই কারণেই হয়তো বইয়ের নামে “আখর” রেখেছেন।

পুরো বই একটা থোক লেখা কোন চ্যাপ্টার নেই তবে এতে স্টোরিটেলিং ফ্লো কোথাও বাধাপ্রাপ্ত হয় না। কিছু রিপিটেশন থাকলেও চমৎকার বই বিশেষ করে শেষ অংশটুকু।
Profile Image for DEHAN.
281 reviews86 followers
November 16, 2019
মনেই হয় নাই আত্মজীবনী পড়তেছি । উপন্যাসের মতোই লাগলো । লেখক নিজের শৈশবের বিশাল একটা অংশের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছেন । কিন্তু ধুম করেই যেন শেষ হয়ে গেলো মনে হলো । ঐ যে ঘুমাইয়া ছিলাম ; ছিলাম ভালোই গানটার মতো । তবে এইখানে হবে -
পড়তেছিলাম, ছিলাম ভালোই... হঠাৎ দেখি পৃষ্ঠা শ্যাষ , পৃষ্ঠা শ্যাষ ...
Displaying 1 - 5 of 5 reviews