Jump to ratings and reviews
Rate this book

প্রমীলা প্রসঙ্গ

Rate this book
Collection of Essays on Women

121 pages, Hardcover

First published December 16, 1987

Loading...
Loading...

About the author

Atul Sur

19 books2 followers
ডক্টর অতুল সুর প্রখ্যাত নৃতত্ত্ববিদ, ইতিহাস বিদ ও সমাজ-বিজ্ঞানী বিদ্বৎ সমাজে ‘দুধর্ষ’ পণ্ডিত রূপে আখ্যাত। বয়স ৯২ বৎসর। রচিত গ্রন্থ সংখ্যা ১৫৪।কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র ও অধ্যাপক। ‘প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি ও নৃতত্ত্ব’ বিষয়ে এম.এ. পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে সুবর্ণ পদক ও পুরস্কার পেয়েছিলেন। অর্থনীতিতে সপ্রশংশ ডি.এস.সি উপাধি পেয়েছেন। দশ বৎসর বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেছেন।লেখক পশ্চিমবঙ্গ সরকারের ‘রবীন্দ্রপুরস্কার’ পেয়েছেন। মধুসূদন ও রামমোহন পুরস্কার পেয়েছেন। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন থেকে সুশীলা দেবী বিড়লা পুরস্কার পেয়েছেন।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
1 (100%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,883 followers
October 5, 2022
আজকের নেট-শাসিত জীবন দেখে বোঝা সম্ভব নয়, একসময় বাংলা ও বাঙালির জীবনে পত্র-পত্রিকার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় মহিলা পাঠকদের জন্যও আলাদাভাবে বহু পত্রিকা প্রকাশিত হত। তেমনই এক পত্রিকা 'সুকন্যা'-তে প্রকাশিত তিনটি প্রবন্ধ, 'মগানগর'-এ প্রকাশিত একটি প্রবন্ধ, আর একটি তখনও অবধি অপ্রকাশিত প্রবন্ধ গ্রন্থিত হয়েছিল এই বইয়ে। তারা হল~
১. প্রমীলা কেন পুরুষ ভজে?
২. দেবলোকে প্রমীলা;
৩. বিবাহের মঞ্চে প্রমীলা;
৪. বিপ্লবের সাথি প্রমীলা;
৫. প্রমীলা রহস্যময়ী।
পত্রিকার জন্য লিখিত প্রবন্ধে তথ্য ও সেনসেশনাল ব্যাপারের যে মিশ্রণটি প্রত্যাশিত থাকে, একেবারে সেভাবেই লেখা হয়েছে এই প্রবন্ধগুলো। তবে এ-কথা অনস্বীকার্য যে এই সময়ের পত্রিকাগুলোতে উইকিপিডিয়া থেকে টুকে লেখা অন্তঃসারশূন্য যে-সব জিনিস প্রকাশিত হয়, তাদের তুলনায় এই হালকা লেখাগুলোও বহুগুণে উন্নত।
হাতে কাটানোর মতো সময় থাকলে অবশ্যই পড়ে ফেলুন।
Displaying 1 of 1 review