উত্তরবঙ্গের হিমালয়ঘেঁষা জেলা শহর কীর্তিমারীতে ছুটি কাটাবার কথা ভাবছেন? চা বাগান আর পাহাড় দেখবার, বা বনে একটু শিকার করবার, বা শহরের রেড লাইট এরিয়ায় একটু মৌজ করবার ইচ্ছা?
আসতে পারেন, খাসা জায়গা। তবে, ইয়ে, জানিয়ে রাখি--এক পলাতক দাগী আসামি ছুরির ঘা খেয়ে মরতে মরতে ফিরে এসেছে শহরে। এক ভয়ানক অপরাধ নাকি করেছে সে, জীবনের শেষ অপরাধ : যেটার সূত্র রেখে গেছে একটা হেঁয়ালিতে। এদিকে শহরের সবচেয়ে বনেদি আর বড়লোক পরিবার বসুনিয়াদের বাড়ির বউ নিখোঁজ, সাথে করে নিয়ে গেছে বাচ্চা মেয়েকে। আর ইন্সপেক্টর রইস এমন সব আলামত পাচ্ছে যাতে হাড় হিম হয়ে যাচ্ছে তার মতো ঝানু অফিসারেরও।
দুটো ঘটনার মাঝে কুৎসিত একটা যোগসূত্র খোঁজার জন্য চালচুলোহীন চেহারার একটা লোক চষে বেড়াচ্ছে পুরো শহর। বিখ্যাত নেহালের পুরি বা সালামের চা খাবার সময় তাকে দেখলে ভড়কাবেন না--'টিকটিকি' কামালের কাজই হচ্ছে গন্ধ শুঁকে বেড়ানো। কিন্তু একেবারে উড়িয়েও দেবেন না তাকে, শহরকে এই সসেমিরা অবস্থা থেকে হয়তো বের করতে পারবে সে-ই।
যাকগে। তো এবারের শরতে চলে আসুন কীর্তিমারীতে--ভুলতে পারবেন না এই জায়গাকে, কথা দিচ্ছি
On a dark and stormy night in the border town of Kirtimari, most wanted criminal Raghunath Ray is found gravely injured from a stab wound and rushed to the hospital. As he lies on his deathbed, he delivers a cryptic confession to his longtime adversary Inspector Raees, leaving behind a mysterious note filled with riddles. The very next day, powerful and influential Basunia family reports the sudden disappearance of Nisha, the wife of Saifuddin Basunia, and their young daughter Aliyah. Along with them, the family's precious jewel has also gone missing. As the town is gripped by uncertainty, an unlikely figure Tiktiki Kamal, a police informant with a sharp mind but no social standing, begins searching through the shadows, looking for connections that no one else dares to see.
Sassemira, a graphic novel based on the book by Nabil Muhtasim, ventures into the detective mystery genre with a dark and gritty narrative set in the fictional town of Kirtimari. While it successfully captures the atmosphere of a detective noir thriller, the story doesn't quite live up to its potential. The graphic novel presents an intriguing setting, a street-smart, sharp-witted detective protagonist, and the richly detailed artwork of Adrian Anik. However, the plot and character development ultimately fall short. Despite its cinematic visuals, the narrative struggles to deliver a truly engaging or complex mystery. For readers familiar with detective fiction, Sassemira feels somewhat formulaic and lacks the depth found in stronger works of the genre.
The story follows a traditional detective mystery formula, but the execution ultimately feels weak and unoriginal. Despite Kamal's intelligence, the absence of a structured investigation and procedural elements makes the mystery feel underdeveloped. The story lacks the compelling twists and depth needed to make it truly gripping. The buildup is weak, leading to an underwhelming climax. Most of the twists fail because the author deliberately withholds almost all the important information from the reader, making the revelations feel as though they come out of nowhere. Apart from the protagonist, the characterization of the supporting cast is fairly weak. Even Raghunath, whom the author clearly intended to make special, remains largely one-dimensional. As a result, the overall story feels flat, lacking the thrilling and intellectually engaging elements expected from a detective mystery.
However, where Sassemira truly shines is in its artwork. Adrian Anik's illustrations are genuinely impressive, particularly his visualization of the city of Kirtimari. From its detailed streets and shops to the grand Rajmahal mansion and the shadowy corners of the red-light district Hiramandi, everything has been vividly portrayed. The pre-climax sequences featuring the river, jungle, and hillocks, as well as the dangerous, dark port setting of the climax, are particularly breathtaking. Anik's black-and-white shading and panel composition have improved significantly, giving the graphic novel a cinematic, dark noir feel that greatly enhances its atmosphere. The character designs are solid, although they don't add nearly as much depth to the characters as the artwork does to the environments.
In conclusion, Sassemira is a decent attempt at a detective graphic novel, but it falls short of delivering a truly captivating mystery. Its traditional detective formula, combined with a weak plot and shallow characterization, leaves much to be desired for readers looking for a more intricate or innovative narrative. Despite its outstanding visual presentation, the lack of a compelling story makes Sassemira far less memorable than the other graphic novels based on Nabil Muhtasim's works. Moreover, since there have already been many comic adaptations of Feluda and Byomkesh stories, Sassemira cannot really be regarded as a unique addition to Bengali comics. Needless to say, those stories are far superior to this one.
এক বসায় পড়ে ফেললাম। ইলাস্ট্রেশন - ১০/১০ কাহিনী বিল্ড আপ সুন্দর এগুচ্ছিল, ভালো মানের গ্রাফিক নভেল। কিন্তু শেষে টিকটিকি সাহেব কোত্থেকে এত যুক্তি খন্ডানোর এলেম পেলেন, সেটা বুঝলাম না। ভালো লাগবে, পড়ে ফেলেন।
সসেমিরা। প্রায় অপরিচিত একটি শব্দ। কবি কালিদাসের লেখনীতে আছে এটি। শব্দটির অর্থ কি? একটু পরেই বলছি।
ইন্সপেক্টর মোঃ মফিজউদ্দিন রইস। রঘুনাথ রায়। জন্মের দ্বৈরথ এবং শত্রুতা এই দু'জনের মাঝে। কিন্তু ডেথবেড কনফেশনে একগাদা হেঁয়ালি নিয়ে হাজির হলেন কেন রঘুনাথ রায়? একজন প্রাক্তন ব্যাঙ্কার কিভাবে প্রায় সবধরণের নারকীয় অপরাধ করে বেড়ালেন? আবার কখনো ধরা পড়লেন না রইসের কাছে।
কীর্তিমারী। অতীব সুন্দর প্রাকৃতিক পরিবেশের বর্ডার সংলগ্ন এই এলাকায় একইসাথে ঘটে চলেছে অনেক কিছুই। একটি সম্ভ্রান্ত ধনী পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য নিখোঁজ। সেইসাথে ঐতিহাসিক এক অমূল্য বস্তু। মাথা ঘুলিয়ে দেয়ার মত এই রহস্যে রইসকে সরনাপন্ন হতে হচ্ছে স্মাগলিংসহ বিভিন্ন অকাজ করে বেড়ানো পুলিশের ফেউ কামালের।
টিকটিকি কামাল। এই নামেই সবাই তাঁকে চিনে। প্রায় বিশেষত্বহীন বইয়ের পোকা এই রহস্যময় ব্যক্তির মাথায় সবসময় বিভিন্ন ক্ষুরধার বুদ্ধির কীট নড়াচড়া করতে থাকে। মাথায় বাজতে থাকে 'সসেমিরা' 'সসেমিরা' 'সসেমিরা'। সমাজের উচুতলার বাসিন্দাদের তীব্র আলোর নিচে যে কালিগুলা অন্ধকার তা বের করতে গিয়ে কামালের সামনে নেমে আসতে পারে মৃত্যুর পর্দা। শার্লক, পোয়ারো, ফেলুদার মত ব্যক্তিত্ব নেই তাঁর। বরঞ্চ অন্যরকম ব্যক্তিত্বের এই পাগলার অনুসন্ধানী চোখ ফাঁকি দিয়ে কি গভীর এই রহস্য, রহস্য-ই থেকে যাবে? রইস / রঘুনাথ দ্বৈরথ, রহস্যময় সেই ধনী পরিবার, অপরাধপ্রবণ কীর্তিমারীর এতসব নৈরাজ্যের মাঝে সুযোগ কি মিলবে কামালের সত্যানুসন্ধানের?
নাবিল মুহতাসিম আমার অত্যন্ত প্রিয় একজন লেখক। তাঁর বাজিকর ট্রিলজি, বিভং আমার কাছে স্মরনীয় কাজ মনে হয়। নাবিলের সাবলীল মনোলোগ সমৃদ্ধ লেখালেখির সাথে সাথে ডার্ক হিউমারের যে মিথষ্ক্রিয়া তা সমসাময়িকদের মাঝে আর কেউ তাঁর মত পারেন বলে মনে হয়না। নাবিলের গল্পকথনে সচেতন পাঠকের মাথার ভিতর এক ক্যাওটিক ফিল্ম চলতে থাকে যেন। সসেমিরা অবসর প্রকাশনা থেকে উপন্যাস হিসেবে ২০২১ সনে প্রথম প্রকাশিত হয়েছিল। এই কম আলোচিত আন্ডাররেটেড আখ্যানটির গ্রাফিক নভেল অ্যাডাপ্টেশন সহজ কাজ ছিল না মোটেই। সংলাপে এড্রিয়েন অনীকের সাথে মিলে নাবিল মুহতাসিম দুর্দান্ত কাজ করেছেন। সব চরিত্রকে গ্রাফিক নভেল ফরম্যাটে ফুটিয়ে তুলেছেন চমৎকারভাবে। মিনিমালিস্ট এপ্রোচে।
শিল্পী এড্রিয়ান অনীকের কথা আর কি বলবো। পিশাচ কাহিনী সাগা, স্বাপদ সনে - গ্রাফিক নভেল থেকে আমি তাঁর বিগ ফ্যান। গল্পের সাথে সামঞ্জস্য রেখে এত সুন্দর ডিটেইলিং এ ড্রয়িং এবং ইল্যুস্ট্রেশন করেছেন অনীক যে আমি রীতিমত মুগ্ধ হয়ে গেছি। যদ্দুর সম্ভব স্পয়লারমুক্ত রিভিউ লিখছি তবে জঙ্গলে কামালের উপস্থিতির কয়েকটি প্যানেলের দিকে আমি জাস্ট অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। পুঙ্খানুপুঙ্খ সঠিক রিপ্রেজেন্টেশন মনে হয় এটাই।
গ্রাফিক বাংলা পাবলিকেশন্স এর 'স্বাপদ সনে' এর পর নাবিল এবং অনীকের ডায়নামিক ডুও 'সসেমিরা' এর মাধ্যমে পূর্ণোদ্যমে ফিরে এসেছেন। এই দুজন এমন ডায়নামিক ডুও যেখানে দু'জনই ব্যাটম্যান। ডার্ক এন্ড গ্রিটি স্টোরি এগিয়েছে নাবিলের লেখনী এবং অনীকের অঙ্কনের সমান্তরাল ভ্রমণে। দু'জনের প্রতি আন্তরিক অভিনন্দন রইল। বাংলা ভাষায় এই বছরের সেরা পূর্ণাঙ্গ গ্রাফিক নভেল পড়ে শেষ করলাম মনে হয়।
সবচেয়ে মজার বিষয় হল এই আখ্যানে কমিক্সের কোন কোন প্যানেলে সচেতন পাঠক ইস্টার এগ পেতে পারেন। পেতে পারেন সন্তর্পনে তৈরি করা ক্যামিও।
রহস্য সমাধানে টিকটিকি কামালের যে চরিত্রায়ন তা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ চমৎকার লেগেছে। এই চরিত্রটি মনে ছাপ দিয়ে গেল সামনের বহুদিনের জন্যে।
'সসেমিরা' এর একটি অর্থ সংকটাবস্থা। পুরো গ্রন্থে সংকটাবস্থা একদম জারি ছিল। আবার 'সসেমিরা' এ শেষের দিকে এসে এই গ্রাফিক নভেলের যেরকম এন্ডিং হল তা পাঠককে করে দিতে পারে 'কিংকর্তব্যবিমূড়' যা শব্দটির আরেকটি অর্থ।
"শ্বাপদ-সনে" এর পর "সসেমিরা" এর গ্রাফিক নভেল খুব হতাশ করলো। মূল বইটি পড়া হয় নাই, যা রিভিউ পুরোটাই গ্রাফিক নভেলের ভিত্তিতে।
যা ভালো লেগেছেঃ ১. টিকটিকি কামাল এবং টিকটিকি কামাল। এই ক্যারেক্টারটি খুবই ভালোভাবে লেখা এবং গ্রাফিক নভেলে দেখতেও ভালো লেগেছে। ২. কিছু ইস্টার-এগ আছে, সেইটা ভালো লেগেছে। ৩. লাস্টের ক্ল্যাইম্যাক্স সিকুয়েন্সটা (যেখানে টিকটিকি কামাল রহস্য ফাঁস করছে) দুর্দান্ত হয়েছে। খুবই সিনেম্যাটিক ভাবে সিকুয়েন্সগুলো সাজানো হয়েছে। এইরকম আরো কিছু সিকুয়েন্স থাকলে গ্রাফিক নভেলটি সার্থক লাগত আমার কাছে। ৪. বনের দৃশ্য এবং বেশ কিছু প্যানেলিং ভালো লেগেছে।
যেগুলো খারাপ দিক মনে হয়েছেঃ মূলত গল্পটাই আমাকে হতাশ করেছে। ঘটনাগুলো পর পর ঘটে যাচ্ছে, কিন্তু কোন থ্রিল কাজ করে নি। লেখক গল্পের রহস্য এর পুরোটাই নিজের কাছে রেখে দিয়েছে। টিকটিকি কামালের সাথে পাঠকও যে রহস্য সমাধান নিয়ে ভাববে সেইটা হয় নাই। এক বা দুই বসাতেই পুরোটা পড়ে ফেলেছি কিন্তু পড়ার জন্য পড়া এমন মনে হয়েছে, কোন রকম আগ্রহ পাইনি কাহিনী নিয়ে।
অবশ্য এমন থ্রিলারও অনেক আছে যেখানে লেখক অনেকটা কাহিনী নিজের কাছে রাখে এবং শেষে বড় একটা চমক থাকে। এখানে শেষটা তেমন চমকও নাই বলে হতাশ করেছে। কাহিনী ছোট-খাটো অনেক খামতি চোখে পড়েছে। স্পয়লার হয়ে যাবে বলে বিস্তারিতভাবে কিছু লিখতে পারছি না আপাতত। কিছু ভালো দিক থাকার পরও প্লটের জন্য এইটা আমার জন্য অন্তত কাজ করে নাই।
আর একটি দিক চোখে লেগেছে, অনেক প্যানেলে প্রচুর বেশী লেখা বা সংলাপ মনে হয়েছে এইটাই। একই লেখক এবং আর্টিস্টদের আগের বইতে (শ্বাপদ-সনে) যেমন অনেক কিছু শুধু অঙ্কনের মাধ্যমে প্রকাশ পেয়েছিল। বেশ কিছু সিকুয়েন্স ছিল সংলাপ ছাড়া কিন্তু তারপরও ঘটনার থ্রিল ভালোমত অনুভব করা গিয়েছিল। যেহেতু গ্রাফিক নভেল তাই কিছু জিনিস শুধু ভিজ্যুয়াল দিয়ে বোঝানো দরকার এবং সংলাপ গুলো বইয়ের মত না হয়ে আর একটু ছোট এবং ভালো হতে পারে।
সবশেষে বাংলায় গ্রাফিক নভেলের কালচার শুরু হয়েছে এইটা খুবই ভালো একটা দিক। সবার সবটা ভালো লাগবে না সেইটা স্বাভাবিক। সামনের গ্রাফিক নভেলের জন্য অপেক্ষা করবো।
গ্রাফিক নভেলটার আঁকা খুবই ভাল্লাগসে। স্টোরিও ভালো। সবচেয়ে ইন্টারেস্টিং মনে হইসে সেন্ট্রাল ক্যারেক্টার। সাধারণত ডিটেকটিভ কিংবা গল্পের মূল চরিত্র হিসেবে আমরা ঝাঁ চকচকে নায়ক দেখে অভ্যস্ত। কিন্তু এই বইয়ের মূল চরিত্র এতো লো প্রোফাইলের! বিষয়টাই চমক এবং চমৎকার। মূল বইটা পড়ি নাই। গ্রাফিক নভেল পড়েছি ইংরেজি ভার্সন। ইংরেজি অনুবাদও খুব ভালো ছিল। ভাল্লাগসে।
অনেকসময় দেখা যায় আমরা প্রেজেন্টেশন দেই হয়ত প্রেজেন্টেশন এর টপিক টা খুব ইজি কিন্তু যিনি প্রেজেন্টেশন দিচ্ছে তার বিষয়টা দর্শকের সামনে প্রেজেন্ট করার ধরণ এতোটাই গোছানো যে মনেহয় আমরা যেন এই সহজ জিনিসটাই নতুনভাবে দেখলাম সেই সহজ বিষয়টাই যেন আমাদের কাছে নতুনভাবে উপস্থাপন করা হলো।
নাবিল মুহতাসিমের 'সসেমিরা' নামক গ্রাফিক নভেলটাও অনেকটা তেমনই। অনেকটা সহজ প্লট খুব প্যাচানো বা জটিল না কিন্তু সেটা গ্রাফিক নভেলে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন মনে হবে চেনা জিনিস আবার যেন নতুনভাবে দেখছি। আর এই দেখার ক্ষেত্রে দারুণ কাজ দেখিয়েছে এড্রিয়েন অনীক। তার প্রত্যেকটা আর্টওয়ার্ক ছিল দেখার মত।
আচ্ছা কাহিনীটা বলা হয়নি এখনো। শুরুটা হয় একজন ম্যাজিস্ট্রেট একজন পুলিশকে সাথে নিয়ে ঝুম বৃষ্টির মধ্যে দেশের খুব ধুরন্ধর পলাতক আসামী রঘুনাথ রায়ের জবানবন্দি নিতে যায়। সেখানে জবানবন্দিতে বেশ রোমহষর্ক এক অন্যায়ের ঘটনা বলে রঘুনাথ। ঠিক তার পরদিনই দেশের স্বনামধন্য এক পরিবার বসুনিয়া পরিবার থেকে ফোন আসে পুলিশের কাছে। তাদের বসুনিয়া পরিবারের পুত্রবধু এবং তাদের নাতনী নিখোঁজ। এবার শুরু হয় ধীরে ধীরে রহস্য উন্মোচন তবে এই রহস্য উন্মোচনে আমরা পুলিশের ভূমিকা পাবো কম বরং বেশি ভূমিকা পাবো পুলিশের একজন নামমাত্র ইনফর্মার বা খাটি বাংলায় বললে পুলিশের টিকটিকি কামালের। শুরু থেকেই কেসের প্রতি আগ্রহ থেকে নিজে থেকেই কিভাবে যেন জড়িয়ে পড়ে এই কেসের সাথেই। আর সেইসাথে চেষ্টা করে আসল সত্যটা খুঁজে বের করতে। সামান্য ইনফর্মার হলেও এই কামাল তুখোড় বুদ্ধিমত্তাসম্পন্ন একজন মানুষ। আর এই একটা কারণে পুরো বইতে পছন্দের ক্যারেক্টর এটাই হবে সব পাঠকেরই। যাইহোক তবে শেষ পর্যন্ত এই সামান্য পুলিশের ইনফর্মার কিভাবে আসল সত্যটা বের করলো সেটা জানার জন্য 'সসেমিরা' নভেল বা গ্রাফিক নভেল দুটোর সহযোগিতা নিতে হবে পাঠকদের।
'সসেমিরা' মূল বই প্রকাশ পেয়েছে অবসর প্রকাশনা থেকে। মূল বইয়ের কাভারের সাথে মিলিয়ে গ্রাফিক নভেলের কাভার করা হয়েছে তবে আমার কাছে গ্রাফিক নভেল হিসেবে মনে হয়েছে এটার কাভার আরো ভালো হয়ত করা যেত। কাভারের উপরে Parental Advisory দেয়া কিন্তু ভয়নেই এটায় ঢাবাকার মত কোনো ইলাস্ট্রেশন নেই ভিতরে এবং স্ল্যাঙ ওয়ার্ড যতটা পারা যায় কম ব্যবহার করা হয়েছে। তবে সমস্যা ছিল বইটা বেশ ভারী তাই পাঠকদের লম্বা সময় নিয়ে ধরে পড়তে একটু বেগ পেতে হতে পারে।
P.R: 3.25/5 [সম্পূর্ণ মতামত গ্রাফিক নভেলের উপর ভিত্তি করে দেয়া]
ঠিক পুরোপুরিভাবে জমে উঠলো না এটা। I absolutely loved "শ্বাপদ-সনে"। কিন্তু "সসেমিরা" এর ক্ষেত্রে তা বলতে পারলাম না। অনেককিছু খাপছাড়া লেগেছে। কিছু ক্ষেত্রে লেগেছে কীভাবে কি হয়ে গেলো? আবার কিছু ক্ষেত্রে লেগেছে কিছু হতে নিয়েও বোধহয় কিছু হল না। তবে আমি মুল বইটা পড়ি নাই, সেটা একটা মূল কারণ হতে পারে। গল্পের গঠন, পারিপার্শ্বিক বিন্যাস, চুড়ান্ত রহস্যভেদ সবই বেশ ভালো ছিল তবে "character build-up" ঠিক মনঃপূত হয়নি।
নাবিল ভাইয়ের লেখনিতে অন্যরকম কিছু একটা আছে যার সাথে পাঠকেরা সহজেই কানেক্ট করে নিতে পারে। সাবলীল এবং আকর্ষক।
এড্রিয়েন ভাইয়ের আঁকিয়ে নিয়ে কিছু বলার নেই। Brilliant work!!! ভবিষ্যতে তার আরও কাজ দেখার জন্য মুখিয়ে থাকবো আর সেটা যদি নাবিল ভাইয়ের সাথে হয় তাহলে তো কথাই নাই।
স্টোরি ভালো৷ কিছুটা ফেলুদা, শার্লক গোছের গোয়েন্দা গল্প। সুন্দর এগিয়েছে। সমস্যা বেঁধেছে গ্রাফিক রূপান্তর করতে গিয়ে। কোথাও ডায়লগ বাবল হয়ে গেছে অনেক বিশাল। আবার কোথাও জায়গা করাতে গিয়ে ফন্ট একদম ছোট বানিয়ে ফেলা হয়েছে। এমনটা না করলে বইপড়াটা আরেকটু আনন্দদায়ক হতো। আঁকাও খারাপ নয় মোটেও। বাংলাদেশে গ্রাফিক নভেল নিয়ে গ্রাফিক বাংলার কাজ বেশ প্রশংসনীয়। এই অব্দি বের করা মৌলিক দুটি কাজই ভালো লেগেছে।
This book is supposed to be a graphic novel with more emotions and expression rather than more explanation and words. Clear to say this book failed to do so. The sketches aren't symmetrical and out of line. Clearly lacks the ability to call itself a "GRAPHIC" novel.
স্টোরি বিল্ডাপ ও ক্লাইম্যাক্স দারুণ হলেও কাহিনি খুব একটা জমেনি। তেমন থ্রিল অনুভব করিনি বরং বেশ সাদামাটা লেগেছে। তবে ইলাস্ট্রেশন বরাবরের মতোই দুর্দান্ত ছিলো গ্রাফিক বাংলার। সবমিলিয়ে এভারেজ।
বাংলা ভাষার কমিক্স বা গ্রাফিক নভেল পড়ায় এত আনন্দ!
নাবিল মুহতাসিমের এখন পর্যন্ত দুটো উপন্যাসকে গ্রাফিক নভেলে রূপান্তর করা হয়েছে। দুটো উদ্যোগই খুব ভালো। তবে আমি যেহেতু মুল উপন্যাসগুলো পড়িনি, তাই সেসম্পর্কে মন্তব্যটা করতে পারবো না বৈ কি। তবে গ্রাফিক নভেল হিসেবে আমার ভালোই লেগেছে। অনিক অল্ড্রিনের আঁকায় খানিকটা পশ্চিমার ছাপ থাকলেও সুন্দর আঁকা। দেখতে ভালোই লাগে। সবচেয়ে মজার বিষয় হলো, একটি বারে খদ্দেরদের মধ্যে লেখক নাবিল মুহতাসিম আর তার সহধর্মীনীকে দেখা যায়, এই রেফারেন্সগুলো বেশ মজার ছিল। ওভার অল এটা বেশ ভালো উদ্যোগ। আমি পড়ে ও দেখে আনন্দ পেয়েছি।
দুর্দান্ত আর্ট স্টাইলে টিকটিকি কামালের ফ্যান হয়ে গিয়েছি। এরকম চালচুলোহীন কামালের চরিত্র দারুন লেগেছে। ভালো টুইস্ট ছিলো। গ্রাফিক বাংলার হাত ধরে আরো দুর্দান্ত গ্রাফিক নভেল আসুক।