Jump to ratings and reviews
Rate this book

উপন্যাস সমগ্র ১

Rate this book
উপন্যাসের জগতে বাণী বসু একটি গভীর নাম। ছোটগল্প রচনায় স্বাতন্ত্র্য ও সিদ্ধি অর্জনের পর ১৯৮৬ সাল নাগাদ বিশিষ্ট সম্পাদক সাগরময় ঘোষের আহ্বানে রচনা করেন প্রথম উপন্যাস ‘জন্মভূমি মাতৃভূমি’। সে-উপন্যাসের নতুনত্বে পাঠক আলোড়িত। পিছু ফিরে আর তাকাননি। একের পর এক উপন্যাস রচনা করেছেন, যা বিষয়-বৈচিত্র্যে অভিনব, ভাষাসৌন্দর্যে মায়াবী। বাণী বসুর উপন্যাস আলতো উপভোগের নয়, অপূর্ব অবগাহনের। উপন্যাসগুলিতে এক-একটি সময়কে নিজের মতো পাঠ করেছেন তিনি। প্রয়োগ করেছেন সময়োপযোগী ভাষা। নিবেদন করেছেন বিশ্বাসযোগ্য চরিত্র। যত্নে নির্মিত হয়েছে উপন্যাসের প্রেক্ষিত। একজন বিচক্ষণ সাহিত্যিকের শিক্ষা, রুচি ও ধী-শক্তির স্পর্শে অনন্য হয়ে আছে বাণী বসুর রচনাসম্ভার। পাঠকের কাছে আত্মসমর্পণ না করেও যে একটি বিপুল পাঠকশ্রেণি তৈরি করে নেওয়া যায় আপন প্রতিভায়, বাণী বসু তারই চমৎকার উদাহরণ।উপন্যাস সমগ্র-র এই প্রথম খণ্ডে সংকলিত হল পাঁচটি বিশিষ্ট উপন্যাস— জন্মভূমি মাতৃভূমি, অন্তর্ঘাত, পঞ্চম পুরুষ, শ্বেতপাথরের থালা, উত্তরসাধক। ­­­­

696 pages, Hardcover

1 person is currently reading

About the author

Bani Basu

88 books117 followers
Bani Basu is a Bengali Indian author, essayist, critic and poet. She was educated at the well-known Scottish Church College and at the University of Calcutta.

She began her career as a novelist with the publication of Janmabhoomi Matribhoomi. A prolific writer, her novels have been regularly published in Desh, the premier literary journal of Bengal. Her major works include Swet Patharer Thaala (The Marble Salver), Ekushe Paa (twenty One Steps), Maitreya Jataka (published as The Birth of the Maitreya by Stree), Gandharvi, Pancham Purush (The Fifth Man, or Fifth Generation?) and Ashtam Garbha (The Eighth Pregnancy). She was awarded the Tarashankar Award for Antarghaat (Treason), and the Ananda Purashkar for Maitreya Jataka. She is also the recipient of the Sushila Devi Birla Award and the Sahitya Setu Puraskar. She translates extensively into Bangla and writes essays, short stories and poetry.

Bani Basu has been conferred upon Sahitya Academy Award 2010, one of India's highest literary awards, for her contribution to Bengali literature.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
1 (100%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Arupratan.
238 reviews394 followers
August 22, 2025
বাণী বসুর লেখক-জীবনের প্রথম পাঁচটি উপন্যাস রয়েছে এই সংকলনে। সম্ভবত প্রতিটি উপন্যাসই আনন্দবাজার গোষ্ঠীর বিভিন্ন শারদীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ফলে উপন্যাসগুলির দৈর্ঘ্য মাঝারি এবং আরামদায়ক। প্রতিটি উপন্যাসেই বাণী বসুর বিশিষ্ট শৈলী দৃশ্যমান। তিনি সিরিয়াস উপন্যাস লেখেন। পাঠকের মনোরঞ্জন করাই তাঁর সৃষ্টির একমাত্র উদ্দেশ্য নয়। কাহিনির সমান্তরালে পাঠককে তিনি চিন্তা করতে উদ্বুদ্ধ করেন। নর-নারীর পারস্পরিক সম্পর্ক হোক কিংবা রাজনৈতিক ঘটনাপ্রবাহ, নারীবাদী চেতনা হোক কিংবা সামাজিক প্রথার সমালোচনা— বিচিত্র ও বিবিধ বিষয়ের দিকে তিনি পাঠকের মননকে ঠেলে দিয়েছেন। প্রচ্ছন্ন আইডিয়া-মগ্নতা অথচ বুদ্ধিদীপ্ত সাবলীল লেখনী— এই দুইয়ের মেলবন্ধনে প্রতিটি উপন্যাসই আমাকে পাঠ-উপভোগ্যতার চেয়েও বেশি কিছু দিয়েছে।
পাঁচটি উপন্যাস নিয়েই আলাদা আলাদা রিভিউ লিখেছি, তাই পুনরাবৃত্তি করলাম না, শুধু রেটিংগুলো উল্লেখ করলাম :

জন্মভূমি মাতৃভূমি - ৪
অন্তর্ঘাত - ৪
পঞ্চম পুরুষ - ২
শ্বেতপাথরের থালা - ৩
উত্তরসাধক - ৩
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.