আহ! কী নেই এই গল্পে। গোরস্থান, প্রাচীন পকেট ঘড়ি, কলকাতার পুরনো এক পরিবারের ইতিহাস, প্ল্যানচেট, এন্টিক শিকারি- একটা গোয়েন্দা গল্প জম্পেশ হওয়ার জন্য এর চেয়ে বেশি আর কি চাই।
গোরস্থানে একটা গাছ ভেঙ্গে পড়ে আহত হন একজন। এত জায়গা থাকতে গোরস্থানে কেন, সেই তথ্য অনুসন্ধান করতেই সেখানে ফেলুদার পদার্পন। গিয়েই দেখতে পেলেন গডউইন নামে কারোও কবর খোড়া হচ্ছে। কিন্তু কেন? অনুসন্ধানের ভারটা না হয় ফেলুদার ওপরই থাকল।
জটায়ু এগল্পে আবারও প্রান খুলে হাসতে বাধ্য করেছে আমায়। "দোহাই পামার সাহেব, দোহাই হামিলটন সাহেব, দোহাই স্মিথ মেমসাহেব- ঘাড়টি মটকিও না বাবা, কাজে ব্যাগড়া দিও না।। তোমরা অনেক দিয়েচ, অনেক নিয়েচ, অনেক শিখিয়েচ, অনেক ঠেঙ্গিয়েচ...... ক্যাম্বল সাহেব, অ্যাডাম সাহেব, আর...হুহুহু... তোমার নামের তো বাবা উচ্চারণ জানিনা... "
জটায়ু না থাকলে গল্পের অর্ধেক মজা নেই হয়ে যেত।