Jump to ratings and reviews
Rate this book
Rate this book
আমার সায়েন্স ফিকশানগুলি আসলেই সায়েন্স ফিকশান হয় কি না এ বিষয়ে অন্য অনেকের মত আমারো সন্দেহ আছে। আমি এই ধারার গল্পে বিজ্ঞানের সূত্র অবশ্যই ব্যবহার করি কিন্তু বিজ্ঞানের বাইরের ব্যাপারগুলিই শেষ পর্যন্ত প্রাধান্য পায়। সায়েন্স ফিকশান না বলে অন্য কোন নাম দিতে পারলে আমার কাছে ভাল লাগত। উদ্ভট গল্প কি বলা যায়? না যায় না। উদ্ভট গল্পে লজিক তাও না। ফ্যান্টাসি সম্পূর্ণ অন্য ধারার বিষয়। তাহলে কি? থাক নাম নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। ভিন্ন স্বাদের একগুচ্ছ গল্প পাওয়াটাওতো খারাপ না।
- হুমায়ূন আহমেদ
নুহাশ পল্লী, গাজীপুর

Hardcover

First published January 1, 1991

12 people are currently reading
233 people want to read

About the author

Humayun Ahmed

450 books2,950 followers
Humayun Ahmed (Bengali: হুমায়ূন আহমেদ; 13 November 1948 – 19 July 2012) was a Bangladeshi author, dramatist, screenwriter, playwright and filmmaker. He was the most famous and popular author, dramatist and filmmaker ever to grace the cultural world of Bangladesh since its independence in 1971. Dawn referred to him as the cultural legend of Bangladesh. Humayun started his journey to reach fame with the publication of his novel Nondito Noroke (In Blissful Hell) in 1972, which remains one of his most famous works. He wrote over 250 fiction and non-fiction books, all of which were bestsellers in Bangladesh, most of them were number one bestsellers of their respective years by a wide margin. In recognition to the works of Humayun, Times of India wrote, "Humayun was a custodian of the Bangladeshi literary culture whose contribution single-handedly shifted the capital of Bengali literature from Kolkata to Dhaka without any war or revolution." Ahmed's writing style was characterized as "Magic Realism." Sunil Gangopadhyay described him as the most popular writer in the Bengali language for a century and according to him, Ahmed was even more popular than Sarat Chandra Chattopadhyay. Ahmed's books have been the top sellers at the Ekushey Book Fair during every years of the 1990s and 2000s.

Early life:
Humayun Ahmed was born in Mohongonj, Netrokona, but his village home is Kutubpur, Mymensingh, Bangladesh (then East Pakistan). His father, Faizur Rahman Ahmed, a police officer and writer, was killed by Pakistani military during the liberation war of Bangladesh in 1971, and his mother is Ayesha Foyez. Humayun's younger brother, Muhammed Zafar Iqbal, a university professor, is also a very popular author of mostly science fiction genre and Children's Literature. Another brother, Ahsan Habib, the editor of Unmad, a cartoon magazine, and one of the most famous Cartoonist in the country.

Education and Early Career:
Ahmed went to schools in Sylhet, Comilla, Chittagong, Dinajpur and Bogra as his father lived in different places upon official assignment. Ahmed passed SSC exam from Bogra Zilla School in 1965. He stood second in the merit list in Rajshahi Education Board. He passed HSC exam from Dhaka College in 1967. He studied Chemistry in Dhaka University and earned BSc (Honors) and MSc with First Class distinction.

Upon graduation Ahmed joined Bangladesh Agricultural University as a lecturer. After six months he joined Dhaka University as a faculty of the Department of Chemistry. Later he attended North Dakota State University for his PhD studies. He grew his interest in Polymer Chemistry and earned his PhD in that subject. He returned to Bangladesh and resumed his teaching career in Dhaka University. In mid 1990s he left the faculty job to devote all his time to writing, playwright and film production.

Marriages and Personal Life:
In 1973, Humayun Ahmed married Gultekin. They had three daughters — Nova, Sheela, Bipasha and one son — Nuhash. In 2003 Humayun divorced Gultekin and married Meher Afroj Shaon in 2005. From the second marriage he had two sons — Nishad and Ninit.

Death:
In 2011 Ahmed had been diagnosed with colorectal cancer. He died on 19 July 2012 at 11.20 PM BST at Bellevue Hospital in New York City. He was buried in Nuhash Palli, his farm house.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
111 (16%)
4 stars
236 (34%)
3 stars
248 (36%)
2 stars
63 (9%)
1 star
18 (2%)
Displaying 1 - 23 of 23 reviews
Profile Image for Muntasir Al Anam.
62 reviews24 followers
September 2, 2023
অঁহক কি সায়েন্স ফিকশন? নাকি কসমিক হরর? দুইটাই সম্ভবত। অন্যান্য লেখার ভীড়ে তুলনামূলক কম আলোচিত হলেও সায়েন্স ফিকশন আর হরর গল্প রচনায়ও হুমায়ূন যে দূর্দান্ত ছিলেন তার একটা উদাহরণ এই গল্পটা।
92 reviews6 followers
July 15, 2025
হুমায়ূন আহমেদের সায়েন্স ফিকশন এই প্রথম পড়া। এর আগে শূন্য নামক একটা পড়েছিলাম। তবে ঔটা সাধারণই ছিল। সেই হিসাবে অঁহকই প্রথম পড়া। তেমন ভালো লাগেনি।
Profile Image for Rahat Rubayet.
109 reviews9 followers
June 19, 2020
হুমায়ূন আহমেদের সায়েন্স ফিকশনে অন্যরকম একটা বিষয় থাকে বরাবরই।
এবারেও তার ব্যতিক্রম নয়। উপভোগ করেছি নিঃসন্দেহে।
শুধু বেশিই ছোট ছিল গল্পটা, এই যা!
৪ হাত, ১০ আঙুল আর ৪ চোখের কথা কল্পনা করেই গা শিরশির করে ওঠে।
Profile Image for Jesan.
141 reviews5 followers
August 7, 2020
বাংলাদেশে সাইন্স ফিকশনে হুমায়ুন আহমেদ এক দক্ষ নাম।এখানেও হতাশ করেনি।এখনো সেই অঁহক নাম শুনলেই ভয় লাগে :3
Profile Image for Chowdhury Arpit.
188 reviews5 followers
November 25, 2023
অঁহক বইটির শেষ লেখা 'দ্বিতীয় মানব' যখন ধরব ধরব করছি, তখন ভালোই রাত। পরদিন অফিস, সকাল সকাল ওঠা লাগবে। এদিকে পড়ার লোভও সামলানো যাচ্ছেনা। হুমায়ূনের বই হলো পেজ টার্নার। ধরা যায় রাখা যায়না। অতএব, পাঠকসত্ত্বা কর্পোরেট সত্ত্বাকে টক্কর দিলো। বই শেষ হলো মাঝরাতে।

বইটিতে মোট এগারোটা গল্প আছে। প্রথম দশটা ছোটগল্প শেষটা বড়গল্প। বড়গল্প 'দ্বিতীয় মানব' এক অদ্ভুত মানুষকে নিয়ে লেখা। বোকাসোকা এক মাটিকাটা শ্রমিক। কিন্তু অদ্ভুত ক্ষমতার অধিকারী। পানিতে ডুবে কাটাতে পারে ঘন্টার পর ঘন্টা, অক্সিজেন ছাড়া। নষ্ট যন্ত্রপাতি কেবল হাতের কারিকুরিতেই ঠিক করে ফেলতে পারে, কোনো ইঞ্জিনিয়ারিং জ্ঞান ছাড়াই। গল্পের এন্ডিংটা আকষ্মিক। পুরো গল্প সোজা লাইনে চলে শেষ দুই পৃষ্ঠায় ইউটার্ণ নিয়েছে।

বাকি দশটা গল্প নির্দিষ্ট কোনো জনরায় ফেলা সম্ভব না। কসমিক হরর, সায়েন্স ফিকশন, সায়েন্স ফ্যান্টাসি সবই আছে। ভালোমন্দ মিশিয়ে। কিছু গল্প বেশ ইউনিক, কিছু একদম ওভারইউজড কনসেপ্ট।

টাইটুলার গল্প 'অঁহক'। ছোট গল্প। অঁহকরা মহাজাগতিক প্রাণী। জৈব অজৈব যেকোনো কিছু মেরামতে সুদক্ষ। তবে অন্যান্য জীবের সংসর্গ পরিহার করে চলায় তাদের বিষয়ে বেশি ইনফো সংগ্রহ করা সম্ভব হয়নি। রহস্যময় অথচ নিরীহ এই জীবগুলোকে মহাকাশের সকলেই এড়িয়ে চলে। একদম আইন করে এদের থেকে দূরে থাকতে বলা হয়েছে। কারণটা কী। কাহিনীর শেষেই পরিষ্কার হয় কারণ।

'তাহারা' কসমিক হরর। আবার সাইকোলজিক্যাল হররও বলা যায়। যে হররে ভয়ের কারণটা এক্সপ্লেইন করা যায়না।
ছোট এক বাচ্চা, বড় বড় অংক কষতে যে সিদ্ধহস্ত। কিন্তু তার দাবি একদল জীব তার মাথায় বসে তাকে দিয়ে অংক করায়। কে তারা কী তাদের উদ্দেশ্য - জানা নেই। তার এই রহস্যের সাথে জড়িয়ে যান এক নিউরোলজিস্ট। অতঃপর ঘটনা এগোয়।

কসমিক হররের আরেকটা উদাহরণ চতুর্মাত্রিক জগতের জীবদের নিয়ে লেখা 'কুদ্দুসের একদিন'। পত্রিকা অফিসের পিয়ন কুদ্দুস লিফটে চেপে উপরে উঠার সময় ঘটনাক্রমে পৌঁছে যায় চতুর্মাত্রিক এক জগতে। এই লিফটে চড়ে অন্য জগতে যাওয়ার বিষয়টা বিশ্বের নানান বই, মুভি, লেখায় অনেক ব্যবহৃত হয়েছে। গবেষণাও হয়েছে।

কয়েকটা ওভারইউজড কনসেপ্ট আছে। যেমন সাধারণ এক ব্যক্তির আকষ্মিকভাবে এলিয়েনের সাথে সাক্ষাৎ। এরকম একটি গল্প 'নিমধ্যমা'। এক সাধাসিধে রিটায়ার্ড প্রৌঢ়ের মহাজগতের অন্য প্রান্তে চলে যাওয়া, প্রকৃতির খেয়ালেই। একইরকম 'জাদুকর'। ছোট এক বাচ্চার সাথে মহাজাগতিক প্রাণীর সাক্ষাৎ। সত্যজিৎ রায়ের বঙ্কুবাবু আর অ্যাঙের গল্পটার সাথে মিল আছে।

টাইম ট্রাভেল নিয়ে লেখা 'সাক্ষাৎ'। তবে তেমন আহামরি লাগেনি। গল্পটাতে ফিমেল ক্রোমোসোম নিয়ে একটা ফ্যাকচুয়াল এরর আছে, ফলে গল্পের মূল কনসেপ্টটা ধসে গেছে।

আমার খুব চমৎকার লেগেছে 'আয়না'। এক ছাপোষা ক্যাশিয়ার ও তাঁর ক্ষয়ে আসা আয়নার গল্প। আয়নায় ছোট একটি মেয়েকে দেখেন তিনি। নাম চিত্রলেখা। কনকনে শীতে একটি ফ্রক যার সম্বল। তিনি ছাড়া আর কেউ মেয়েটিকে দেখেনা। একপর্যায়ে মাবাবা হীন ক্ষুধার্ত শীতার্ত মেয়েটির প্রতি প্রবল মমতা অনুভব হয় তাঁর। কাহিনী এগোতে থাকে।

এই গল্পটির কোনো শক্ত ব্যাখা আমি পাইনি। জগতজুড়ে unlimited possibilities. সম্ভবত হুমায়ূন সেই অসীম সম্ভাবনা থেকেই গল্পের রসদ টেনেছেন।

এছাড়া আছে 'পরেশের হইলদা বড়ি', 'যন্ত্র' ও 'নিউটনের ভুল সূত্র'। এগুলো মোটামুটি লেগেছে। তেমন ডেপথ নেই।

হুমায়ূন আহমেদের প্রায় গল্পে কয়েকটা কমন জিনিস পাই।
প্রথমটি রিটায়ার্ড বা মোটামুটি মানের চাকরিরত এক সাধাসিধে গৃহকর্তা। সংসারকে সবটুকু দিলেও দিনশেষে যিনি অবাঞ্ছিত। অবহেলার পাত্র। জানিনা হুমায়ূন কিভাবে সংসারে আমাদের বাবাদের অসহায়ত্বটা এত চমৎকারভাবে তুলে ধরতে পারেন।

দ্বিতীয়টি বাবা ও মেয়ের সম্পর্ক। নিজে তিন কন্যার পিতা হওয়াতেই হয়ত বাবা মেয়ের স্নেহ মমতা খুনসুটিগুলো কলমের ডগায় আনতে পেরেছেন তিনি। হুমায়ূনের লেখাগুলো পড়লে যে কারো মনে কন্যাসন্তানের আকাঙ্ক্ষা জন্মাবে।

পড়েছি যখন রেটিং দিতে হবে। রেটিং নিয়ে আমি কনফিউজড। কোনো গল্পই খারাপ না, অনেক নতুন কনসেপ্ট। তাই ৫ এ ৪ দেয়া যায়। আবার কোনো গল্পই তেমন মাথা ধরানো বা বুক কাঁপানো না, মোটামুটি চলনসই, সেই হিসেবে ৩ ই এনাফ।

সব ভেবেচিন্তে উদার থাকার সিদ্ধান্ত নিলাম৷
'অঁহক'। রেটিং ৪/৫।
July 27, 2025
এটা একটা সাইজ ফিকশন গল্পসমগ্র। ছোট ছোট সাইন্স ফিকশন রিলেটেড বেশ কয়েকটা গল্প আছে। প্রায় প্রতিটা গল্পই পড়তে ভালো লেগেছে। হুমায়ূন আহমেদের লেখার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে উনি কখনোই টেনে টেনে গল্প বড় করেন না। ঠিক যেখানে থামলে গল্পটা পারফেক্ট হবে, ঠিক সেখানেই থামিয়ে দেন। আর ঠিক এই কারণেই প্রতিটা গল্প পড়ার পরে পাঠকের মনে অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি কাজ করে।
Profile Image for Madhurima Nayek.
361 reviews134 followers
September 1, 2020
অনেকদিন পর আবার হুমায়ূন আহমেদের লেখা পড়লাম। এই বইটিতে মোট ৪টে ছোটো গল্প ��ছে - অঁহক, জাদুকর, কুদ্দুসের একদিন, সম্পর্ক। খুব যে ভালো লেগেছে তা না, মোটামুটি।

📌১) অঁহকদের কেন্দ্র করেই এই গল্প।অতি উন্নত বুদ্ধিমত্তা���, অসংখ্য বাহু বিশিষ্ট প্রাণী। এরা ছোটো ছোটো দলে মহাশূন্যে ভেসে বেড়ায়।এরা খুবই শান্তিপ্রিয় ও দয়ালু।কিন্তু এদের কাছাকাছি যাওয়া ডেঞ্জার।

📌২) ভিন গ্রহের প্রাণীর সাথে আলাপ হয় অঙ্কে সাড়ে আট পাওয়া বাবলুর। তার কাছে অদ্ভুত এক যন্ত্র আছে, যার মাধ্যমে মনের কথা জানা যায়।বাবলু তার বাবা ও মাস্টারমশায়ের মনের কথা জানতে পারে।

📌৩) কুদ্দুস একদিন হঠাৎই চতুর্মাত্রিক জগতে পৌঁছে যায়। সেখানের গিয়ে তার জীবনের মোড় ঘুরে যায়। অতীতে পৌঁছে আবার নতুন করে জীবনকে গোছানোর সুযোগ পায়।

📌৪)"সম্পর্ক" গল্পের মূল চরিত্র বলতে মাত্র তিনটে স্বামী স্ত্রী আর ভবিষ্যতের মানুষ। ভবিষ্যতের মানুষ এসে জানায় যে বর্তমানে নারী পুরুষ মানেই ঝামেলা অশান্তি তাই ভবিষ্যতের পৃথিবীতে আছে শুধুই নারী, পুরুষের কোনো স্থান নাই। পড়তে ভালোই লেগেছে, প্রথমে ভূতুড়ে টাইপ লাগলেও পরে আসল ব্যাপারটা বুঝতে পারি।
Profile Image for Ishra Maria.
101 reviews
June 23, 2021
বইটিতে মোট ৪টে ছোটো গল্প আছে - অঁহক, জাদুকর, কুদ্দুসের একদিন, সম্পর্ক।
অঁহক:অঁহকদের কেন্দ্র করেই এই গল্প।অতি উন্নত বুদ্ধিমত্তার, অসংখ্য বাহু বিশিষ্ট প্রাণী। এরা ছোটো ছোটো দলে মহাশূন্যে ভেসে বেড়ায়।এরা খুবই শান্তিপ্রিয় ও দয়ালু।
জাদুকর:ভিন গ্রহের প্রাণীর সাথে আলাপ হয় অঙ্কে সাড়ে আট পাওয়া বাবলুর। তার কাছে অদ্ভুত এক যন্ত্র আছে, যার মাধ্যমে মনের কথা জানা যায়।বাবলু তার বাবা ও মাস্টারমশায়ের মনের কথা জানতে পারে।
কুদ্দুসের একদিন:কুদ্দুস একদিন হঠাৎই চতুর্মাত্রিক জগতে পৌঁছে যায়। সেখানের গিয়ে তার জীবনের মোড় ঘুরে যায়। অতীতে পৌঁছে আবার নতুন করে জীবনকে গোছানোর সুযোগ পায়।
সম্পর্ক:গল্পের মূল চরিত্র স্বামী স্ত্রী আর ভবিষ্যতের মানুষ।ভবিষ্যতের মানুষ এসে জানায় যে বর্তমানে নারী পুরুষ মানেই ঝামেলা অশান্তি তাই ভবিষ্যতের পৃথিবীতে আছে শুধুই নারী, পুরুষের কোনো স্থান নাই।
Profile Image for Israt jalil.
70 reviews23 followers
February 12, 2022
আমার অঁহক বইয়ের গল্পগুলো বেশ পছন্দ হয়েছে বিশেষ করে অঁহক আর শেষ গল্পটা। অঁহক গল্পটি পছন্দ হওয়ার কারণ প্রথমে অঁহক সম্পর্কে অনেক ভালো কথা আছে বইটিতে কিন্তু বলা হয় প্রাণি থেকে দূরে থাকতে কারণ তারা বিপজ্জনক। কিন্তু কারণ বলা হয় নি। শেষে আমরা এস্ট্রনটের শারীরিক বৈশিষ্ট্য পরিবর্তনের পর হয়ত বুঝতে পারি যে তারা কেন বিপজ্জনক। তারা হয়ত যা করেছে সরল বিশ্বাসে, সদিচ্ছা থেকে করেছে কিন্তু সব ভালো কিছু তো ভালো হয় না।
Profile Image for Tasnimul H Prottoy.
54 reviews10 followers
Read
March 16, 2021
ছোটবেলায় পড়েছি। কিছু বুঝেছি, কিছু বুঝিনাই :3
রেটিং দেওয়া ঠিক হবে না এখন আবার না পড়ে :p
Profile Image for Rifat.
502 reviews329 followers
April 30, 2023
অঁহক এর আগেও একবার পড়া হয়েছে সাপ্লাইয়ার বান্ধবীদের (<3 )সুবাদে। তবে বইটা সাইফাই হিসেবে কেমন লেগেছিল তা খেয়াল নেই, উদ্ভট লাগার সম্ভাবনাই অধিক। অঁহক, জাদুকর, কুদ্দুসের একদিন, সম্পর্ক এই চারটি গল্প আছে বইটিতে।


সবচেয়ে বেশি ভালো লেগেছে কুদ্দুসের একদিন আর অঁহক। ওভারঅল ৩ তারা।

৩০ এপ্রিল, ২০২৩
Profile Image for Sajia Afrin.
8 reviews12 followers
January 25, 2023
Science Fiction, Mystery, Short stories and Horror - That's how I can generate them. This book's stories are not only based on fantasy but also on scientific and psychological facts. Really makes me realize some old things in a new way...
Profile Image for Kazi Md. Al-Wakil.
297 reviews7 followers
April 18, 2021
অহক, যাদুকর, কুদ্দুসের একদিন, সম্পর্ক এই ৪ টি ছোট গল্প নিয়ে এই বই।
Profile Image for আহসানুল শোভন.
Author 39 books91 followers
April 22, 2021
মহাকাশযান নিয়ে নিম পড়ে যায় অঁহক গোষ্ঠির হাতে, যারা খুব দয়ালু ও পরোপকারী হলেও তাদের উপকারগুলো অন্যদের জন্য অভিশাপের মতো।
Profile Image for Ibnul Fiaaz Dhrubo.
126 reviews4 followers
October 14, 2022
মানুষকে আল্লাহ তা'য়ালা সবচাইতে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। সকল মানুষের উচিত এর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা।
Profile Image for Ishtiyak Fahmi.
142 reviews24 followers
December 30, 2024
আমি মূলত সাইন্স ফিকশন তেমন পড়িনা। কিন্তু হুমায়ূন স্যারের সাইন্স ফিকশন পড়ে মন্দ লাগছে।
জাদুকরের সব লেখাই সেরা🤌
Profile Image for Maisha Samiha.
76 reviews73 followers
April 14, 2018
সফট কপি পড়লাম। বইটাতে কি মাত্র ৪ টাই গল্প?
সাইন্স ফিকশন হিসেবে ততটা ভালো মনে হয়নি। কিন্তু 'জাদুকর' ও 'সম্পর্ক' গল্পদুটো খুব সুন্দর। নির্মল সুন্দর। :) একটা ছোট্ট তথ্যগত ভুল আছে 'সম্পর্ক' গল্পে। বলা হয়েছে, নারীদের ভেতরে x ও y দু'রকম ক্রোমোজোম আছে। অথচ নারীদের দেহে থাকে x x ক্রোমোজোম।

যদিও ভুল ভুলই :'( একটা সুন্দর লেখার জন্য এই ভুলটুকু মাফ। :)
215 reviews4 followers
May 4, 2019
৪টা গল্প নিয়ে এই বই।

অঁহক গল্পটাই সবচেয়ে ভাল লেগেছে।

আর ভাল লেগেছে সম্পর্ক গল্পটা। বাইরে থেকে এক জোড়া মানব-মানবীকে দেখে যেমন লাগে ভেতরে হয়তো সম্পর্ক অতটা জটিল নয়। আবার এক দিক দিয়ে দেখলে আরো অনেক বেশি, অন্তহীন অসীমের মতন জটিল।
Profile Image for Sam.
25 reviews7 followers
November 4, 2015
4 short stories, each associated with aliens. NICE! :D
Displaying 1 - 23 of 23 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.