সুপারকপ অর্ক'র এই দ্বিতীয় রহস্যভেদের কাহিনিটি প্রথমের তুলনায় ভালো লাগল। সীমান্তবর্তী অঞ্চলে বেশ কিছু অন্তর্ধান এবং খুনের রহস্য ভেদের জন্য ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে অর্ককে সেখানে পাঠানো হয়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাত, মুখ, মাথা এবং হৃদয় ব্যবহার করে সমস্যার সমাধান করে অর্ক। সেই ফাঁকে প্রেম, ক্রিপটোগ্রাফি, কিঞ্চিৎ তন্ত্রঘেঁষা আতঙ্ক, আর একটি অপ্রত্যাশিত চমকেরও মুখোমুখি হই আমরা। এইভাবে উন্নতি করতে থাকলে আগামী দিনে অর্ক আরও নিখুঁত এবং আকর্ষণীয় হয়ে উঠবে— এমন আশাই করা যায়।