Jump to ratings and reviews
Rate this book

কুলুপাহাড়

Rate this book
নির্জন গ্রামের শেষ প্রান্তে নদের ধারে এক রহস্যময় পাহাড়, সেই পাহাড়কে কেন্দ্র করে একে একে ঘটতে থাকে অদ্ভূত সব ঘটনা! পাহাড় নাকি মাঝে মাঝে মানুষকে নদের গভীরে টেনে নিয়ে যায়! পাহাড়ের মাঝে আছে এক প্রাচীন মূর্তি, সেই মূর্তির রহস্যই বা কি?

15 pages, ebook

Published January 1, 2022

Loading...
Loading...

About the author

Bappy Khan

28 books236 followers
An Author, Musician & Media Worker.

Facebook:

Profile: https://www.facebook.com/BPBappykhanbp/

Page:
https://www.facebook.com/worksbybappy...

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
3 (23%)
3 stars
8 (61%)
2 stars
2 (15%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Rafia Rahman.
419 reviews227 followers
January 30, 2023
নাম: কুলুপাহাড়
লেখক: বাপ্পী খান
জনরা: হরর থ্রিলার
বইঘর প্রকাশ: অক্টোবর ২০২২
পৃষ্ঠা সংখ্যা: ১৫
ই-বুক মূল্য: ২০/-

পাহাড়ি অঞ্চল, জঙ্গল, আদিবাসী গোষ্ঠীদের নিয়ে প্রচলিত আছে বেশ কিছু মিথ। সত্য-মিথ্যার ভেদাভেদে বিতর্ক তো চলেই। কিন্তু যদি মিথ সত্যে পরিণত হয়ে ভয়াবহ রূপে সামনে এসে দাড়ায় তখন?

বড়ো নৌকায় করে মাছ ধরতে গেছে কলিম মাঝি সাথে নুবুকেও নিয়েছে। হঠাৎ জালে টান পড়ে। টেনে তুলে দেখে কোনো মূর্তির ভাঙা পা। কেমন জানি হলুদাভ আলো ঠিকরে বের হচ্ছে! কলিম মাঝি শোনায় ❝কুলুপাহাড়❞- এর প্রচলিত মিথ। পা'টা ফেলে দেয় নদীর গভীরে। কিন্তু নুবুর মনে লোভ জেগে উঠে। সে কোনো মিথ মানবে না। এটা নিশ্চয়ই সোনার মূর্তি! কাউকে না বলে নুবু বেড়িয়ে যায় উত্তাল নদীতে...

পিচ্চি একটা গল্প দুই মাঝিকে নিয়ে। প্রবীণ মাঝি কলিম, পূর্বপুরুষদের থেকে শোনা ❝কুলুপাহাড়❞- মিথে অগাধ বিশ্বাস। নদীর গভীরে লুকিয়ে থাকে এই রহস্যময় পাহাড়। মাঝেমধ্যে জেগে উঠে আর টেনে নিয়ে যায় মাঝিদের। গালগল্প বলে উড়িয়ে দেয় নুবু। বেশিদিন হয়নি সে এই এলাকায় এসেছে। লোভে পড়ে একাই অভিযানে বেড়িয়ে পড়ে। কিন্তু কী আছে কপালে? মোটামুটি ধাঁচের অতিপ্রাকৃতিক ছোট গল্প। ভালো লেগেছে তবে ভয় তেমন লাগে নাই। মিথ, পারিপার্শ্বিক বর্ণনা দারুণ হয়েছে বিশেষ করে শেষের কয়েক পেজ।
Profile Image for Rafia Rahman.
419 reviews227 followers
August 3, 2023

Profile Image for Sakib A. Jami.
369 reviews47 followers
April 19, 2023
লোকে বলে, পার্বত্য এই এলাকায় নদীর নিচে একটি পাহাড় লুকানো আছে। যার নাম কুলুপাহাড়। মাঝামাঝি ভেসে ওঠে, মানব সম্প্রদায়ের কোনো একজনকে টান দিয়ে আবার হারিয়ে যায় জলের অতলে। বাপ দাদাদের এই কুসংস্কার এলাকার মানুষ বিশ্বাস করলেও নতুন করে কেউ এখানে এলে বিশ্বাস করতে চায় না। এসব তো কুসংস্কার! আজকালকার যুগে কেউ এসব বিশ্বাস করে?

তাই কলিম মাঝির কথা বিশ্বাস করে না নুবু। তাদের জালে জড়িয়ে যাওয়া অদ্ভুত দর্শন বস্তু কোনো পাহাড়ের অংশ নয় বলে বিশ্বাস নুবুর। ভেতরের হলুদ আলো যেন স্বর্ণের আলোকছটা। কোনো গুপ্তধন?

সবার অগোচরে নুবু তাই ছুটে যায় গুপ্তধন শিকারে। কিন্তু এমন কিছু হবে আগে জানলে, কুসংস্কারকে বিশ্বাস করে নেওয়াই ভালো হতো। কী হয়েছে নুবুর সাথে? ফিরে আসতে পারবে সে?

লেখক বাপ্পী খানের ছোটো গল্প "কুলুপাহাড়"। ছোটো গল্প হিসেবে বেশ। অভিজ্ঞদের কথা না শুনে লোভের বশবর্তী হয়ে কোথাও যাওয়া বোধহয় ঠিক নয়। এর ফলাফল ভালো নাও হতে পারে। গল্পটি যেন সেই শিক্ষা দেয়। অতি লোভ বিপদের কারণ।

শেষের অংশটা ভালো লেগেছে। লেখকের স্বাভাবিক গল্প বলার ধরন বেশ ছিল। এ ধরনের ছোটো গল্প শুয়ে সময় কাটানোর জন্য বেশ উপযোগী। ছোট্ট এ গল্পেও টানটান উত্তেজনা, পরবর্তীতে কী হবে তা জানার আকাঙ্ক্ষা... দারুণ উপভোগ্য লেগেছে।

▪️বই : কুলুপাহাড়
▪️লেখক : বাপ্পী খান
▪️ইবুক : বইঘর
▪️অধ্যায় : ২
Displaying 1 - 3 of 3 reviews