Jump to ratings and reviews

দীপু নাম্বার টু

ভূমিকা:
"আমি যখন পদার্থ বিজ্ঞানে ডি.এইচ.ডি করার জন্যে যুক্তরাষ্ট্রে গিয়েছি তখন সেখানে আমি একেবারেই একা, বাংলায় কথা বলার একজন মানুষও নেই। পড়াশোনার প্রচন্ড চাপ, সিয়াটলের মেঘে ঢাকা ধূসর আকাশ, গুড়িগুড়ি বৃষ্টি, কনকনে শীত সব মিলিয়ে খুব মন খারাপ করা নিঃসঙ্গ একটা পরিবেশ। একাকীত্ব দূর করার জন্যে আমি তখন কল্পনায় একটা কিশোর তৈরি করে নিয়েছিলাম। তার নাম দিয়েছিলাম দীপু। যখন মন খারাপ হতো সেই কিশোরটি তখন আমাকে সঙ্গ দিতো। বিশ্ববিদ্যালয়ের বৃষ্টিভেজা ক্যাম্পাসের পিঠে ব্যাকপেক নিয়ে হাঁটতে হাঁটতে সেই কাল্পনিক চরিত্রকে তা আপনজনদের প্রায় সত্যিকার মানুষদের মতো দেখতে পেতাম। এক সময় সেই কিশোর আর তার প্রিয় মানুষদের সুখ-দুঃখ আর অ্যাডভেঞ্চারের কাহিনীটা লিখতে বসেছি, গভীর ভালোবাসা নিয়ে লিখে শেষ করেছি। লেখা শেষ হলে নাম দিয়েছি দীপু নাম্বার টু!

দীপু নাম্বার ‍টু এখনও আমার খুব প্রিয় উপন্যাস। আমার খুব সৌভাগ্য এই দেশের ছেলেমেয়েরা এই উপন্যাসটিকে ঠিক আমার মতোই গভীর ভালোবাসার সাথে গ্রহণ করেছিল। প্রায় তিন দশক আগে লেখা এই উপন্যাসটি আজ আবার নূতন আঙ্গিকে সময় প্রকাশন থেকে বের হতে যাচ্ছে, এই সময়টিতে আমি আমার শিশু কিশোর পাঠক পাঠিকাদের গভীর মমতার সাথে স্মরণ করছি।"

87 pages, Hardcover

First published July 1, 1984

Loading...
Loading...

About the author

Muhammed Zafar Iqbal

399 books1,630 followers
মুহম্মদ জাফর ইকবাল (Bengali)

Muhammed Zafar Iqbal (Bengali: মুহম্মদ জাফর ইকবাল) is one of the most famous Bangladeshi author of Science-Fiction and Children's Literature ever to grace the Bengali literary community since the country's independence in 1971. He is a professor of Computer Science & Engineering at Shahjalal University of Science and Technology (SUST). Before that, Iqbal worked as a research scientist in Bell Communication Research for six years until 1994.

Birth and Family Background:
Iqbal was born on 23 December 1952 in Sylhet. His father, Foyzur Rahman Ahmed, was a police officer. In his childhood, he traveled various part of Bangladesh, because of his father's transferring job. Zafar Iqbal was encouraged by his father for writing at an early life. He wrote his first science fiction work at the age of seven. On 5 May 1971, during the liberation war of Bangladesh, the Pakistan's invading army captured his father and killed him brutally in the bank of a river.

Education:
Iqbal passed SSC exam from Bogra Zilla School in 1968 and HSC exam from Dhaka College in 1970. He earned his BSc in Physics from Dhaka University in 1976. In the same year Iqbal went to University of Washington to obtain his PhD and earned the degree in 1982.

Personal Life:
Iqbal married Dr. Yasmeen Haque in 1978. Yasmeen is the Dean of the Life Science Department, Head of the Physics Department, Provost of the Shohid Janoni Jahanara Imam Hall and a researcher at SUST. They have two children - son Nabil and daughter Yeshim. Yeshim translated the book Amar Bondhu Rashed (Rashed, My Friend) written by her father. Iqbal's elder brother, Humayun Ahmed, was the most popular author and film-maker of Bangladesh since its independence. Humayun died after a nine-month struggle against colorectal cancer on the 19 July 2012. His younger brother, Ahsan Habib, is the editor of the satirical magazine, Unmad and one of the most reknowned cartoonist of Bangladesh.

Academic Career:
After obtaining PhD degree, Iqbal worked as a post-doctoral researcher at California Institute of Technology (CalTech) from 1983 to 1988. He then joined Bell Communications Research (Bellcore), a separate corporation from the Bell Labs (now Telcordia Technologies), as a Research Scientist. He left the institute in 1994 and joined the faculty of the Department of CSE of SUST.

Literary career:
Iqbal started writing stories from a very early age. Iqbal wrote his first short story at the age of seven. While studying in the Dhaka University Iqbal's story Copotronic Bhalobasa was published in a local magazine. But, a number of readers at that time felt that the story was based on a foreign story. To answer this allegation, he later rewrote the story and published the story in collection of stories named Copotronic Sukh Dukkho. Since then he is the most popular writer both in Bengali Science-Fiction and in Juvenile Leterature of the country.

Other Activities and Awards:
Zafar Iqbal won the Bangla Academy Award, the highest award in literature in Bangladesh, in 2004. Iqbal also played a leading role in founding Bangladesh Mathematical Olympiad. In 2011 he won Rotary SEED Award for his contribution in field of education.

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2,624 (54%)
4 stars
1,587 (33%)
3 stars
456 (9%)
2 stars
71 (1%)
1 star
37 (<1%)
Displaying 1 - 30 of 132 reviews
Profile Image for Aishu Rehman.
1,148 reviews1,213 followers
May 1, 2019
দীপু নাম্বার টু পড়ে অন্তত ঘন্টা দুয়েক আমিও ছিলাম আমার কৈশোরে। খুব ছোটবেলায় "দীপু নাম্বার টু" মুভিটা দেখেছিলাম। অল্প বয়সে মুভিটা মনে বেশ দাগ কেটেছিলো। আজ বইটাই খুব পড়তে ইচ্ছে হলো। তাই পড়েও ফেললাম। সেই আগের মতই মনে দাগ কেটে গেল । কিশোরদের এডভেঞ্চার কাহিনী বইটির একটি আকর্ষনীয় দিক। মূলত এটি এডভেঞ্চার উপন্যাস হলেও দীপুর জীবনপ্রবাহের ঘটনাগুলো আমার বেশী ভাল লেগেছে।

দীপু চরিত্রের পাশাপাশি দীপুর বাবাকে প্রচন্ড ভাল লেগেছে ব্যক্তিগত ভাবে। বাস্তববাদী এসব মানুষ আর তাদের সন্তানেরা যেন সবসময় ভাল থাকে। বন্ধুত্ব, একতা, সৎ সাহস, দৃঢ়তা। যান্ত্রিক জীবনে কৈশোরের এই রূপগুলো আজ কেন যেন বিবর্ণ।
Profile Image for শালেকুল পলাশ.
274 reviews34 followers
December 31, 2017
গল্পের নাম ভুমিকায় আছে দীপু নামের এক কিশোর। যাকে প্রতিবছর তার বাবার চাকুরীর বদলির জন্য স্কুল চেঞ্জ করতে হয়। কোন এক যায়গায় মনে হয় না সে ১ বছরের বেশী থেকেছে এবং একই স্কুলে ২ টা ক্লাস পেয়েছে। তাই হয়ত ভাল ছাত্র হবার পরও তার রোল বার বার পিছনে চলে যায়। কিন্তু বই এর নাম দীপু সেটা বোধগোম্য কিন্তু "দীপু নাম্বার টু" কেন? কেননা এবার (৮ শ্রেনীতে) সে যেখানে এসেছে সেখানে আগে থেকেই দীপু নামের একজন ছিলই তাই নাম নিয়ে বিভ্রান্তি যাতে না হয় তাই তার নাম দীপু নাম্বার টু। নতুন পরিবেশে সভজেই সে মানায়ে নেয়। বন্ধু হয়ে ওঠে সে সবার, একজন ব্যাতীত, তারেক। যদিও তারেক আর দীপুকে নিয়েই কাহিনী এগিয়ে যায়। মাঝে আভির্ভাব হয় দীপুর মায়ের। কিশোর মনস্তত ফুটে উঠেছে দীপু নাম্বার টু এর মাধ্যমে।

পাঠ প্রতিক্রিয়াঃ বই অনুসারে বানানো মুভিটা মনে হয় দেখা হয়ে গেছে কয়েকবার ছোট থাকতে। দীপুরে চেহারা এখনো ভুলতে পারিনি। তাই বই পড়ার সময় সিনামার সব চরিত্রগুলো নাম ভুমিকায় চোখের সামনে ঘোরা ফিরা করছিল বার বার।
Profile Image for Rafia Rahman.
423 reviews234 followers
December 6, 2021
এতোবার বইটা পড়েছি ও মুভি দেখেছি তাও মুগ্ধতা একটুও কমেনি। যতই পড়ি ততই ভালো লাগে। বারবার মনে হয়; ইস, আমারও যদি এমন ফ্রেন্ড গ্যাং থাকতো! কতো এডভেঞ্চার আর মজা করতে পারতাম।
Profile Image for Niloy Chakraborty.
4 reviews4 followers
June 24, 2025
7.5/10
বাংলাদেশি লেখকের লেখা আমার পড়া প্রথম উপন্যাস। বাল্যকালে দিপুর মতো এবং বড় হলে দিপুর বাবার মতো হতে পারলে নিজেকে ধন্য মনে করব। গদ্য অত্যন্ত গতিশীল, কিশোরদের জন্য একদম উপযোগী। গল্পটাও বেশ ভালো। চরিত্র গঠন অত্যন্ত সুন্দর । শেষের এডভেঞ্চার অত্যন্ত উপভোগ্য।
Profile Image for Rocky Rahman.
108 reviews10 followers
June 30, 2023
প্রাইমারি স্কুলে থাকতে বড় ভাইয়া স্কুলের বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে বইটি এনেছিলো।
তখন বইটি পড়েছিলাম, যার রেশ বেশ লম্বা সময় ধরে ছিলো।
এটিই জাফর ইকবালের পড়া আমার আমার প্রথম বই।
এটি তারা সেরা বইগুলোর একটি।
Profile Image for Md. Faysal Alam Riyad.
318 reviews22 followers
October 11, 2016
ছোট বেলায় যে কয়টা মুভি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছি দীপু নাম্বার টু তার মাঝে অন্যতম। প্রথমবারের মত বইটা পড়লাম। প্রতিটি লাইন পড়ার সময় চোখের সামনে কাহিনীগুলো ভেসে উঠছিল। খুবই চমৎকার একটি বই।
Profile Image for Mahmuda Mim.
16 reviews1 follower
January 15, 2019
জাফর স্যারের বই বেশি পড়াটা ভালো না। অল্প পড়ে মুগ্ধ থাকুন। বেশি পড়লে সব ঘুরে ফিরে একই লাগবে।
Profile Image for Mubtasim  Fuad.
464 reviews83 followers
October 6, 2025
আবারো একটা বই শেষ করলাম আর শেষ করে তীব্র আফসোস মনের ভিতর কাজ করছে, এই বই কেননননন আমি আমার ছোটবেলায় পড়ি নাই, কেননন? কেনন???

এত সুন্দর একটা গল্প যদি ছোটবেলায় পড়তাম তবে শতভাগ নিশ্চিত আমিও মাটির নিচ থেকে প্রাচীন কোন নগরী খুঁজে বের করার মিশনে লেগে পড়তাম, আফসোস.. আফসোস!!!

জাফর ইকবাল কি দারুণ ভাবেই না গল্পটা লিখেছেন। কিশোর বয়সী পিচ্চিদের মস্তিষ্কে রঙিন সব কল্পনা জাগানোতে তার ভূমিকা ষোলআনা। ভাবতে অবাক লাগে এত দারুণ দারুণ সব গল্প উপন্যাস লেখা মানুষ একসময় ছেলেমেয়েদের চোখের মণি ছিলেন, প্রিয় লেখক ছিলেন, কল্পনার স্রস্টা ছিলেন...আর আজ, সেই একই জেনারেশনের পোলপানের কাছে গালি খান শুধু তার ব্যক্তিত্বহীনতা ও তোষামুদে ব্যাবহারের ফলে, আবারো আফসোস!

সিনেমাটা এখনো দেখা হয় নাই, তবে দেখবো সময় করে। ইসসস আমারো একটা গ্যাং যদি থাকত, নির্ঘাত বেরিয়ে পড়তাম...আ্যহহহহ কান্না আসতেছে 🥲
Profile Image for Md Ishtiaque Yunus.
50 reviews
December 28, 2017
ভাইয়া বললো, "আজকে দুপুরে টিভিতে 'দীপু নাম্বার টু' দেখাবে।"

আমি তখন ক্লাস ওয়ানে পড়ি। 'দীপু নাম্বার টু' নিয়ে আমার কোন আগ্রহ নেই। বাসায় এই নামে একটা বই আছে। প্রচ্ছদে গর্তের সামনে একটা ছেলে উদ্বিগ্ন দৃষ্টিতে কী যেন দেখছে এরকম একটা ছবি দেয়া। প্রচ্ছদটা আমাকে আকর্ষণ করেনি। আমি ধরেই নিলাম সিনেমাটা মজার হবে না। ভাইয়া অনেক উৎসাহ নিয়ে দুপুরের আগে থেকেই টিভির সামনে বসে রইলো। একসময় 'দীপু নাম্বার টু' শুরু হলো এবং ঠিক সেসময় যে আপুটা আমাকে পড়ায় তিনি চলে এলেন। ভাইয়ার এতো উৎসাহ দেখে আমারো সিনেমাটা দেখার আগ্রহ হচ্ছিল। পড়ার মাঝখানে একবার উঁকি দিয়ে দেখে গেলাম, টিভিতে কী হচ্ছে। বিজ্ঞাপন ছাড়া কিছু চোখে পড়লো না।

পড়া শেষ হওয়ার পর, আরেকবার টিভির সামনে বসলাম। দীপু তার মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। মাঝখান থেকে দেখার জন্য কিছুই বুঝলাম না। একটু পর খেলার ডাক এলো। আমি দীপুকে তার মায়ের কাছে রেখে খেলতে চলে গেলাম।

এর অনেক দিন পর, ক্লাস সিক্সের বার্ষিক পরীক্ষা শেষে এক সন্ধ্যায় গর্তের সামনে দীপুর উদ্বিগ্ন দৃষ্টির প্রচ্ছদ দেয়া ওই বইটা পড়া শুরু করলাম। (এই বইটা ক্লাস থ্রি-ফোরে থাকার সময় একবার পড়ার চেষ্টা করেছিলাম। 'এত বড়' বই তখন পড়ার ধৈর্য্য হতো না। কয়েকটা প্যারা পড়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম।)

পরের দিন সকালে 'দীপু নাম্বার টু' শেষ হলো (শেষ না হলেই ভালো হতো)। আমি তখনো জানি না, আমার জীবনের প্রথম উপন্যাস আমি এই মাত্র পড়ে ফেললাম! আহা, কী অসাধারণ একটা বই!

এর কয়েকদিন পর, 'দীপু নাম্বার টু' সিনেমাটাও দেখি। চরিত্রগুলো একদম উপন্যাসের পাতা থেকে উঠে এসেছে!
Profile Image for Kesu.
370 reviews6 followers
June 14, 2020
This is a children adventure book. Dipu , a boy who studies in 8th standard . Due to his father travelling new places mentality, Dipu can't attend a single school for more than a year. Every year his father take him to different places so he has to change school every time. The story begins with Dipu's new school life where Dipu was called as Dipu no.2 because there a boy named Dipu already exists. On his first day he got bullied by his fellow classmate Tariq, but later on they became best friends. They got to know about their mother's secrets where their bonding begins.Tariq gifted him a precious Panther's scuplture and Dipu got to know from Tariq that he has discovered a secret archeological excavation site of Maurya Dynasty, where treasure may be kept there. That's where the story revolves all together how they faced smugglers and excavated the site.
.
.
The story is a short read, narrated beautifully. Every characters are portrayed really well, mainly Dipu's father's character. One thing that the book teaches us ' the person who seems bad can be good at heart '. After reading the book I have got to know that there is a movie adaptation of this book, and I have watched that too. They adpated really well too. Though it's in bengali and subtitle is not available, hope you will like the book. Happy reading.
Profile Image for Tasnima Oishee.
143 reviews37 followers
November 26, 2020
লেখক প্রথমেই বলছিলেন দীপু নামের এই বালকটিকে তিনি কল্পনা করেছিলেন তার একটা বন্ধু হিসেবে। আমেরিকায় তিনি যখন একা, দীপুর চরিত্রটিই ছিলো তার সংগী।

কেউ বললে বিশ্বাস করবে না, বহুদিন দীপুকে আমিও নিজের বন্ধু হিসেবে কল্পনা করেছি। দীপুর মতো এডভেঞ্চার করতে চেয়েছি, দীপুর বন্ধুদের মতো বন্ধু খুঁজে বেরিয়েছি বছরজুড়ে।

একটা সাদামাটা কিশোরীর কল্পনার দীপু কখনোই ধরা দেয়নি বাস্তবে তবে কল্পনার দীপুও কম যায় না। এখনও জীবনের জাগতিক প্যারা খেয়ে গেলে এই বইটার কথা মনে পড়ে- মনে পড়ে দীপু বলেছিলো- জীবনে কখনো নালিশ করতে হয় না। যার নিজের কিছু করার ক্ষমতা নেই, সেই নালিশ করে।
Profile Image for Sudipta.
238 reviews
June 30, 2013
ব্যক্তিগতভাবে উপন্যাস থেকে সিনেমার চরিত্রগুলো বেশি ফুটে উঠেছে বলে আমি মনে করি, যদিও আমি বই পড়ার চেয়ে সিনেমা কম দেখি। [ Personally I think it's cinema is too good than book, otherwise i watch some cinema than reading books. ]
Profile Image for Fazle Rabbi Riyad.
87 reviews28 followers
March 2, 2020
"দীপু নাম্বার টু" বাংলাদেশের কিশোর সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র। বই এবং সিনেমা দুইটিই এক অন্যতম আবেগের বিষয়। আমাদের সোনালি শৈশবের এক অন্যতম অংশ জুড়ে রয়েছে জাফর ইকবাল স্যারের এই অনবদ্য সৃষ্টি।
"দীপু নাম্বার টু" হাজার হাজার বছর ধরে বেঁচে থাকুক এদেশের তরুণ সমাজের মাঝে...
Profile Image for লোচন.
207 reviews51 followers
February 14, 2014
আমার খুব প্রিয় একটা বই।
Profile Image for Ashik Riham.
25 reviews3 followers
January 18, 2015
পিচ্চিকালের দুরন্তপনা আর গোয়েন্ধা গোয়েন্ধা ভাব।
Profile Image for Kamruzzaman  Emon.
10 reviews
February 23, 2015
অসাধারণ কিশোর উপন্যাস। এটি জাফর স্যারের মাস্টার পিস।
March 7, 2021
" ক্লাসের সামনে দাঁড়িয়ে দীপুর হঠাৎ খুব খারাপ লাগল। প্রতি বছর ওর নতুন জায়গায় নতুন স্কুলে গিয়ে নতুন ক্লাসে ঢুকতে হয়। মোটামুটি ভাল ছাত্র সে–ফার্স্ট না হলেও পরীক্ষায় সেকেন্ড থার্ড হয় সহজেই। অথচ বরাবর ওর রোল নাম্বার হয় সাতচল্লিশ, না হয় আটান্ন। নতুন স্কুলে গেলে রোল নাম্বার তো পেছনে হবেই! রোল নাম্বারের জন্যে ওর তেমন দুঃখ নেই কিন্তু নিজের স্কুলে নিজের বন্ধুবান্ধবদের ছেড়ে নতুন জায়গায় অপরিচিত ছেলেদের মাঝে হাজির হতে ওর খুব বিচ্ছিরি লাগে। অথচ দীপুর প্রতি বছরই তা করতে হয়—ওর আব্বা শুধুমাত্র ওর জন্যেই নাকি এক বছর অপেক্ষা করেন, না হয় কোথাও নাকি তার তিন মাসের বেশি থাকতে ভাল লাগে না! পৃথিবীর সব কয়টা আব্বা একরকম, অথচ ওর আব্বা যে কেমন করে সম্পূর্ণ অন্যরকম হয়ে গেলেন, দীপু এখনও বুঝে উঠতে পারে না। "

আমার প্রথম বই পড়ার যাত্রা শুরু হয় কোভিড - ১৯ এর সময়, তাও জাফর স্যারের লিখা সায়েন্স ফিকশন তিতুনি এবং তিতুনি দ্বারা। এভাবে আমার বন্ধু রাশেদ, আমি তপু, কেপলার টুটুবি, দীপু নাম্বার টু এবং স্যারের লিখা ইত্যাদি বই পড়া।
আমার সবচেয়ে প্রিয় বইগুলোর মধ্যে "আমার
বন্ধু রাশেদ, আমি তপু ও দীপু নাম্বার টু এবং অবশ্যই
স্যারের লিখা ইত্যাদি ইত্যাদি বই। পৃথিবীতে প্রিয় লেখকের নিজেরও প্রিয় বই পড়ার মতো সুন্দর আর কিছু নেই। ❤️❤️
Profile Image for Raisa Rahman.
5 reviews
May 31, 2025
ক্লাস সেভেনে পড়ি তখন। জীবনে প্রথম বিশ্বসাহিত্যকেন্দ্রের সদস্য হয়ে প্রথম এই বইটা হাতে নেই।৩টা পিরিয়ডে আমার হাফ শেষ। বাসায় এসে বাকিটুকু শেষ করে দ্বিতীয় বারের মত আবার পড়া শুরু করেছিলাম।বইটা আমার কাছে সেই ক্লাস সেভেনের স্মৃতি। অনেক বছর চলে গেছে।আমাদের শৈশব কৈশোর কেটে গেছে।কিছু বই থাকে যা আমাদের কিছু সময়কে স্মরণে রাখে আজীবন।
Profile Image for Alvi Rahman Shovon.
531 reviews21 followers
November 29, 2024
শৈশবে যেই বইটা পড়ে ভাবতাম, ইস! আমারও যদি এমন একটা ফ্রেন্ড গ্যাং থাকতো!
Profile Image for সম্পা  হালদার.
71 reviews14 followers
May 12, 2021
নিঃসন্দেহে ছোট্টবেলার প্রথম ভালোবাসা।এই বইয়ের মধ্য দিয়েই জাফর ইকবাল স্যারকে চেনা।এই বইটি পড়েই ক্লাস সিক্সে পড়া আমি প্রথম কোনো বই পড়ে কেঁদেছিলাম।আবারো পড়ে দেখতে হবে একই রকম অনুভূতি হয় কিনা।
Profile Image for Sourov Roy.
168 reviews32 followers
September 30, 2014
বইটা পড়ার পর ৫ এপ্রিল এই লেখাটা ফেসবুকে পোস্ট করেছিলাম-
বলিতে বড়ই লজ্জা করিতেছে! তবুও সাহসের সঞ্চার করিয়া বলিয়াই ফেলি! ঘটনা হইল অবশেষে “দীপু নাম্বার টু” আমি পড়িলাম!! মুহম্মদ জাফর ইকবাল স্যারের কিশোর উপন্যাস এবং সায়েন্স ফিকশন এর সিংহভাগই আমার পঠিত। মাত্র দু’একটি কোন উপায়ে রেহাই পাইয়া গিয়াছে। কোন এক অদ্ভুত কারণে সেই অপঠিতদের ছোট্ট দলে “দীপু নাম্বার টু” স্থান লাভ করিয়া ফেলেছিল। ইহাই আমার লজ্জার কারণ! আশা করি তাহার জন্য যাহারা আমার বড় তাহারা বকিবেন না। লজ্জাও দিবেন না, এমনিতেই বড় লজ্জা পাইয়াছি! এই উপন্যাস অপঠিত রয়েছে এমন বাংলাদেশী পাঠক লণ্ঠন লইয়াও খুঁজিয়া বাহির করা দুষ্কর! এই বই অবলম্বনে নির্মিত চলচিত্রখানা পর্যন্ত আমি দর্শন করিয়া ফেলেছিলাম, বেশ কয়েকবার! কিন্তু পড়া আর হইতে ছিল না। অবশেষে গতপরশু মাঝ রাত্রিতে (ইংরেজি হিসেবে গতকল্য!) আমি এই শুভকাজ সম্পন্ন করিলাম। পড়িয়া বড়ই আনন্দ লাভ করিয়াছি। যদিও সাথে বুঝেছি, ইহা অনেক পূর্বেই আমার পঠন করা উচিৎ ছিল। তাহা হইলে আরও উপভোগ করিতে পারিতাম। যাহা হউক, আর কথা না বাড়াই! শুধু বলি এই লেখার কিছু কিছু স্থান বাস্তবিকভাবেই হৃদয় স্পর্শ করে।

(বিঃদ্র- যাহারা এই গুরুচণ্ডালী দোষে দুষ্ট লেখা পড়িয়া বিরক্ত হইতেছেন, তাহাদের কাছে এই অধম ক্ষমা প্রাথনা করিতেছে। আসলে আজিকে হঠাৎ করিয়াই সাধু ভাষা প্রয়োগ করিবার আকাঙ্ক্ষা জাগিয়া উঠিল মনে। তবে সাধুর সাথে চলিত মশায়ও মিলিয়া মিশিয়া গিয়েছেন। যাহারা ভাবিতেছেন ইহাও আমি ইচ্ছা করিয়া করিয়াছি, ভুল ভাবিতেছেন! আমি যে শৈশবকালে বাংলা ব্যাকরণ পড়িবার সময় পর্যাপ্ত মনোযোগ দেই নাই, ইহা শুধু তাহার বাস্তব প্রমাণ মাত্র! তাই আমার অল্প জ্ঞানের সল্প প্রয়োগে বাংলা ভাষার এই দুর্গতি!)
Profile Image for Mridul Syed.
49 reviews4 followers
December 25, 2018
জাফর ইকবালের এই গল্পটা নিয়ে ম্যুভিও করা হয়েছে। আমি ম্যুভিটাই প্রথমে দেখেছিলাম। গল্পসংক্ষেপ পড়তে চাইলে গুগলে সার্চ দিয়ে পড়তে পারেন। তাই আর গল্পসংক্ষেপ দিচ্ছি না।
ক্লাস টেন এ থাকতে পড়েছিলাম হয়তো। জাফর ইকবালের অন্যান্য কিশোর উপন্যাসের চাইতে দীপু নাম্বার ২, আমার বন্ধু রাশেদ, রাশা, আমি তপু, ক্যাম্প এইগুলা অনেক অনেক বেশি ই ভালো। তাই অন্যগুলা না পড়া থাকলেও একটু সময় করে ফ্রেস মাইন্ড নিয়ে এই কয়েকটা একটু পড়ে ফেলবেন। আর দীপু নাম্বার ২ এবং আমার বন্ধু রাশেদ এই দুইটা নিয়ে যেহেতু ম্যুভিও আছে তাই এই দুইটা উপন্যাস পড়ার সময় চরিত্রগুলো চোখে ভাসে একেবারে জীবন্ত। তাই ভালো লাগার মাত্রাটা আরো বেড়ে যায়
Profile Image for Mir Khalid.
15 reviews
January 8, 2018
A story of a boy named Dipu (called Dipu number 2; because there was another boy with same name), who admitted to a new school where he adapt new environment, makes a bully(Tareq) to a friend, makes a thrilling adventure with Tareq to find a statue from a archaeological dig-site, then fighting off smugglers.

It's a story of teen boy facing hard time in Bangladeshi school with classmates, teachers and knowing different people. If you read this you get a glimpse of a bully, a victim and their relationship turning into friendship.
Profile Image for Tasnim Dewan  Orin.
176 reviews79 followers
September 7, 2015
Dipu teaches me how important is to have friends to survive this world or a new place despite all odds. I love every single character from this book. This book is about friendship, courage and above all unity.
Profile Image for Foysol Ahmed.
32 reviews28 followers
December 30, 2014
Dipu no.2! itz a common thing in our school that if there two students in same name we gave number. I saw the movie first than i read the book i think the movie was better than the book.
Displaying 1 - 30 of 132 reviews