Jump to ratings and reviews

ছায়ানট | Chayanot

সূচিপত্র :: বিজয়িনী; কমল-কাঁটা; চৈতী হাওয়া; বেদনা-অভিযান; নিশীথ-প্রীতম; অ-বেলায়; হার-মান-হার; লক্ষ্মীছাড়া; শেষের গান; নিরুদ্দেশের যাত্রী; চিরন্তনী প্রিয়া; বেদনা-মণি; পরশ-পূজা; অনাদৃতা; শায়ক-বেঁধা পাখি; হারা-মণি; নীল-পরী; স্নেহ-ভীতু; পলাতকা; চিরশিশু; মানস-বধূ; দহন-মালা; বিদায়-বেলায়; অকরুণ পিয়া; ব্যথা-নিশীথ; সন্ধ্যাতারা; দূরের বন্ধু; আশা; মরমী; মুক্তি-বার; আপন-পিয়াসী; বিবাগিনী; প্রতিবেশিনী; দুপুর-অভিসার; ছল-কুমারী; পাপড়ি খোলা; বিধুরা পথিক-প্রিয়া; মনের মানুষ; প্রিয়ার রূপ; বাদল-দিনে; কার বাঁশি বাজিল?; অ-কেজোর গান; স্তদ্ধ বাদল; চাঁদ-মুকুর; চির-চেনা; পাহাড়ী গান; অমর-কানন; পুবের হাওয়া; আল্‌তা-স্মৃতি; রৌদ্র-দগ্ধের গান;

64 pages, Hardcover

First published January 1, 1925

Loading...
Loading...

About the author

Kazi Nazrul Islam

162 books288 followers
Kazi Nazrul Islam (Bengali: কাজী নজরুল ইসলাম) was a Bengali poet, musician and revolutionary who pioneered poetic works espousing intense spiritual rebellion against fascism and oppression. His poetry and nationalist activism earned him the popular title of Bidrohi Kobi (Rebel Poet). Accomplishing a large body of acclaimed works through his life, Nazrul is officially recognised as the national poet of Bangladesh and commemorated in India.

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
10 (43%)
4 stars
8 (34%)
3 stars
5 (21%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Nuhash.
234 reviews8 followers
March 5, 2023
ছায়ানট" কাজী নজরুলের প্রেম বিরহের বই। স্মৃতি যার কাছে সম্পদ, চেতনা যার কাছে প্রেমিকা। এতে তার প্রেম-বিরহ-প্রেমিকার চাওয়া পাওয়া, কিছু গান আর নতুন জাগা সন্তানদের জন্য লেখা উত্তাল বিদ্রোহের কবিতা রয়েছে। তিনি প্রেমিক বিরহের। প্রেমিকার ঠোঁটে থাকা তিল স্পর্শ করতে না পারা, কিংবা প্রেমিকা তার থেকে দূরে থাকার জন্য তাকে ঘিরে তার শূন্যতা বইটিতে ফুটে উঠেছে।

শ্যাম বর্ষে হেমন্ত আসার আগে তার প্রিয়ার বিদায় তার বুকে মাদঙ্গের সুর তোলে। তিনি চির প্রেমিক। তার প্রিয়তমা গৃহে ফিরে না বলে কবি অভিমান করে বলেন,

" বাঁধন গৃহের সইল না তোর,
তাই বলে কি মায়াও ঘরের ডাক দেবে না তোকে?"

তিনি প্রিয়তমার বুকে মাথা রাখতে পারেন নি। তিনি কুসুম জাগার আগে প্রিয়তমার সৌন্দর্য দেখেও দেখতে পায় নি। তাই তিনি বলেন,
" ঝরার আগে যে কুসুম দেখেও দেখি নাই,
ও যে বৃথাই হাওয়ায় ছড়িয়ে গেল, ছোট্ট বুকের একটু সুরভি,
আজ তারি সেই শুকনো কাঁটা বিঁধচে বুকে ভাই
আহা সেই সুরভি আকাশ কাঁদায় ব্যথায় যেন সাঁঝের পূরবী।"


তার প্রিয়তমা হাসলে তার বুকে আগল ছিড়ে যায়। তিনি অসীম দুঃখ অনুভব করেন প্রিয়ার হাসি কেন তিনি অনুভব করতে পারেন না। বিদায় বেলায় তার ক্রন্দনরত মুখ তাকে আটকে রাখে, তার গোঁছগাছ করা ব্যাগে স্মৃতির পারদ পাহাড় হয়ে বসে থাকে। তিনি বলেন,

" ঐ হাসিই তো মোর ফাঁসি হলো,
ওকে ছিঁড়তে গেলে বুকে লাগে
কাতর কাঁদন ছাপা যে ও হাসির রাশিতে।"

প্রিয়াকে না পেয়ে তিনি কাঁদেন যেন পৃথিবীতে বৃষ্টি ঝরে তার কাঁন্দনে। তিনি পথের বাঁকে, পুষ্পের বিকাশে প্রিয়ার সৌরভ খুঁজে। তিনি বলেন,

"পথ হারিয়ে কেঁদে ফিরি, আর বাঁচিনে! কোথায় প্রিয়,
কোথায় নিরুদ্দেশ?"

26 reviews
August 23, 2022
তার বই রিভিউ দেয়ার ক্ষমতা আমার নেই।
Profile Image for Sohan.
277 reviews75 followers
June 16, 2020
প্রথম কাব্যগ্রন্থ যেথায় বিদ্রোহী কবিতা নেই। ছায়ানট প্রধানত প্রেম ও বিরহের কবিতার সংকলন।
Displaying 1 - 4 of 4 reviews