Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Charu Haque.

Charu Haque Charu Haque > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-15 of 15
“গ্রামবাসীর কাছ থেকে আদর না পাওয়া শিশুটা তার আকাঙ্ক্ষিত উষ্ণতা পেতে চেয়ে গোটা গ্রামকেই জ্বালিয়ে দিতে পারে। মানুষের সমাজ এভাবে সন্ত্রাসের সৃষ্টি করে। স্নেহ ও সম্মান না পাওয়া সন্ত্রস্ত মানুষেরা সুযোগে তাই সন্ত্রাসবাদী হয়ে যায়। চোখ গলে কান্নার বদলে আগুন বের হলে তারা তাদের অধিকারের প্রশ্নে রুখে দাঁড়ায়। এবং এ কারণেই ধনবান ও নির্ধন সকলের তরে বরাদ্দ রাখতে হয় ভালোবাসার। মহৌষধের মতন দরকার হয় মানবিকবোধ, সামাজিক সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার।”
Charu Haque
“বাংলাদেশে কম-খারাপ মানুষেরাই ভালো মানুষ হিসেবে বিদিত।”
Charu Haque
“প্রকৃতির রহস্য দুর্বোধ্য; নারী মানে প্রকৃতি।”
Charu Haque
“স্মৃতিশক্তির প্রখরতা প্রশংসনীয়, তবে ভুলতে পারার ক্ষমতা মানুষকে ক্ষেত্রবিশেষে স্বস্তিতে রাখে।”
Charu Haque
“কুড়ালের মনে নাও থাকতে পারে;
গাছ কিন্তু ভোলে না
কতখানি ছিলো আঘাতের গভীরতা”
Charu Haque
“সত্য অনুসন্ধানের দুর্গম পথে সন্দেহ মাথায় চেপে থাকা অত্যন্ত ভারী বোঝা, তবে তা প্রয়োজনীয় খুব।”
Charu Haque
“জাগতিক অর্থে রাজনৈতিক, অন্তরের প্রশ্নে আধ্যাত্মিক - যেকোন দিকে মানুষের তখুনি জাগরণ সম্ভব হয় যখন সে তার আত্মাকে অপমানিত হওয়া থেকে রক্ষা করতে চায়।”
Charu Haque
“ভালোবাসতে গিয়ে শিকড় গজিয়ে ফেলি। ছেড়ে চলে গেলে তাই হুড়মুড় করে ভেঙে পড়ি।”
Charu Haque
“বরং সফলেরাই দুর্বল, ভীত থাকে ব্যর্থতার ভয়ে।
বিপর্যস্ত মানুষ শক্তিমান- বেঁচে থাকার কৌশল জানে।”
Charu Haque
“যতই শান্তিকামী হোক মনের ভেতরটা, মানুষ তবুও সংঘাত এড়াতে পারে না। সংঘাত এড়িয়ে সমাজের সাথে সুনিপুণ সংহতি বজায় রাখে এমন অনেকে আছে। শান্তির স্বার্থে অপরের আঘাত আক্রমণ হজম করে ফেলে বেমালুম- এরকম মানুষও অগণন। কিন্তু সমস্ত সংঘাত, সম্পর্কের আঘাত এড়িয়ে যে মানুষটা বাধ্য হয় নিজের সম্মুখে দাঁড়াতে, সে কি পারে নিজের সাথে নিজের সংঘাত এড়িয়ে যেতে? পারে না। এবং নিজের ওপরে নাজিল হবার আগেকার সমস্ত সংঘাত তাই এড়িয়ে যাবার যৌক্তিকতা থাকে না। সমস্ত সংঘাত পরাজয়ের ভয়, প্রতিহিংসার জয় কিংবা সম্ভাবনা সম্ভব না হয়ে যাওয়া থেকে সৃষ্টি হয় না। কিছু সংঘাত অপরিহার্য জীবনের গভীরতর অর্থ ও আকাঙ্ক্ষিত সত্য আবিষ্কারের জন্য।”
Charu Haque
“ভাবনা মানুষকে জ্ঞানী করে তোলে, দুর্ভাবনা করে তোলে অথর্ব।”
Charu Haque
“ভেবে নিই
মানুষও ফুলের মতো,
বর্ণ গন্ধ সৌন্দর্যে যে যার মতো অনন্য। মানুষের মনে
আবেদন হারাবে আরোপিত মানদণ্ড, সৌন্দর্যবোধের তুলনামূলক সাহিত্য।”
Charu Haque
“মানুষের দুর্দশার দায় মিথ্যার ওপরেই বর্তায়। মিথ্যা আকাঙ্ক্ষা, মিথ্যা আশঙ্কা, মিথ্যা মানদণ্ড, মিথ্যা আদর্শ, মানুষে মানুষে মিথ্যা সম্পর্ক- মিথ্যাই সমূহ সর্বনাশের সারবস্তু। মিথ্যাকে আশ্রয়কারী মানুষ যুক্তি বুদ্ধি বিবেকের বদলে নিজেকে সঁপে দেয় শয়তানি শক্তির কাছে। সেই শয়তান দশ পিঁপড়া হয়ে দৈনন্দিন বা দার্শনিক সমস্ত দিক শৃঙ্খলিত করে ফেলে। মিথ্যাকে তাই তারা পরিত্যাগ করতে পারে না। মিথ্যাশ্রয়ী মানুষের মুক্তি মেলে না।”
Charu Haque
tags: lie
“আমাদের প্রতিটি পছন্দ, পছন্দের স্বাধীনতাকে কাজে লাগানো ঠিক করে দেয় আমরা পরমরূপী প্রকৃতিকে কিংবা আমাদের প্রকৃত আমিকে আরেকটু কাছে পাবো, নাকি তার কাছ থেকে দূরে সরে যাবো।
সম্প্রাসারণ, নইলে সংকোচন। সবশেষে তবুও শূন্যই সত্য একমাত্র।”
Charu Haque
“সুস্বাস্থ্যের সবচেয়ে বড় অংশটাই ওষুধ ও পথ্যের সাথে সম্পর্কিত নয়। এটার নিশ্চিতি হয় যখন মানুষের মনে, হৃদয়ে ও আত্মায় শান্তির সংস্থান হয়। ব্যক্তিস্বার্থে যারা অসৎ, অকৃতজ্ঞ, প্রতারক চরিত্র- তাদের ভেতরদেশ শান্তি থেকে বঞ্চিত, তারা স্বাস্থময়তার সুখ থেকে বঞ্চিত। কারণ, ভালোবাসাই এ সমস্ত ইতিবাচকতার উৎস, এবং তারা ভালোবাসায় অবিশ্বস্ত।”
Charu Haque