Safwan ’s review of রুদ্ধতায় > Likes and Comments

11 likes · 
Comments Showing 1-2 of 2 (2 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Tanjirul (new)

Tanjirul Islam আমার মনে হয় বইটা আপনার পড়া উচিত। আপনার অভিযোগের বিষয়গুলো বইয়ের মধ্যেই আছে, যা আবার পড়লে হয়তো আপনি কানেক্ট করতে পারবেন। Ruddhotay is deeper than you think as a one time read. And connect it to Elon Musk's Neuralink project. The future might come after decades later! ধন্যবাদ।


message 2: by Safwan (last edited Mar 09, 2026 06:54AM) (new)

Safwan  Mahmood Tanjirul wrote: "আমার মনে হয় বইটা আপনার পড়া উচিত। আপনার অভিযোগের বিষয়গুলো বইয়ের মধ্যেই আছে, যা আবার পড়লে হয়তো আপনি কানেক্ট করতে পারবেন। Ruddhotay is deeper than you think as a one time read. And connect it to Elon ..."

মতামতের জন্য ধন্যবাদ, ভাই। এই বইটার প্লট নিঃসন্দেহে ভালো, এটা আমি নিজেও স্বীকার করেছি। নিউরোকমের কনসেপ্টটা পড়তে গিয়ে ইলন মাস্কের Neuralink-এর কথাই মনে হয়েছে।
তবে আমার মতে, একটা ডিস্টোপিয়ান গল্পের গভীরতা ফুটিয়ে তুলতে ওয়ার্ল্ড বিল্ডিং-এর ডেপথ যেরকম প্রয়োজন, সেরকমটা রুদ্ধতায়-এ খুব বেশি নেই। স্পেস প্রিজনে ব্রেইনওয়াশিংয়ের প্রক্রিয়া, সেখানে রিগালের চিন্তাভাবনা (এপসেলনকে শোনানো কাহিনিগুলো না আবার, ওই অংশটা প্রচুর ফ্ল্যাট লেগেছে), কিংবা সেইচির লিফট নিয়ে ভাবনা—এই কয়েকটি জায়গা বাদ দিলে তেমন কিছু পাইনি যা সত্যিকার অর্থে চিন্তার খোরাক জোগায়। আর হাতে গোনা যে বিষয়গুলো আছে, সেগুলোও সব মিলিয়ে মূল গল্পের গভীরতা বাড়াতে খুব বড় কোনো প্রভাব ফেলেছে বলে মনে হয়নি।
এই কারণে বইটিকে আমি একটা লাইট রিড হিসেবেই বিবেচনা করেছি। গল্পের এক্সিকিউশন এবং এর ওয়ার্ল্ড বেশ সহজপাচ্য মনে হয়েছে। তবে লেখার কিছুটা রুক্ষ ভঙ্গি আবার পড়ার উপভোগ্যতাকে খানিকটা কমিয়েও দিয়েছে। আর বাকি খামতিগুলো তো রিভিউতেই বলেছি। তবে আমার বোঝারও ঘাটতি থাকতে পারে। আপনি যখন বলছেনই, সময় পেলে আরেকবার পড়ার চেষ্টা করব।


back to top