Shubhro Sinha > Shubhro's Quotes

Showing 1-2 of 2
sort by

  • #1
    Bibhutibhushan Bandyopadhyay
    “বুঝি না কেন এক-এক জাতির মধ্যে সভ্যতার কী বীজ লুক্কায়িত থাকে, তাহারা যত দিন যায় তত উন্নতি করে─ আবার অন্য জাতি হাজার বছর ধরিয়াও সেই একস্থানে স্থাণুবৎ নিশ্চল হইয়া থাকে? বর্বর আর্যজাতি চার-পাঁচ হাজার বছরের মধ্যে বেদ, উপনিষদ, পুরাণ, কাব্য, জ্যোতির্বিদ্যা, জ্যামিতি, চরক-সুশ্রুত লিখিল, দেশ জয় করিল, সাম্রাজ্য পত্তন করিল, ভেনাস দ্য মিলোর মূর্তি, পার্থেনন, তাজমহল, কোলোঁ ক্যাথিড্রাল গড়িল, দরবারি কানাড়া ও ফিফথ সিম্ফোনির সৃষ্টি করিল─ এরোপ্লেন, জাহাজ, রেলগাড়ি, বেতার, বিদ্যুৎ আবিষ্কার করিল─ অথচ পাপুয়া, নিউগিনি, অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীরা, আমাদের দেশের ওই মুণ্ডা, কোল, নাগা, কুকিগণ যেখানে সেখানেই কেন রহিয়াছে এই পাঁচ হাজার বছর?”
    ― Bibhutibhushan Bandyopadhyay, আরণ্যক

  • #2
    Bibhutibhushan Bandyopadhyay
    “দুঃখ জীবনের বড় সম্পদ;
    দৈন বড় সম্পদ; শোক, দারিদ্র, ব্যার্থতা
    বড় সম্পদ, মহৎ সম্পদ।
    যে জীবন শুধু ধনে মানে সার্থকতায়, সাফল্যে,
    সুখে- সম্পদে ভরা, শুধুই যেখানে না চাইতে পাওয়া,
    শুধুই চারিধারে প্রাচুর্যের, বিলাসের মেলা,
    যে জীবন অশ্রুকে জানে না
    অপমানকে জানে না, আশাহত ব্যার্থতাকে জানে না
    সে জীবন মরুভুমি
    সে সুখসম্পদ -ধনসম্পদ- ভরা ভয়ানক জীবনকে
    আমরা যেন ভয় করতে শিখি।”
    ― বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়



Rss