K M > K's Quotes

Showing 1-7 of 7
sort by

  • #1
    Manik Bandopadhyay
    “কুবের তো জানিত না যে তিন টাকায় দুআনার বেশি ফাঁকি দিবাব সাহস তাহার নাই বলিয়াই হোসেন তাহাকে বিশ্বাস করে! পাঁচটা টাকা কুবের কোনোদিন চুরি করিতে পরিবে না। শুধু সাহসের অভাবে নয়, দুআনার বেলায় যে বিবেক তাহার চুপ করিয়া থাকে পাঁচ টাকার বেলায় তাহাই গর্জন করিয়া উঠিবে।”
    মানিক বন্দ্যোপাধ্যায়, পদ্মা নদীর মাঝি

  • #2
    Manik Bandopadhyay
    “অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তাহার চোখ ঝলসাইয়া যায়।”
    Manik Bandopadhyay, পদ্মানদীর মাঝি

  • #3
    Manik Bandopadhyay
    “কেহ বিশ্বাস করে, কেহ করে না। যে বিশ্বাস করে সেও সত্য-মিথ্যা যাচাই করে না, যে অবিশ্বাস করে সেও না। বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নটা নির্ভর করে মানুষের খুশির উপর।”
    Manik Bandopadhyay, পুতুলনাচের ইতিকথা

  • #4
    Manik Bandopadhyay
    “বয়স্ক উপযুক্ত সন্তানকে বশ করা, জগতে এতবড় জয় আর নাই।”
    manik bandyopadhyay, পুতুলনাচের ইতিকথা

  • #5
    Manik Bandopadhyay
    “মেয়েমানুষের এরকম হয়, ওরকম হয়, সব রকম হয়, শুধু মনের মত হয় না।”
    Manik Bandopadhyay, পুতুলনাচের ইতিকথা
    tags: women

  • #6
    Manik Bandopadhyay
    “মনে পাপ থাকার এই একটা লক্ষণ। মনে হয়, সকলে বুঝি সব জানে।”
    Manik Bandopadhyay, পুতুলনাচের ইতিকথা
    tags: fear

  • #7
    Manik Bandopadhyay
    “ছেলে বড় হইলে কি কঠিন হইয়া দাঁড়ায় তার সঙ্গে মেশা। সে বন্ধু নয়,খাতক নয়,উপরওয়ালা নয়,কি যে সম্পর্ক দাঁড়ায় বয়স্ক ছেলের সঙ্গে মানুষের,ভগবান জানেন।”
    manik bandyopadhyay, পুতুলনাচের ইতিকথা



Rss
All Quotes



Tags From K’s Quotes