Biddut Kumar > Biddut's Quotes

Showing 1-6 of 6
sort by

  • #1
    Binoy Majumdar
    “সকল ফুলের কাছে এত মোহময় মনে যাবার পরেও
    মানুষেরা কিন্তু মাংস রন্ধনকালীন ঘ্রাণ সবচেয়ে বেশি ভালোবাসে”
    Binoy Majumdar, ফিরে এসো চাকা

  • #2
    Binoy Majumdar
    “বিদেশী চিত্রের মতো আগত, অপরিচিত হলে,
    কিংবা নক্ষত্রের মতো অতিপরিচিত হলে তবে
    আলাপে আগ্রহ আসে; অথচ পত্রের মতো ভুলে
    অন্য এক দুয়ারের কাছে উপনীত হয়ে যাই”
    Binoy Majumdar, ফিরে এসো চাকা

  • #3
    Binoy Majumdar
    “সকল প্রকার জ্বরে মাথা ধোয়া আমাদের ভালো লাগে ব'লে;
    তবুও কেন যে আজো, হায় হাসি, হায় দেবদারু,
    মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়।”
    Binoy Majumdar

  • #4
    Binoy Majumdar
    “আমি মুগ্ধ; উড়ে গেছ; ফিরে এসো, ফিরে এসো, চাকা,
    রথ হয়ে, জয় হয়ে, চিরন্তন কাব্য হয়ে এসো ।
    আমরা বিশুদ্ধ দেশে গান হবো, প্রেম হবো, অবয়বহীন
    সুর হয়ে লিপ্ত হবো পৃথীবীর সব আকাশে ।”
    Binoy Majumdar, ফিরে এসো চাকা

  • #5
    Binoy Majumdar
    “দীর্ঘ তৃষ্ণা ভুলে থাকি আবিষ্কারে, প্রেমে'

    'তবু সব বৃক্ষ আর পুষ্পকুঞ্জ যে যার ভূমিতে দূরে দূরে
    চিরকাল থেকে ভাবে মিলনের শ্বাসরোধী কথা'

    'অথচ পায়রা ছাড়া অন্য কোনো ওড়ার ক্ষমতাবতী পাখি
    বর্তমান যুগে আর মানুষের নিকটে আসে না'

    'কেন ব্যথা পাও বলো, পৃথিবীর বিয়োগে বিয়োগে?'

    'দেখেছি গাংচিলগুলি জাহাজের সঙ্গে সঙ্গে চলে,
    অথবা ফড়িং সেও নৌকার উপরে ভেসে থাকে
    ডানা না নেড়েই, এত স্বাভাবিক, সহজ, স্বাধীন'

    'শয়নভঙ্গীর মতো স্বাভাবিক সহজ জীবন
    পেতে হলে ঘ্রাণ নাও, হৃদয়ের অন্তর্গত ঘ্রাণ'

    'স্বাদ ছিল, তৃপ্তি ছিল যে সব আহার্য তারা প'চে
    ইতিহাস সৃষ্টি করে; সুখ ক্রমে ব্যথা হয়ে ওঠে'

    'অবশ্য তোমার কাছে যাবার সময়ে আলো লেগে
    নীলাভ হয়েছে দেখি অনেক আকাশ; দীর্ঘকাল
    শীতল আঁধারে থেকে গবেষণা শেষ হয়ে আসে'

    'নিকটে অমূল্য মণি, রত্ন নিয়ে চলার মতন
    কী এক উৎকন্ঠা যেন সর্বদা পীড়িত ক'রে রাখে”
    Binoy Majumdar, ফিরে এসো চাকা

  • #6
    Binoy Majumdar
    “কেন এই অবিশ্বাস, কেন আলোকিত অভিনয়?
    কী আছে এমন বর্ণ, গন্ধময়; জীবনের পথে,
    গ্রন্থের ভিতরে আমি বহুকাল গবেষক হয়ে
    লিপ্ত আছি, আমাদের অভিজ্ঞতা কীটের মতন ।
    জানি, সমাধান নেই; অথচ পালঙ্করাশি আছে,
    রাজকুমারীরা আছে- সুনিপুণ প্রস্তরে নির্মিত
    যারা বিবাহের পরে বারংবার জলে ভিজে ভিজে
    শৈবালে আবিষ্ট হয়ে সারস শ্যামল হতে পারে ।
    এখন তাদের রূপ কী আশ্চর্য ধবল লোহিত
    অকারণে খুঁজে ফেরা; আমি জানি, নীল হাসি নেই ।
    জঠরের ক্ষুধা তৃষ্ণা, অট্টালিকা, সচ্ছলতা আছে
    সফল মালার জন্য; হৃদয় পাহাড়ে ফেলে রাখো ।”
    Binoy Majumdar, ফিরে এসো চাকা



Rss
All Quotes



Tags From Biddut’s Quotes