Sarwar Rafat > Sarwar's Quotes

Showing 1-5 of 5
sort by

  • #1
    “অন্তত যথেষ্ট সফলই বলা উচিত এসব 'মাস্টারমাইন্ড' নামধারীদের। কারণ, তাদের প্ল্যান মেধাবীদের পরিণত করেছিল ম্যাশিনে, বীরযোদ্ধাদের অলস নাগরিকে; সেনাপতি হয়ে গেলো বিশ্বস্ত দাস আর লেখক কিংবা আর্টিস্টরা হলেন পোষা প্রাণী অথবা ট্রফি।”
    ― মিসবা

  • #2
    Samaresh Majumdar
    “মনোরমা পাশ ফিরে তাঁর শীর্ণ হাত বাড়িয়ে নাতনিকে জড়িয়ে ধরলেন । লোমচর্ম শরীরেও যে উত্তাপ থাকে তা দীপাবলীকে আশ্বস্ত করলো । তার মনে হলো বাইরের পুরুষদের সঙ্গে লড়াই করলেই যা পাওয়া যায়না নিজের মনের অন্ধকার সরালে তা পাওয়ার পথ পরিষ্কার হয় । সে মনোরমাকে আঁকড়ে ধরল । দীর্ঘ বয়সের ব্যবধান স্বত্তেও পরস্পর যেন একাত্ম ।”
    ― সমরেশ মজুমদার

  • #3
    Kazi Nazrul Islam
    “খেলিছ এ বিশ্ব লয়ে
    বিরাট শিশু আনমনে।
    প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
    নিরজনে প্রভু নিরজনে।।”
    ― Kazi Nazrul Islam

  • #4
    Sunil Gangopadhyay
    “তোমাকে যখন দেখি, তার
    চেয়ে বেশি দেখি
    যখন দেখি না।
    চড়ুই পাখিরা জানে
    আমি কার প্রতিক্ষায় বসে আছি-
    তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো!
    সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি-
    দেখা দাও, দেখা দাও,
    পরমুহূর্তেই ফের চোখ মুছি।
    হেসে বলি,
    তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি!”
    ― Sunil Gangopadhyay

  • #5
    Kazi Nazrul Islam
    “মোর ফুলবনে ছিল যত ফুল
    ভরি ডালি দিনূ ঢালি দেবতা মোর ।
    হায় নিলে না সে ফুল ছি ছি বেভুল
    নিলে তুলি খোপা খুলি কুসুম ডোর

    স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছে চলে
    জাগিয়া কেদে ডাকি দেবতায়
    প্রিয়তম প্রিয়তম প্রিয়তম ।।”
    ― Kazi Nazrul Islam



Rss