Rakesh Debnath > Rakesh's Quotes

Showing 1-26 of 26
sort by

  • #1
    William Blake
    “The road of excess leads to the palace of wisdom...You never know what is enough until you know what is more than enough.”
    William Blake, Proverbs of Hell

  • #2
    Oscar Wilde
    “Be yourself; everyone else is already taken.”
    Oscar Wilde

  • #3
    Albert Einstein
    “Two things are infinite: the universe and human stupidity; and I'm not sure about the universe.”
    Albert Einstein

  • #4
    Mae West
    “You only live once, but if you do it right, once is enough.”
    Mae West

  • #5
    Mahatma Gandhi
    “Be the change that you wish to see in the world.”
    Mahatma Gandhi

  • #6
    Robert Frost
    “In three words I can sum up everything I've learned about life: it goes on.”
    Robert Frost

  • #8
    Humayun Ahmed
    “হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায় ।সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় একেক জন একেক রকম করে হাসে”
    Humayun Ahmed, ময়ূরাক্ষী

  • #9
    Humayun Ahmed
    “আমার সমস্যার কথা রুপাকে কি আমি বলতে পারি? আমি কি বলতে পারি - আমার বাবার স্বপ্ন সফল করার জন্য সারাদিন আমি পথে পথে ঘুরি। মহাপুরুষ হবার সাধনা করি. যখন খুব ক্লান্তি অনভব করি তখন একটি নদীর স্বপ্ন দেখি। যে নদীর জল ছুয়ে ছুয়ে এক জন তরুনি ছুটে চলে যায়. এক বার শুধু থমকে দাড়িয়ে তাকায় আমার দিকে। তার চোখে গভীর মায়া ও গাঢ় বিষাদ। এই তরুনীটি আমার মা. আমার বাবা যাকে হত্যা করেছিলেন।
    এই সব কথা রুপাকে বলার কোনো অর্থ হয় না. বরং কোনো-কোনো দিন তরঙ্গিনী স্টোর থেকে টেলিফোন করে বলি - রুপা, তুমি কি এক্ষুনি নীল রঙের একটা সারি পরে তোমাদের ছাদে উঠে কার্নিশ ধরে নিচের দিকে তাকাবে? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। একটুখানি দাড়াও। আমি তোমাদের বাসার সামনের রাস্তা দিয়ে হেটে চলে যাব.
    আমি জানি রুপা আমার কথা বিশাস করে না, তবুও যত্ন করে সারি পরে. চুল বাধে। চোখে কাজলের ছোয়া লাগিয়ে কার্নিশ ধরে দাড়ায়। সে অপেক্ষা করে. আমি কখনো যাই না.
    আমাকে তো আর দশটা ছেলের মত হলে চলবে না. আমাকে হতে হবে অসাধরণ।আমি সারাদিন হাটি। আমার পথ শেষ হয় না. গন্তব্যহীন যে যাত্রা তার কোনো শেষ থাকার তো কথাও নয়.”
    Humayun Ahmed, ময়ূরাক্ষী

  • #10
    Humayun Ahmed
    “কিছু মানুষ ধরেই নিয়েছে তারা যা ভাবছে তাই ঠিক। তাদের জগতটাই একমাত্র সত্যি জগত। এরা রহস্য খুঁজবে না। এরা স্বপ্ন দেখবে না”
    Humayun Ahmed, ময়ূরাক্ষী

  • #11
    Humayun Ahmed
    “মানুষকে সহ্যের শেষসীমা পর্যন্ত নিয়ে যাওয়া সহজ কথা না। সবাই তা পারে না। যে পারে তার ক্ষমতাও হেলাফেলা করার মতো ক্ষমতা না।”
    Humayun Ahmed, ময়ূরাক্ষী

  • #12
    Humayun Ahmed
    “সমস্ত কষ্টের মূলে আছে আমাদের উচ্চাশা। আমার উচ্চাশা ছিল বলে প্রথমদিকে খুবই কষ্ট পেয়েছি। শেষেরদিকে উচ্চাশা ত্যাগ করতে পেরেছিলাম। তাই খানিকটা আনন্দে ছিলাম। আনন্দে থাকাটাই বড় কথা।”
    Humayun Ahmed, ময়ূরাক্ষী

  • #13
    Humayun Ahmed
    “মিথ্যা বলা মন্দ। তবে আনন্দের জন্য মিথ্যা বলায় অন্যায় নেই। মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি।

    বলছ কি এসব ? বুঝিয়ে বল।

    যেমন ধরুন, গল্প উপন্যাস এসব মিথ্যা। কিন্তু এসব মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি।”
    Humayun Ahmed, ময়ূরাক্ষী

  • #14
    Humayun Ahmed
    “এক জিনিস বেশিদিন ধরে রাখতে নেই। ভোল পাল্টাতে হয়। অনেকটা সাপের খোলস ছাড়ার মতো। কিছুদিন অন্য সাজে থাকব --- তারপর আবার......”
    Humayun Ahmed, ময়ূরাক্ষী

  • #15
    Humayun Ahmed
    “ভালোবাসার মানুষদের খুব কাছে কখনো যেতে নেই।”
    Humayun Ahmed, ময়ূরাক্ষী

  • #16
    Humayun Ahmed
    “হে মানব সন্তান, সুখের স্বরূপ নির্ধারণের চেষ্টা কর। যে সুখের স্বরূপ জেনেছে সে দুঃখ জেনেছে। দুঃখের বাস সুখের মাঝখানে।”
    Humayun Ahmed, দরজার ওপাশে

  • #17
    Humayun Ahmed
    “কোনো মেয়ে যদি জিজ্ঞেস করে - আপনি কি আমাকে চিনতে পারছেন, তাহলে তার মুখের উপর 'না' বলা যায় না। কেউ বললে আদালতে তার জেল জরিমানা দুই-ই হবার বিধান থাকা উচিত।”
    Humayun Ahmed, দরজার ওপাশে

  • #18
    Humayun Ahmed
    “ঘুমাইয়া রাত নষ্ট করিও না। দিনে নিদ্রা যাইবে। রাত কাটাইবে অনিদ্রায়। কারণ রাত্রি আত্ম-অনুসন্ধানের জন্য উত্তম। জগতের সকল পশু নিশিযাপন করে। পশু মাত্রই নিশাচর। মানুষ এক অর্থে পশু। নিশিযাপন তার অবশ্য কর্তব্যের একটি।”
    Humayun Ahmed, দরজার ওপাশে

  • #19
    Humayun Ahmed
    “আনন্দে মানুষ হাসে আবার প্রবল দুঃখেও মানুষ হাসে। এখান থেকে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি- আনন্দ এবং দুঃখ আলাদা কিছু না?”
    Humayun Ahmed, দরজার ওপাশে

  • #20
    Humayun Ahmed
    “জোছনা দেখতে দেখতে, আমার হঠাৎ মনে হলো, প্রকৃতির কাছে কিছু চাইতে নেই, কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না।”
    Humayun Ahmed, দরজার ওপাশে

  • #21
    Humayun Ahmed
    “এই পৃথিবী, এই বিশ্বব্রহ্মাণ্ড কোনোটাই স্থির না। সবকিছু প্রচণ্ড গতিময়। ইলেক্ট্রন ঘুরছে নিউক্লিয়াসের চারদিকে, নিউক্লিয়াস ঘুরছে, চন্দ্র-সূর্য-গ্রহ-নক্ষত্র ঘুরছে। ছায়াপথ ছুটে ছুটে যাচ্ছে। শুধু মানুষ হাঁটা বন্ধ করে দিয়েছে।”
    Humayun Ahmed, দরজার ওপাশে

  • #22
    Humayun Ahmed
    “রূঢ় ব্যবহার করতে হয় পছন্দের মানুষদের সঙ্গে। আমার বাবার উপদেশনামার একটি উপদেশ হলো :

    হে মানবসন্তান, তুমি তোমার ভালোবাসা লুকাইয়া রাখিও। তোমার পছন্দের মানুষদের সহিত তুমি রূঢ় আচরণ করিও, যেন সে তোমার স্বরূপ কখনো বুঝিতে না পারে। মধুর আচরণ করিবে দুর্জনের সাথে। নিজেকে অপ্রকাশ্য রাখার ইহাই প্রথম পাঠ।”
    Humayun Ahmed, হিমু

  • #23
    Humayun Ahmed
    “নিজেকে বোঝা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমাদের প্রধান চেষ্টা অন্যকে বোঝা।”
    Humayun Ahmed, পারাপার

  • #24
    Humayun Ahmed
    “দেখুন ভাই সাহেব পৃথিবীর জমি আমরা ভাগাভাগি করে নিয়ে নিয়েছি, নামজারি করছি। জোছনা কিন্তু ভাগাভাগি করে নেইনি। এমন কোনো সরকারি নেই যেখানে জোছনার নামজারি করা হয় , একজনের জোছনা অন্যজন কিনে নেয়?”
    Humayun Ahmed, পারাপার

  • #25
    Humayun Ahmed
    “মানুষ সহজে প্রতারিত হয় এরকম কথাগুলির একটি হচ্ছে - "আপনি বড়ই অভিমানী, নিজের কষ্ট প্রকাশ করেন না, লুকিয়ে রাখেন।”
    Humayun Ahmed, হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম

  • #26
    Humayun Ahmed
    “মানুষ ভান করিতে জানে, পশু জানে না - এই একটি বিষয় ছাড়া মানুষের সঙ্গে পশুর কোনো তফাত নেই।”
    Humayun Ahmed, হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম

  • #27
    Humayun Ahmed
    “বাংলাদেশের আদর্শ নাগরিক কী করবে? ভারতীয় কাপড় পরবে। ভারতীয় বই পড়বে, ভারতীয় ছবি দেখবে, ভারতীয় গান শুনবে। ছেলেমেয়েদের পড়াতে পাঠাবে ভারতীয় স্কুল-কলেজে। চিকিৎসার জন্য যাবে বোম্বাই, ভ্যালোর- এবং ভারতীয় গরু খেতে খেতে চোখমুখ কুঁচকে বলবে- শালার ইন্ডিয়া! দেশটাকে শেষ করে দিল! দেশটাকে ভারতের খপ্পর থেকে বাঁচাতে হবে।”
    Humayun Ahmed, হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম



Rss