Discover new books on Goodreads
Meet your next favorite book

Benjamin Franklin

Add friend
Sign in to Goodreads to learn more about Benjamin.


Loading...
Jibanananda Das
“যে-পৃথিবী জেগে আছে, তার ঘাস—আকাশ তোমার।
জীবনের স্বাদ ল’য়ে জেগে আছো, তবুও মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি;”
― Jibanananda Das, ধূসর পাণ্ডুলিপি

Jibanananda Das
“শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে
বলিলাম: ‘একদিন এমন সময়
আবার আসিয়ো তুমি, আসিবার ইচ্ছা যদি হয়!–
পঁচিশ বছর পরে!”
― Jibanananda Das

Jibanananda Das
“আমাকে সে নিয়েছিলো ডেকে;
বলেছিলো: ‘এ নদীর জল
তোমার চোখের মত ম্লান বেতফল:
সব ক্লান্তি রক্তের থেকে
স্নিগ্ধ রাখছে পটভূমি;
এই নদী তুমি।

‘এর নাম ধানসিঁড়ি বুঝি?’
মাছরাঙাদের বললাম;
গভীর মেয়েটি এসে দিয়েছিলো নাম।
আজো আমি মেয়েটিকে খুঁজি;
জলের অপার সিঁড়ি বেয়ে
কোথায় যে চলে গেছে মেয়ে।”
― Jibanananda Das

Jibanananda Das
“কাল রাতে - ফাল্গুনের রাতের আঁধারে
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হল তার সাধ ।”
― Jibanananda Das, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

Jibanananda Das
“জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার-
তখন আবার যদি দেখা হয় তোমার আমার!

- কুড়ি বছর পরে”
― Jibanananda Das, বনলতা সেন

year in books

Benjamin hasn't connected with their friends on Goodreads, yet.




Polls voted on by Benjamin

Lists liked by Benjamin