Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Jahanara Imam.
Showing 1-2 of 2
“মানুষের জন্য সম্পর্ক প্রয়োজন, বাঁধন নয়। সন্তানের প্রতি বাবা-মার কর্তব্য, বাবা-মার প্রতি সন্তানের কর্তব্য, শ্বশুর-শ্বাশুরীর প্রতি পুত্রবধূর কর্তব্য, স্বামী ও সংসারের প্রতি স্ত্রীর কর্তব্য - এতসব কর্তব্যের বাঁঁধন দিয়ে মানুষের জীবনকে অহেতুক জটিল আর যন্ত্রণাময় করে তোলা হয়েছে। সন্তান-স্নেহের মত স্বতঃস্ফুর্ত ভালোবাসাকেও পবিত্র দায়িত্ব, কর্তব্য ইত্যাদি নাম দিয়ে কিরকম কমার্শিয়ালাইজ করে ফেলা হয়েছে... বৃদ্ধ পিতা-মাতার প্রতি সন্তানের পবিত্র কর্তব্য ও দায়িত্বের কথা বলে মানুষের জীবন থেকে নির্মল ভালোবাসাকে পঙ্কিল করে তোলা হয়েছে। এতসব বাঁধনের খেলা না থাকাই ভালো। যা থাকবে তা হল, স্বতঃস্ফুর্ত ভালোবাসা, মমতা, দায়িত্ববোধ।”
― নয় এ মধুর খেলা
― নয় এ মধুর খেলা
“বিদেশে বাঙালি মানেই সজ্জন, একথা যেমন সত্যি, তেমনি বাঙালি বিদেশে গিয়েও দলাদলি ভুলতে পারে না, সেটাও সত্যি।
বাংলাদেশ থেকে কেউ আমেরিকা গেলে, যে শহরেই যান, সেখানকার বাসিন্দা বাঙালিরা তাঁদের আদর আপ্যায়ন সংবর্ধনার কোনো ত্রুটি রাখেন না। আবার আমেরিকার বাঙালিরা একসঙ্গে মিলেমিশে একটামাত্র সমিতি বা দলের মধ্যে থেকে কাজ করতে পারেন না। বাঙালি অধ্যুষিত প্রায় শহরেই দেখা যায় - একের অধিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে। এক দলের সঙ্গে অন্য দলের মৌখিক সদ্ভাব থাকলেও ভেতরে দলাদলি রেষারেষি রয়েছে।”
― প্রবাসের দিনলিপি