Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following রবীন্দ্রনাথ ঠাকুর/ Rabindranath Tagore.

রবীন্দ্রনাথ ঠাকুর/ Rabindranath Tagore রবীন্দ্রনাথ ঠাকুর/ Rabindranath Tagore > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-10 of 10
“জীবনযাত্রার মাঝে মাঝে জগতের অচেনা মহল থেকে আসে আপন-মানুষের দেরী, হৃদয়ের দখলের সীমানা বড় করে দিয়ে যায়। না ডাকতেই আসে, শেষকালে একদিন ডেকে আর পাওয়া যায় না।”
রবীন্দ্রনাথ ঠাকুর/ Rabindranath Tagore
“দর্শন-বিজ্ঞানের গদ্য কথোপকথনের গদ্য হইতে অনেক তফাত। কথোপকথনের গদ্যে দর্শন-বিজ্ঞান লিখিতে গেলে যুক্তির বঁধুনি আলগা হইয়া যায়। এই নিমিত্ত খাঁটি নিভাঁজ যুক্তিশৃংখ্লা রক্ষা করিবার জন্য একপ্রকার চুলচেরা তীক্ষ্ম পরিষ্কার ভাষা নির্মাণ করিতে হয়। কিন্তু তথাপি সে ভাষা গদ্য বই আর কিছু নয়। কারণ, যুক্তির ভাষাই নিরলংকার সরল পরিষ্কার গদ্য। আর, আমরা সচরাচর কথোপকথনে যতটা অনুভুতি প্রকাশ করি তাহারই চূড়ান্ত প্রকাশ করিতে হইলে কথোপকথনের ভাষা হইতে একটি স্বতন্ত্র ভাষার আবশ্যক করে। তাহাই কবিতার ভাষা - পদ্য। কারণ, অনুভুতির ভাষাই অলংকারময় তুলনাময় পদ্য। সে আপনাকে প্রকাশ করিবার জন্য আঁকুবাঁকু করিতে থাকে- তাহার যুক্তি নাই, তর্ক নাই, কিছুই নাই। আপনাকে প্রকাশ করিবার জন্য তাহার তেমন সোজা রাস্তা নাই। সে নিজের উপযোগী নূতন রাস্তা তৈরি করিয়া লয়। যুক্তির অভাব মোচন করিবার জন্য সৌন্দর্যের শরণাপন্ন হয়। সে এমনি সুন্দর করিয়া সাজে যে, যুক্তির অনুমতিপত্র না থাকিলেও সকলে তাহাকে বিশ্বাস করে। … । অনুভূতির ভাষা ছন্দোবদ্ধ। পূর্ণিমার সমুদ্রের মতো তালে তালে তার হৃদয়ের উত্থান-পতন হইতে থাকে, তালে তালে তার ঘন ঘন নিশ্বাস পড়িতে থাকে। নিশ্বাসের ছন্দে, হৃদয়ের উত্থ”
রবীন্দ্রনাথ ঠাকুর/ Rabindranath Tagore
“পুরুষের বুদ্ধি খড়গের মতো ;
শান বেশি না দিলেও কেবল ভারেই
অনেক কাজ করতে পারে।
মেয়েদের বুদ্ধি কলম-কাটা ছুরির মতো ;
যতই ধার দাওনা কেনো, তাতে বৃহৎ কাজ চলে না |

•••রবীন্দ্রনাথ ঠাকুর”
রবীন্দ্রনাথ ঠাকুর/ Rabindranath Tagore
tags: women
“আজকাল সবাই যাকে ভালোবাসা বলে
সেটা একটা স্নায়ুর ব্যামো
হঠাৎ কাঁপুনি দিয়ে ধরে
আবার হঠাৎ ঘাম দিয়ে ছেড়ে যায়।”
রবীন্দ্রনাথ ঠাকুর/ Rabindranath Tagore
“জীবনযাত্রার মাঝে মাঝে জগতের অচেনা মহল থেকে আসে আপন-মানুষের দূতী, হৃদয়ের দখলের সীমানা বড় করে দিয়ে যায়। না ডাকতেই আসে, শেষকালে একদিন ডেকে আর পাওয়া যায় না।”
রবীন্দ্রনাথ ঠাকুর/ Rabindranath Tagore
“আমি মানুষের ব্যক্তিগত স্বাধীনতাকে মানি। ব্যক্তির সেই স্বাধীনতার দ্বারা আঘাত করেই আমরা ঠিকমত জানতে পাড়ি কোনটা নিত্য সত্য আর কোনটা নশ্বর কল্পনা; সেইটে জানা এবং জানবার চেষ্টার উপরেই সমাজের হিত নির্ভর করছে।”
রবীন্দ্রনাথ ঠাকুর/ Rabindranath Tagore
“মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি।”
রবীন্দ্রনাথ ঠাকুর/ Rabindranath Tagore
“হৃদয় জিনিসটা অতি উত্তম, কিন্তু সকলের চেয়ে উত্তম নয়।”
রবীন্দ্রনাথ ঠাকুর/ Rabindranath Tagore
tags: heart
“বিরোধ ও বাধা ছাড়া সত্যের পরীক্ষা হতেই পারে না। সত্যের পরীক্ষা যে কোনো এক প্রাচীনকালে এক দল মনিষীর কাছে একবার হয়ে গিয়ে চিরকালের মতো চুকেবুকে যায় তা নয়, প্রত্যেক কালের লোকের কাছেই বাধার ভিতর দিয়ে, আঘাতের ভিতর দিয়ে, সত্যকে নূতন করে আবিষ্কৃত হতে হবে।”
রবীন্দ্রনাথ ঠাকুর/ Rabindranath Tagore
“পৃথিবীতে আছে লক্ষ লক্ষ অপূর্ব সব বই। একজন মানুষ তার জীবদ্দশায় এসব বইয়ের অতি ক্ষুদ্র ভগ্নাংশই পড়তে পারে। ......... তারশংকরের কবি উপন্যাসের নায়কের মত বলতে ইচ্ছে করে, "জীবন এত ছোট কেনে ?”
রবীন্দ্রনাথ ঠাকুর/ Rabindranath Tagore
tags: books, life