“সমীর অন্য অনেক সময়েও আমাকে অনেক সাহায্য করেছে । একই কলেজে পড়ার সময়ে বন্ধুত্ব, যদিও আমাদের বিষয় ছিল আলাদা । সমীরের জীববিজ্ঞান আর আমার অর্থনীতি । কলেজে তো অনেকের সঙ্গেই পরিচয় হয়, কিন্তু কারুর কারুর সঙ্গে সে-বন্ধুত্ব খুব গাঢ় হয়ে ওঠে । গ্র্যাজুয়েশানের পর সমীর খুব তাড়াতাড়ি চাকরি পেয়েছিল । আমি বেশ কয়েক বছর বেকার অবস্হায় টিউশানি-মিউশানি করে কাটিয়েছি । সেই সময়ে সমীর কৃত্তিবাসের সঙ্গে যুক্ত হয়ে পড়ে । হাংরি জেনারেশনের সঙ্গে কৃত্তিবাসের খানিকটা টানাপোড়েন তো ছিলই, সমীর সেটা মেটাবার অনেক চেষ্টা করেছে । ওর ছোটোভাই মলয় রায়চৌধুরীকে পুলিশ গ্রেফতার করে, তাতে, হাংরি জেনারেশনের সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকলেও, মলয়ের পক্ষে সাক্ষ্য দিয়েছিলাম আমি ।
বিহারে চাকরিরত হলেও সমীর কলকাতা থেকে একটি প্রকাশনা সংস্হা চালু করতে চেয়েছিল । তার প্রথম বই, আমার ‘একা এবং কয়েকজন’ । তখন আমাকে কবি হিসাবে ক’জনই বা চেনে । তবু আমার কবিতার বই প্রকাশ করায় সমীরের অনেকখানি ঔদার্য প্রকাশ পেয়েছিল । সমীরের প্রথম কাব্যগ্রন্হ বেরুল, ‘ঝর্ণার পাশে শুয়ে আছি’ । নামটা বোধহয় আমারই দেওয়া । প্রেসেও ছোটাছুটি করেছি আমি । সে সময় সমীর চমৎকার রোমান্টিক কবিতা লিখত । পরে তার কবিতা একটা অন্য দিকে বাঁক নেয় । ওই সংস্হা ( কৃত্তিবাস ) থেকে সমীরের আরেকটা কবিতার বই বেরিয়েছিল, ‘আমার ভিয়েৎনাম’ । পরে সেই প্রকাশনা বন্ধ হয়ে যায় ।”
―
অর্ধেক জীবন
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101964)
- life (80602)
- inspirational (76830)
- humor (44782)
- philosophy (31457)
- inspirational-quotes (28711)
- god (27026)
- wisdom (24942)
- truth (24941)
- romance (24638)
- poetry (23663)
- life-lessons (22734)
- quotes (21265)
- death (20758)
- happiness (18996)
- hope (18775)
- faith (18583)
- inspiration (18004)
- motivational (15980)
- spirituality (15979)
- relationships (15851)
- religion (15512)
- life-quotes (15266)
- writing (15063)
- love-quotes (14856)
- success (14194)
- motivation (14012)
- time (12950)
- science (12246)
- motivational-quotes (12184)

