Md Khabir Uddin > Md Khabir Uddin's Quotes

Showing 1-7 of 7
sort by

  • #1
    Sukumar Ray
    “দাশু আমার শ্লেটখানা লইয়া পণ্ডিতমহাশয়কে দেখাইয়া বলিল, "এই দেখুন, আপনি যখন ঘুমোচ্ছিলেন, তখন ওরা শ্লেট নিয়ে খেলা কচ্ছিল- এই দেখুন, কাটকুটের ঘর কাটা।"
    শ্লেটের উপর আমার নাম লেখা- পণ্ডিতমহাশয় আমার উপর প্রচণ্ড এক চড় তুলিয়াই হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন। তাহার পর দাশুর দিকে কট্‌মট্ করিয়া তাকাইয়া বলিলেন, "চোপ্‌রও, কে বলেছে আমি ঘুমোচ্ছিলাম?"
    দাশু খানিকক্ষণ হাঁ করিয়া বলিল, "তবে যে আপনার নাক ডাকছিল?"
    পণ্ডিতমহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরাইয়া বলিলেন, "বটে? ওরা সব খেলা কচ্ছিল? আর তুমি কি কচ্ছিলে?"
    দাশু অম্লানবদনে বলিল, "আমি পটকায় আগুন দিচ্ছিলাম।”
    Sukumar Ray, পাগলা দাশু

  • #2
    Bibhutibhushan Bandyopadhyay
    “মানুষ কি চায় — উন্নতি, না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে? আমি এমন কত লোকের কথা জানি, যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে, কিন্তু আনন্দকে হারাইয়াছে। অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধার ক্ষইয়া ভোঁতা — এখন আর কিছুতেই তেমন আনন্দ পায় না, জীবন তাহাদের নিকট একঘেয়ে, একরঙা, অর্থহীন। মন শান-বাঁধানো — রস ঢুকিতে পায় না।”
    Bibhutibhushan Bandyopadhyay, আরণ্যক

  • #3
    Bibhutibhushan Bandyopadhyay
    “যে জিনিস যত দুষ্প্রাপ্য মানুষের মনের কাছে তাহার মূল্য অনেক বেশি। এ কথা খুবই সত্য যে, এই মূল্য মানুষের মনগড়া একটি কৃত্রিম মূল্য, প্রার্থিত জিনিসের সত্যকার উৎকর্ষ বা অপকর্ষের সঙ্গে এর কোন সম্বন্ধ নাই। কিন্তু জগতের অধিকাংশ জিনিসের উপরই একটি কৃত্রিম মূল্য আরোপ করিয়াই তো আমরা তাকে বড় বা ছোট করি।”
    Bibhutibhushan Bandyopadhyay, আরণ্যক

  • #4
    Bibhutibhushan Bandyopadhyay
    “মা ছেলেকে স্নেহ দিয়া মানুষ করিয়া তোলে, যুগে যুগে মায়ের গৌরবগাথা তাই সকল জনমনের বার্তায় ব্যক্ত। কিন্তু শিশু যা মাকে দেয়, তাই কি কম? সে নিঃস্ব আসে বটে, কিন্তু তার মন-কাড়িয়া-লওয়া হাসি, শৈশবতারল্য, চাঁদ ছানিয়াগড়া মুখ, আধ আধ আবোল-তাবোল বকুনির দাম কে দেয়? ওই তার ঐশ্বর্য, ওরই বদলে সে সেবা নেয়, রিক্ত হাতে ভিক্ষুকের মতো নেয় না।"

    বল্লালী-বালাই (পথের পাঁচালী)”
    Bibhutibhushan Bandyopadhyay, Pather Panchali: Song of the Road

  • #5
    জহির রায়হান
    “রাত বাড়ছে, হাজার বছরের পুরনো সেই রাত!”
    Zahir Raihan, হাজার বছর ধরে
    tags: night

  • #6
    Jibanananda Das
    “তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন”
    Jibanananda Das

  • #7
    Jibanananda Das
    “স্বপ্ন
    পান্ডুলিপি কাছে রেখে ধূসর দীপের কাছে আমি
    নিস্তব্ধ ছিলাম ব'সে;
    শিশির পড়িতেছিলো ধীরে-ধীরে খ'সে;
    নিমের শাখার থেকে একাকীতম কে পাখি নামি

    উড়ে গেলো কুয়াশায়, — কুয়াশার থেকে দূর-কুয়াশায় আরো।
    তাহারি পাখার হাওয়া প্রদীপ নিভায়ে গেলো বুঝি?
    অন্ধকার হাৎড়ায়ে ধীরে-ধীরে দেশলাই খুঁজি;
    যখন জ্বালিব আলো কার মুখ দেখা যাবে বলিতে কি পারো?

    কার মুখ? —আমলকী শাখার পিছনে
    শিঙের মত বাঁকা নীল চাঁদ একদিন দেখেছিলো তাহা;
    এ-ধূসর পান্ডুলিপি একদিন দেখেছিলো, আহা,
    সে-মুখ ধূসরতম আজ এই পৃথিবীর মনে।

    তবু এই পৃথিবীর সব আলো একদিন নিভে গেলে পরে,
    পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন,
    মানুষ র'বে না আর, র'বে শুধু মানুষের স্বপ্ন তখনঃ
    সেই মুখ আর আমি র'বো সেই স্বপ্নের ভিতরে।”
    Jibanananda Das, Selected Poems



Rss
All Quotes



Tags From Md Khabir Uddin’s Quotes