“মনে রাখব না এই আকাঙ্ক্ষার তীব্র ভাষাগুলি,
তীব্রতর সুখ আর তীব্রতম যন্ত্রণার কথা—
রক্তের গভীর স্রোত ঘিরে থাকবে অপার শূন্যতা,
বর্ণহীন অন্ধকার মেলে ধরবে অস্থির অঙ্গুলি।
সব ফেলে একদিন চলে যাব, প্রেম-স্মৃতি-ঘৃণা—
আনন্দ-বিষাদ, সব ; জানবে না তুমি কোনোকালে।
পরবাসী হাওয়া এসে বলে যাবে, হে করুণাহীনা,
বিচ্ছেদের শেষ স্পর্শ থাকবে কোন্ তমালের ডালে।”
―
Pronabkumar Mukhopadhyay,
শ্রেষ্ঠ কবিতা