Simanto Joy > Simanto's Quotes

Showing 1-16 of 16
sort by

  • #1
    Humayun Ahmed
    “কেও কারও মত হতে পারে না। সবাই হয় তার নিজের মত। তুমি হাজার চেষ্টা করেও তোমার চাচার বা বাবার মত হতে পারবে না। সব মানুষই আলাদা।”
    ― Humayun Ahmed, অপেক্ষা

  • #2
    Humayun Ahmed
    “শিকল দিয়ে কাউকেই বেঁধে রাখা হয় না । তারপরেও সব মানুষই কোনও - না - কোনও সময় অনুভব করে তার হাত - পায়ে কঠিন শিকল । শিকল ভাঙতে গিয়ে সংসার - বিরাগী গভীর রাতে গৃহত্যাগ করে । ভাবে ,মুক্তি পাওয়া গেল । দশতলা বাড়ির ছাদ থেকে গৃহী মানুষ লাফিয়ে পরে ফুটপাতে । এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায় ।”
    ― Humayun Ahmed, মৃন্ময়ী

  • #3
    Humayun Ahmed
    “আনন্দে মানুষ হাসে আবার প্রবল দুঃখেও মানুষ হাসে। এখান থেকে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি- আনন্দ এবং দুঃখ আলাদা কিছু না?”
    ― Humayun Ahmed, দরজার ওপাশে

  • #4
    Humayun Ahmed
    “রুচির রহস্য ক্ষুধায়। যেখানে ক্ষুধা নেই সেখানে রুচিও নেই।”
    ― Humayun Ahmed, বৃহন্নলা

  • #5
    Humayun Ahmed
    “সময়ের সঙ্গে সঙ্গে সুখ বদলে গিয়ে দুঃখ হয়ে যায়। দুঃখ হয় সুখ। জীবনের প্রবল দুঃখ ও বেদনার ঘটনাগুলি মনে পড়লে আজ আমার ভালো লাগে। প্রাচীন সুখের স্মৃতিতে বুক বেদনায় ভারাক্রান্ত হয়।”
    ― Humayun Ahmed, অচিনপুর

  • #6
    Humayun Ahmed
    “অতি বিত্তবানদের কাছে রূপ বড় কিছু না কারণ রূপ তারা চারদিকে দেখছে। রূপ তাদের কাছে সহজলভ্য। রূপ নিম্নবিত্তদের জন্যে গুরুত্বপূর্ণ।”
    ― Humayun Ahmed, মেঘের ছায়া

  • #7
    Humayun Ahmed
    “রফিক খাট থেকে নামতে নামত বলল, সংসার কোন আনন্দের ব্যপার না ভাইজান। খুবই নিরানন্দের ব্যাপার । সংসার মানেই দ্বীপান্তর। যাবজ্জীবন দীপান্তর।”
    ― Humayun Ahmed, আজ আমি কোথাও যাব না

  • #8
    Humayun Ahmed
    “কিন্তু হিমুরা কখনো কারো হাত ধরে না।”
    ― Humayun Ahmed, এবং হিমু ...

  • #9
    Humayun Ahmed
    “নিজের জীবনের চাইতে মূল্যবান আর কিছুই নেই। এটা একটা সহজ সত্য। তুমি নেই- তার মানে তোমার কাছে পৃথিবীর কোন অস্তিত্ব নেই।”
    ― Humayun Ahmed, আগুনের পরশমণি

  • #10
    Humayun Ahmed
    “পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানেন? পরিবারের সবাই কোনো একটা কারণে একসঙ্গে হাসাহাসি করা। এইটাই জগতের মধুর দৃশ্য। আবার সবাই একসঙ্গে মিলে কান্দার দৃশ্যও খুব মধুর।”
    ― Humayun Ahmed, নক্ষত্রের রাত

  • #11
    Humayun Ahmed
    “লজিক হচ্ছে সিঁড়ির মত। লজিকের একটা সিঁড়িতে পা দিলে অন্য সিঁড়ি দেখা যায়।”
    ― Humayun Ahmed, হরতন ইশকাপন

  • #12
    Humayun Ahmed
    “কোনো মেয়ে যদি জিজ্ঞেস করে - আপনি কি আমাকে চিনতে পারছেন, তাহলে তার মুখের উপর 'না' বলা যায় না। কেউ বললে আদালতে তার জেল জরিমানা দুই-ই হবার বিধান থাকা উচিত।”
    ― Humayun Ahmed, দরজার ওপাশে

  • #13
    Humayun Ahmed
    “স্নেহ-মমতা-ভালোবাসা এই ব্যাপারগুলো আসলেই খুব অদ্ভুত। কোনো জাগতিক নিয়মকানুনের মধ্যে এদের ফেলা যায় না।”
    ― Humayun Ahmed, অপেক্ষা

  • #14
    Humayun Ahmed
    “ভালবাসার অত্যাচার কঠিন অত্যাচার। একে গ্রহণও করা যায় না, বর্জনও করা যায় না।”
    ― Humayun Ahmed, অনীশ

  • #15
    Humayun Ahmed
    “সব মানুষকে তার দীর্ঘ বা স্বল্প জীবনে নানান অপমানের ভেতর দিয়ে যেতে হয়৷ অপমান আগুনের মতো, মানুষকে শুদ্ধ ও পবিত্র করে।”
    ― Humayun Ahmed, ফাউন্টেনপেন

  • #16
    Humayun Ahmed
    “দেখেই মনে হয় জীবনযুদ্ধে পরাজিত একজন মানুষ।”
    ― Humayun Ahmed, সেরা দশ গল্প
    tags: humor