“মাটি জানে, বৃক্ষ জানে, আমি ভুল ভালোবেসে
অন্ধকারে নষ্ট ফলের মতো ঘুণপোকা পুষেছি বুকের ভেতর।
শোণিতে বিক্ষোভ ছিলো, প্রতিজ্ঞায় গাঢ় ছিলো হৃৎপিণ্ডের সাহস,
শুধু কিছুদিন এক মাংসে মোহে আবরিত ছিলাম কলুষ পাখি।
এইবার ফিরে যাবো— যদি নতজানু হই, যদি দ্বিধায় থমকে থাকি,
ঘৃণা কোরো, গ্লানি ছুঁড়ে দিও কঠিন আঘাত জন্মে জীবনে বোধে—
ললাটের মাঝখানে লিখে দিও— পরাজিত, দূষিত মৃত্যু।”
―
Rudra Mohammad Shahidullah,
উপদ্রুত উপকূল