Swayangsiddha > Swayangsiddha 's Quotes

Showing 1-11 of 11
sort by

  • #1
    Nabaneeta Dev Sen
    “কবিতা, তোমাকে ছেড়ে কতকাল বেঁচে-বর্তে আছি!
    তা-ব'লে আমাকে কিন্তু তুমি ছেড়ে থেকো না, আমাকে
    তোমার বুকের মধ্যে হেলায়-ফেলায় পুষে রেখো।
    তুমি ঘর ছেড়ে গেলে আমি কোন্ বানপ্রস্থে যাবো?”
    Nabaneeta Dev Sen, শ্রেষ্ঠ কবিতা

  • #2
    Rabindranath Tagore
    “পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ।”
    Rabindranath Tagore

  • #3
    Nabaneeta Dev Sen
    “পশুপাখি উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না
    ওরা সব জেনে গেছে, মানুষের বেশি দেরি নেই।”
    Nabaneeta Dev Sen, শ্রেষ্ঠ কবিতা

  • #4
    Sarat Kumar Mukhopadhyay
    “মৃদু পায়ে এসো না হে ভালোবাসা, হঠাৎ দস্যুর মতো এসো।”
    Sarat Kumar Mukhopadhyay, শরৎকুমার মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা

  • #5
    Simone de Beauvoir
    “Man is defined as a human being and a woman as a female — whenever she behaves as a human being she is said to imitate the male.”
    Simone de Beauvoir

  • #6
    Simone de Beauvoir
    “...her wings are cut and then she is blamed for not knowing how to fly.”
    Simone de Beauvoir, The Second Sex

  • #7
    Rabindranath Tagore
    “আমরা আরম্ভ করি, শেষ করি না; আড়ম্বর করি, কাজ করি না; যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না; যাহা বিশ্বাস করি তাহা পালন করি না; ভূরিপরিমাণ বাক্যরচনা করিতে পারি, তিলপরিমাণ আত্মত্যাগ করিতে পারি না; আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতালাভের চেষ্টা করি না; আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি; পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধূলিনিক্ষেপ করিয়া আমাদের পলিটিকস্‌, এবং নিজের বাক্‌চাতুর্যে নিজের প্রতি ভক্তিবিহ্বল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য।”
    Rabindranath Tagore

  • #8
    “পৃথিবীতে কেউ কারো নয়
    শুধু সুখে থাকার আশায়
    কাছে টানার ব্যার্থ প্রত্যয়
    আর দূরে চলে যাওয়ার
    এক বাস্তব অভিনয়”।”
    রেদোয়ান মাসুদ, অপেক্ষা-২

  • #9
    Purnendu Pattrea
    “এক একদিন ঘুম ভাঙার পর
    মাথায় বেঠোফেনের অগ্নিজটাময় চুল,
    আর মুখের দুপাশে মায়াকভস্কির হাঁড়িকাঠের মতো চোয়াল,
    চোখের ভিতরে বোদলেয়ারের প্রতিহিংসাপরায়ণ চোখ,
    মনের ভিতরে জীবনানন্দের প্রেমিক চিলপুরুষের মন,
    আর হাসির ভিতরে রেমব্রান্টের হিসেব-না-মেলানো হাসির চুরমার!”
    Purnendu Patri, পূর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা

  • #10
    Purnendu Pattrea
    “সবাই মানুষ থাকবে না।
    কেউ কেউ ধুলো হবে, কেউ কেউ কাঁকর ও বালি
    খোলামকুচির জোড়াতালি।
    কেউ ঘাস, অযত্নের অপ্রীতির অমনোযোগের
    বংশানুক্রমিক দূর্বাদল।
    আঁধারে প্রদীপ কেউ নিরিবিলি একাকী উজ্জ্বল।
    সন্ধ্যায় কুসুমগন্ধ,
    কেউ বা সন্ধ্যার শঙ্খনাদ।
    অনেকেই বর্ণমালা
    অল্প কেউ প্রবল সংবাদ।”
    Purnendu Patri, পূর্ণেন্দু পত্রীর শ্রেষ্ঠ কবিতা

  • #11
    Taradas Bandyopadhyay
    “বাংলার বাতাসে বৈরাগ্য আছে, বুঝলে? কিছুক্ষণ চুপ করে খোলা হাওয়ায় বসে থাকলে মনে হতে শুরু করে-কে কার? কী হবে অনর্থক উন্নতির চেষ্টা করে?”
    Taradas Bandyopadhyay, তারানাথ তান্ত্রিক সমগ্র



Rss