Black Night > Black's Quotes

Showing 1-21 of 21
sort by

  • #1
    Humayun Ahmed
    “I love you যত সহজে বলা যায়- "আমি তোমাকে ভালোবাসি" ততো সহজে বলা যায় না।”
    Humayun Ahmed, কবি

  • #2
    Humayun Ahmed
    “হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায় ।সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় একেক জন একেক রকম করে হাসে”
    Humayun Ahmed, ময়ূরাক্ষী

  • #3
    Humayun Ahmed
    “বড় বোকামিগুলি বুদ্ধিমান মানুষরাই করে।”
    Humayun Ahmed, আঙুল কাটা জগলু

  • #4
    Humayun Ahmed
    “বিবাহ এবং মৃত্যু এই দুই বিশেষ দিনে লতা-পাতা আত্মীয়দের দেখা যায়। সামাজিক মেলামেশা হয়। আন্তরিক আলাপ আলোচনা হয়।”
    Humayun Ahmed, একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা

  • #5
    Humayun Ahmed
    “দিনকাল পাল্টে গেছে, এখন আর মানুষ আগের মতো নাই।মওলানা ধরনের মানুষের দিকে এখন আর আগের মতো ভয়-মিশ্রিত শ্রদ্ধার চোখে কেউ তাকায় না। মওলানাও যে বিবেচনায় রাখার মতো একজন, কেউ তাও বোধহয় মনে করে না। ছল্টুফল্টু ভাবে।”
    Humayun Ahmed, এই মেঘ, রৌদ্রছায়া

  • #6
    Humayun Ahmed
    “গল্প-উপন্যাস হলো অল্পবয়েসী মেয়েদের মাথা খারাপের মন্ত্র।”
    Humayun Ahmed, দেয়াল

  • #7
    Humayun Ahmed
    “যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না”
    Humayun Ahmed

  • #8
    Humayun Ahmed
    “পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই।”
    Humayun Ahmed

  • #9
    Humayun Ahmed
    “বেশিরভাগ রূপবতী মেয়ে নকল হাসি হাসে। হাসার সময় ঢং করার চেষ্টা করে। তাদের হাসি হায়েনার হাসির মতো হয়ে যায়।”
    Humayun Ahmed, দিঘির জলে কার ছায়া গো

  • #10
    Humayun Ahmed
    “আলোটুকু তোমায় দিলাম। ছায়া থাক আমার কাছে।”
    Humayun Ahmed, বহুব্রীহি

  • #11
    Humayun Ahmed
    “কিছু কিছু ব্যাক্তিগত দুঃখ আছে, যা স্পর্শ করার অধিকার কারোরই নেই।”
    Humayun Ahmed

  • #12
    Humayun Ahmed
    “জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবছি।”
    Humayun Ahmed, শঙ্খনীল কারাগার

  • #13
    Humayun Ahmed
    “জোছনা দেখতে দেখতে, আমার হঠাৎ মনে হলো, প্রকৃতির কাছে কিছু চাইতে নেই, কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না।”
    Humayun Ahmed, দরজার ওপাশে

  • #14
    Humayun Ahmed
    “যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক । কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেকবেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না।”
    Humayun Ahmed

  • #15
    Humayun Ahmed
    “ভালবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভাল।বিয়ে হলে মানুষটা থাকে ভালবাসা থাকে না।আর যদি বিয়ে না হয় তাহলে হয়ত বা ভালবাসাটা থাকে,শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালবাসা এই দুয়ের মধ্যে ভালবাসাই হয়ত বেশি প্রিয়।”
    Humayun Ahmed, কোথাও কেউ নেই

  • #16
    Humayun Ahmed
    “যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে সে বৃহৎ কামনাও জয় করতে পারে।”
    Humayun Ahmed, দরজার ওপাশে

  • #17
    Humayun Ahmed
    “মানুষের স্বভাব হলো, কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে সেই ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছে করে, আবার কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছা করে।”
    Humayun Ahmed, আঙুল কাটা জগলু

  • #18
    Humayun Ahmed
    “কেও কারও মত হতে পারে না। সবাই হয় তার নিজের মত। তুমি হাজার চেষ্টা করেও তোমার চাচার বা বাবার মত হতে পারবে না। সব মানুষই আলাদা।”
    Humayun Ahmed, অপেক্ষা

  • #19
    Shahaduz Zaman
    “একটি ডকুমেন্টারি দেখছিলাম টুইন টাওয়ারে আটকে পড়া মানুষগুলোর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে করা শেষ মোবাইল কল এবং টেক্স মেসেজগুলো নিয়ে। মানুষ ধোঁয়া আর আগুনের হলকার মধ্যে দাঁড়িয়ে হাতে যে কয়েক মুহূর্ত পেয়েছে, তাতে যোগাযোগ করার চেষ্টা করছে তার প্রিয়জনের সঙ্গে। মা, স্ত্রী, স্বামী, ভাইকে একটা কি দুটো বাক্য বলতে পেরেছে তারা। আমি লক্ষ করছিলাম, প্রায় সবাই একটি বাক্য অবধারিতভাবে বলছে, ‘আমি তোমাকে ভালোবাসি।’ মনে পড়ছিল, সম্প্রতি আমাদের দেশের বিডিআরের ঘটনার সময়েও এমনি কয়েকজন অফিসার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে প্রিয়জনকে ফোন করেছিলেন। তাঁদের আত্মীয়দের সাক্ষাত্কারে লক্ষ করেছি অনেকের ক্ষেত্রেই শেষ বাক্যটি ছিল, ‘আমাকে মাফ করে দিও।’ আমি ভিন্ন দুই দেশে মানুষের অন্তিম বয়ানের এই সাংস্কৃতিক ভিন্নতার ভাবনায় তাড়িত হই। কেন এক দেশের মানুষ মৃত্যুর আগে প্রিয়জনকে তার ভালোবাসাটি নিশ্চিত করবার ব্যাপারে এতটা উদগ্রীব আর আরেকটি দেশে মানুষ তার প্রিয়জনের কাছে ক্ষমাপ্রার্থী?”
    Shahaduz Zaman, চিরকুট

  • #20
    Muhammed Zafar Iqbal
    “আজকাল আমার নিজের ডিকশনারি থেকে ‘মেধাবী’ শব্দটা তুলে দিয়ে সেখানে ‘উৎসাহী’ শব্দটা ঢুকিয়েছি। আমি দেখেছি, উৎসাহ থাকলে সবই সম্ভব। সত্যি কথা বলতে কী, আমি আমার পরিচিত জগতের সব মানুষকে দুই ভাগে ভাগ করে ফেলেছি। এক ভাগ হচ্ছে যারা উৎসাহী; অন্য ভাগ হচ্ছে যাদের কিছুতেই উৎসাহ নেই, যাদেরকে ঠেলাঠেলি করে নিয়ে যেতে হয়। উৎসাহীরা পৃথিবীটাকে চালায়, বাকিরা তার সমালোচনা করে!”
    Muhammed Zafar Iqbal, একজন সাদাসিধে মা এবং অন্যান্য

  • #21
    Satyajit Ray
    “জানোয়ারের মন মানুষের মত জট পাকানো নয়। মানুষের মধ্যে যে সবচেয়ে বেশি সাদাসিধে, তারও মন একটা বাঘের মনের চেয়ে অনেক বেশি প্যাঁচালো।”
    Satyajit Ray, The Royal Bengal Mystery
    tags: mind



Rss