Find & Share Quotes with Friends

কবি Quotes

Rate this book
Clear rating
কবি কবি by Humayun Ahmed
2,249 ratings, 4.10 average rating, 128 reviews
কবি Quotes Showing 1-6 of 6
“I love you যত সহজে বলা যায়- "আমি তোমাকে ভালোবাসি" ততো সহজে বলা যায় না।”
― Humayun Ahmed, কবি
“একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা।”
― Humayun Ahmed, কবি
“প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই
গৃহত্যাগী হবার মত জোছনা কি উঠেছে ?
বালিকা ভুলানো জোছনা নয়।
যে জোছনায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটাছুটি করতে করতে বলবে ―
ও মাগো, কি সুন্দর চাঁদ ।
নব দম্পত্তির জোছনাও নয় ।
যে জোছনা দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবেন ―
দেখো দেখো নীতু, চাঁদটা তোমার মুখের মতই সুন্দর ।
কাজলা দিদির স্যাঁতস্যাতে জোছনা নয় ।
যে জোছনা বাসি স্মৃতিপূর্ণ ডাষ্টবিন উল্টে দেয় আকাশে ।
কবির জোছনা নয় । যে জোছনা দেখে কবিরা বলবেন ―
কি আশ্চর্য রূপার থালার মত চাঁদ ।
আমি সিদ্ধার্থের মত গৃহত্যাগী জোছনার জন্য বসে আছি ।
যে জোছনা দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে ―
ঘরের ভেতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর ।
প্রান্তরে হাঁটব, হাঁটব আর হাঁটব ―
পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে ।
চারদিক থেকে বিবিধ কন্ঠ ডাকবে ― আয় আয় আয় ।”
― Humayun Ahmed, কবি
“মানুষের সৌন্দর্য আশেপাশের সবকিছু নিয়ে। মানুষ কখনো একা একা সুন্দর হয় না।”
― Humayun Ahmed, কবি
“রিকশায় চড়ায় একটা রাজকীয় ব্যাপার আছে। মাথা সামান্য উচু করলেই আকাশ দেখতে দেখতে যাওয়া যায়।”
― Humayun Ahmed, কবি
“তুমি নিঁে অন্ধকারে আমি অন্ধকারেই তোমাকে দেখার চেষ্টা করব। পৃথিবীর প্রকৃত রুপ লুকিয়ে থাকে অন্ধকারে। কারন কল্পনার জন্ম অন্ধকারে, পরাবাস্তবে। @nihall_k”
― Humayun Ahmed, কবি