Protiva Tasmia > Protiva 's Quotes

Showing 1-30 of 42
« previous 1
sort by

  • #1
    “বাক্যটি আজ পর্যন্ত ভুলতে পারে নি বাবর। যে লিখেছে জগৎ সে চিনে। যে লিখেছে সে নিজে প্রতারিত। পৃথিবী সম্পর্কে তার একটিমাত্র মন্তব্য বাথরুমের দেয়ালে সে উৎকীর্ণ করে রেখেছে- খেলারাম খেলে যা।

    কতদিন বাবর কানে স্পষ্ট শুনতে পেয়েছে কথাটা।”
    Syed Shamsul Haque, খেলারাম খেলে যা

  • #2
    Taradas Bandyopadhyay
    “যে বাড়িতে বই সাজানো থাকে, সে বাড়িতে পাঠক কম।পড়ুয়াদের বই কখনো গোছানো থাকিতে পারে না। যাহারা শখের আসবাবের মতো বই দিয়া ঘর সাজাইয়া সুরুচির পরিচয় দিতে চায় – তাহাদের বই সাজানো থাকিতে পারে।”
    Taradas Bandyopadhyay, কাজল

  • #3
    Shirshendu Mukhopadhyay
    “আমি যে তাকে ভালবাসি তা ওঁর রূপের জন্যও নয়, গুণের জন্যও নয়। ভাল না বেসে থাকতে পারি না বলে বাসি।”
    Shirshendu Mukhopadhyay, গয়নার বাক্স

  • #4
    Ahmed Sofa
    “আমাদের দেশের সবচাইতে প্রাচীন এবং সবচাইতে সম্ভ্রান্ত বিশ্ববিদ্যালয়টি হাল আমলে এমন এক রণচন্ডী চেহারা নিয়েছে। এখানে ধনপ্রান নিয়ে বেঁচে থাকা মোটেই নিরাপদ নয়। এখানে যখন তখন মিছিলের গর্জন কানে ঝিম ধরিয়ে দেয়। দুই দলের বন্দুকযুদ্ধে যদি পুলিশ এসে পড়ে সেটা তখন তিন দলের বন্দুক যুদ্ধে পরিণত হয়। কোমলমতি বালকেরা যেভাবে চীনা কুড়াল দিয়ে অবলীলায় তাদের বন্ধুদের শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন করে ফেলতে পারে, সেই দক্ষতা ঠাঁটারি বাজারের পেশাদার কসাইদেরও আয়ত্ত করতে অনেক সময় লাগবে।”
    Ahmed Sofa, গাভী বিত্তান্ত

  • #5
    Al Mahmud
    “কবিতা তো কৈশােরের স্মৃতি। সে তো ভেসে ওঠা ম্লান
    আমার মায়ের মুখে; নিম ডালে বসে থাকা হলদে পাখিটি
    পাতার আগুন ঘিরে রাতজাগা ছােট ভাইবােন
    আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টাধনি - রাবেয়া রাবেয়া

    আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানাে কপাট!”
    Al Mahmud, সোনালী কাবিন

  • #6
    Manik Bandopadhyay
    “ছেলে বড় হইলে কি কঠিন হইয়া দাঁড়ায় তার সঙ্গে মেশা। সে বন্ধু নয়,খাতক নয়,উপরওয়ালা নয়,কি যে সম্পর্ক দাঁড়ায় বয়স্ক ছেলের সঙ্গে মানুষের,ভগবান জানেন।”
    manik bandyopadhyay, পুতুলনাচের ইতিকথা

  • #7
    Manik Bandopadhyay
    “...সবাই নিজেকে ভোলায়। খিদে-তেষ্টা পেলে তা মেটানো, ঘুম পেলে ঘুমানো, এসব ছাড়া জীবনটা আমাদের বানানো, নিজেকে ভোলানোর জন্য ছাড়া বানানোর কষ্ট কে স্বীকার করে? বেশিরভাগ মানুষের এটা বুঝবার ক্ষমতা থাকে না, সারাজীবন ভুলও ভাঙে না, বুঝতেই যদি না পারা যায়, ভুল তবে আর কিসের ভুল? কেউ কেউ টের পেয়ে যায়, তাদের হয় কষ্ট। জীবনকে যারা বুঝে, বিশ্লেষণ করে বাঁচতে চায় এই জন্য তারা বড় দুঃখী। বড় যা কিছু আঁকড়ে ধরতে পায় তাই ভুয়ো। এই জন্য এই ধরনের লোকের মনে জীবন থেকে বড় কিছু প্রত্যাশা থাকা বড় খারাপ- যত বড় প্রত্যাশা তত বড় দুঃখ পায়”
    Manik Bandopadhyay, পুতুলনাচের ইতিকথা

  • #8
    Manik Bandopadhyay
    “নদীর মত নিজের খুশিতে গড়া পথে কি মানুষের জীবনের স্রোত বহিতে পারে? মানুষের হাতে কাটা খালে তার গতি, এক অজানা শক্তির অনিবার্য ইঙ্গিতে। মাধ্যাকর্ষণের মত যা চিরন্তন অপরিবর্তনীয়।”
    Manik Bandopadhyay, পুতুলনাচের ইতিকথা
    tags: life

  • #9
    Manik Bandopadhyay
    “জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন আনন্দ দেয় না।শ্রদ্ধার সঙ্গে আনন্দের বিনিময়,জীবনদেবতার এই রীতি।”
    Manik Bandopadhyay, পুতুলনাচের ইতিকথা

  • #10
    Manik Bandopadhyay
    “বাড়ি ফিরিয়া শশী বুঝিতে পারে কল্পনার এমন কতগুলি স্তর আছে, বিশেষ কোন উপলক্ষ ছাড়া যেখানে উঠিবার ক্ষমতা মানুষের নাই। এক একটা ঘটোনা যেন চাবির মত মনের এক একটা দুয়ার খুলিয়া দেয়, যে দুয়ার ছিল বলিয়াও মানুষ জানিত না।”
    Manik Bandopadhyay, পুতুলনাচের ইতিকথা

  • #11
    Manik Bandopadhyay
    “চিন্তার জগতে সত্য সত্যই আমাদের স্তরবিভাগ নাই। বস্তু আর বস্তুর অস্তিত্ব এক হইয়া আছে আমাদের মনে। কখনাে কি ভাবিয়া দেখি মানুষের সঙ্গে মানুষের বাঁচিয়া থাকিবার কোনাে সম্পর্ক নাই? মানুষটা যখন হাসে অথবা কাঁদে তখন হাসি-কান্নার সঙ্গে জড়াইয়া ফেলি মানুষটাকে : মনে মনে মানুষটার গায়ে একটা লেবেল আঁটিয়া দিই—সুখী অথবা দুঃখী। লেবেল আটা দোষের নয়। সব জিনিসেরই একটা সংজ্ঞা থাকা দরকার। কে হাসে আর কে কাঁদে এটা বােঝানাের জন্য দু-দশটা শব্দ ব্যবহার করা সুবিধাজনক বটে। তার বেশি আগাই কেন? কেন পরিবর্তন চাই? নিঃশব্দে অশ্রু মুছিয়া আনিতে চাই কেন সশব্দ উল্লাস?”
    Manik Bandopadhyay, পুতুলনাচের ইতিকথা

  • #12
    Jibanananda Das
    “চোখে তার
    যেন শত শতাব্দীর নীল অন্ধকার !
    স্তন তার
    করুণ শঙ্খের মতো- দুধে আর্দ্র- কবেকার শঙ্খিনীমালার!
    এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর।
    ---শঙ্খমালা”
    Jibanananda Das, বনলতা সেন

  • #13
    Jibanananda Das
    “আমরা যাই নি মরে আজও--তবু কেবলই দৃশ্যের জন্ম হয়:
    মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জোছনার প্রান্তরে,
    প্রস্তরযুগের সব ঘোড়া যেন--এখনও ঘাসের লোভে চরে
    পৃথিবীর কিমাবার ডাইনামোর 'পরে।”
    Jibanananda Das, সাতটি তারার তিমির

  • #14
    Jibanananda Das
    “জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার-
    তখন আবার যদি দেখা হয় তোমার আমার!

    - কুড়ি বছর পরে”
    Jibanananda Das, বনলতা সেন

  • #15
    Jibanananda Das
    “একবার যখন দেহ থেকে বা'র হয়ে যাব
    আবার কি ফিরে আসবো না আমি পৃথিবীতে?
    আবার যেন ফিরে আসি
    কোনো এক শীতের রাতে
    একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে
    কোন এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে।”
    Jibanananda Das, বনলতা সেন

  • #16
    Al Mahmud
    “কবিতা চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধভরা ঘাস
    ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর
    গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর
    কবিতা তো মক্তবের মেয়ে চুলখোলা আয়েশা আক্তার।”
    Al Mahmud, সোনালী কাবিন

  • #17
    John Green
    “That's the thing about pain. It demands to be felt”
    John Green, The Fault in Our Stars

  • #18
    Abul Hasan
    “ঝিনুক নীরবে সহো
    ঝিনুক নীরবে সহো,
    ঝিনুক নীরবে সহে যাও
    ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তা ফলাও!”
    আবুল হাসান

  • #19
    Abul Hasan
    “অবশেষে জেনেছি মানুষ একা!
    জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা!”
    Abul Hasan, আবুল হাসানের শ্রেষ্ঠ কবিতা

  • #20
    Abul Hasan
    “নোখের ভিতর নষ্ট ময়লা,
    চোখের ভিতর প্রেম,
    চুলের কাছে ফেরার বাতাস
    দেখেই শুধালেম,

    এখন তুমি কোথায় যাবে?
    কোন আঘাটার জল ঘোলাবে?
    কোন আগুনের স্পর্শ নেবে
    রক্তে কি প্রব্লেম?”
    আবুল হাসান, রাজা যায় রাজা আসে

  • #21
    Mahmudul Haque
    “আসলে জীবন মানেই শৈশব; জীবনভর মানুষ এই একটা ঐশ্বর্যই ভাঙ্গিয়ে খায়, আর কোনো পুঁজিপাট্টা নেই তার।”
    Mahmudul Haque, জীবন আমার বোন

  • #22
    Mahmudul Haque
    “এইভাবে সবকিছু একদিন গল্প হয়ে যায়।
    জামার পকেটে একটা ফিতে, ফিতেয় চুলের গন্ধ, যে গন্ধে অনেক দুঃখ, যে দুঃখে অনেক ভালবাসা, যে ভালবাসায় অনেক ছেলেবেলা..”
    Mahmudul Haque, কালো বরফ

  • #23
    Mahmudul Haque
    “রাজনীতি ব্যাপারটাই আগাপাস্তলা একটা জমকালো ছেনালি”
    Mahmudul Haque, জীবন আমার বোন

  • #24
    Haruki Murakami
    “Memories warm you up from the inside. But they also tear you apart.”
    Haruki Murakami, Kafka on the Shore

  • #25
    Haruki Murakami
    “And once the storm is over, you won’t remember how you made it through, how you managed to survive. You won’t even be sure, whether the storm is really over. But one thing is certain. When you come out of the storm, you won’t be the same person who walked in. That’s what this storm’s all about.”
    Haruki Murakami, Kafka on the Shore

  • #26
    Mahmudul Haque
    “লেখালেখি বিষয়টাই তো সাংঘাতিক স্পর্শকাতর — লেখক এবং লেখা উভয়েই সামান্য কারণে আহত হয়!”
    মাহমুদুল হক

  • #27
    Mahmudul Haque
    “সকলের ভেতরেই বোধহয় এইরকম আরো একটা আলাদা সংসার পাতা থাকে, সেখানে সে তার খেলার পুতুলের জন্য নিজের যথাসর্বস্ব দ্যায়, এক টুকরো ভাঙা কাচের জন্য বুক ভরে কাঁদে, নিছক কাগজের নৌকা ডুবে গেলে একেবারে সর্বস্বান্ত হয়ে যায়...”
    Mahmudul Haque, কালো বরফ

  • #28
    Mahmudul Haque
    “স্বর্গে বাস করেই মানুষ স্বর্গের জন্য কাঁদে, নরকে বাস করে অস্থির থাকে নরকের ভয়ে।”
    Mahmudul Haque, কালো বরফ

  • #29
    Mahmudul Haque
    “বিয়ের আগে সে ভাবতো, প্রেম ছাড়া জীবন অচল, এখন মনে করে ওটা একটা ভোঁতা ধারণা, জীবনে এর কোনো প্রয়োজনই নেই, বরং একটা বিড়ম্বনা। বিড়ম্বনা এই জন্যেই, এর কোনো রয়ে-সয়ে চলার ক্ষমতা নেই, এ শুধু আড়ম্বর চায়, লোক দেখানো বৈভব চায়।”
    Mahmudul Haque, কালো বরফ

  • #30
    Herman Melville
    “It is not down on any map; true places never are.”
    Herman Melville, Moby-Dick or, The Whale



Rss
« previous 1